Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

দশম নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ

দশম নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দশম জাতীয় সংসদ নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সর্বশেষ ঘোষিত ফলাফলে এ পর্যন্ত আওয়ামী লীগ ১০৩ আসনে জয় পেয়েছে। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ১২৭ জন প্রার্থী জয়ী হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ ২৩০ আসনে জিতল। ৩০০ আসনের সংসদে ১৫১ আসন পেলেই সরকার গঠন করা যায়। ২০০৯ সালের নবম সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এবারও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল। মাগুরা-১ : এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মহাজোট মনোনীত প্রার্থী মাগুরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল আকবর। তিনি ৫৬ হাজার ৫১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রাথী শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া পেয়েছেন ৪৬ হাজার ৪৭৩ ভোট। মাগুরা-২ : নৌকা প্রতীক নিয়ে এ আসনে নির্বাচিত হয়েছেন মহাজোট মনোনীত প্রার্থী মাগুরা...
১৭ জেলার ৫৪১ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

১৭ জেলার ৫৪১ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

জাতীয়, সংবাদ শিরোনাম
দশম জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ১৭ জেলায় ৫৪১ টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আগুনে কেন্দ্র পুড়ে যাওয়া ও হামলার ঘটনায় এসব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে ইসি সূত্র জানায়। সারাদেশ থেকে আসা রোববার দুপুর ২টা পর্যন্ত  যেসব কেন্দ্রের তথ্য জানা গেছে, সেগুলো হলো: ঠাকুরগাঁওয়ে-৭০, দিনাজপুরে-৫২, নীলফামারিতে-৯, লালমনিরহাটে-৩১, রংপুরে-৪৪, গাইবান্ধায়-২০৯,  হবিগঞ্জে-২, ফেনীতে-১, কুমিল্লায়-৬, লক্ষ্মীপুরে-১৩, চট্টগ্রামে-২, বগুড়ায়-৫০, শেরপুরে-১০, যশোরে-১৬, সুনামগঞ্জে-৫ এবং ঝিনাইদহে ৯টি কেন্দ্র ।এ পর্যন্ত সারাদেশে সহিংসতায় মারা গেছেন ১১ জন। অনেক কেন্দ্রে গোলযোগ না হলে ভোট পড়েনি এমন খবরও পাওয়া গেছে। আবার ভোটের দিনও ব্যালট বাক্স, ব্যালট পেপার ছিনাতাইয়ের ঘটনা ঘটেছে। যে কারনে ভোটগ্রহণ স্থগিত হয়ে গেছে। এরমধ্যে ঠাকুরগাও জেলায় ভোটগ্রহণ বন্ধ হয়ে গেছে। রংপুরের পীরগাছা উপজেলায় দুপুর ১ টা পর্যন্ত ৪০ট...
দেশবাসী প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে: ফখরুল

দেশবাসী প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে: ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম
দেশবাসী প্রহসনের নির্বাচন ঘৃণাভরে বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কেন্দ্রে ভোটারদের অনুপস্থিতিই প্রমাণ করে সকারের একতরফা প্রহসনের নির্বাচন জনগণ অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখান করেছে। এর সাথে দেশের মানুষের কোন অংশগ্রহণ নেই। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের একগুঁয়েমি, একরোখা নীতি এবং প্রহসনমূলক দশম জাতীয় সংসদ নির্বাচন দেশব্যাপী জনগণ প্রত্যাখ্যান করার মাধ্যমে সরকারের পরাজয় নিশ্চিত করেছে। একটি অর্থহীন, হাস্যকর ও সবার কাছে অগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্তমান সরকার দেশবাসীর নিকট ধিকৃত হয়েছে।তিনি বলেন, একদিকে বিএনপি চেয়ারপার্সনসহ বিরোধী দলীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং ১৮ দলীয় জোটের হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে জেলে অন্তরীণ রাখা হয়েছে।  অপরদি...
সারাদেশে নির্বাচনী সহিংসতায় নিহত ১৯

সারাদেশে নির্বাচনী সহিংসতায় নিহত ১৯

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সারাদেশে চরম আতঙ্ক ও ভীতির মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।বিকেল ৫টার পর শুরু হয়েছে ভোট গণনা।  নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত সারাদেশে ১৯জন নিহত হয়েছে।এতে আহত হয়েছে শতাধিক। নিহতদের মধ্যে দিনাজপুরের ৩ জন, রংপুরের পীরগাছায় ২ জন, নীলফামারীতে ২ জন, ফেনীর সোনাগাজীতে ২ জন, লক্ষীপুরে ১ জন, যশোরের মনিরামপুরে ১জন, নওগায় ১জন,  ঠাকুরগাঁওয়ে ২ জন, লালমনিরহাটে ১ জন।নিহতদের মধ্যে জামায়াত শিবির, যুবদল, ছাত্রদলসহ একজন আনসার সদস্য রয়েছেন। এদিকে সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড: ওসমান ফারুক সংবাদ সম্মেলনে দাবি করেছেন নির্বাচনে আইনশৃংখলা বাহিনীর হাতে সারাদেশে ২১জন কর্মী নিহত হয়েছে।এদিকে নির্বাচনকে ঘিরে সারাদেশে ছড়িয়ে পড়েছে নজীরবিহনী সহিসংতা। শনিবার ও আজ রোববার ব্যাপকহারে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রায় দুই শতাধিক ভোট কেন্দ্রে হামলা ও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শেষ খবর...
রাজশাহীতে পুলিশ ফাঁড়ি ও দুইটি ভোটকেন্দ্র বোমা হামলা

রাজশাহীতে পুলিশ ফাঁড়ি ও দুইটি ভোটকেন্দ্র বোমা হামলা

সারা-দেশ
রাজশাহীতে বায়া পুলিশ ফাঁড়ি ও দুইটি ভোটকেন্দ্রে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- কনস্টেবল বেলাল হোসেন ও সাজিউল। এ ঘটনায় পুলিশ তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টার পরে এসব ঘটনা ঘটে।এদিকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের পবা উপজেলার বায়াপাড়া মডেল স্কুল ও আলীগঞ্জ দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ৫টি বোমাসহ তিন যুবককে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।আটককৃতরা হলো- উপজেলার বায়াপাড়া এলাকার এলহাজ (৩৩), জাহেদুর (২৯) ও জায়নুল (৩২)।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বায়া পুলিশ ফাঁড়িতে বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় বোমার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।এদিকে একই সময়ে ১০ থেকে ১২ জন ব্যক্তি বায়াপাড়া মডেল স্কুল ভোটকেন্দ্রের সামনে  এসে ৮ থেকে ১০টি পেট্রোল ও হাতবোমা নিক্ষেপ ...
মানব পতাকা গড়ে গিনেস বুকে বাংলাদেশ

মানব পতাকা গড়ে গিনেস বুকে বাংলাদেশ

সারা-দেশ
  রাজধানীর ভোট কেন্দ্র গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে ভোট কেন্দ্রে এখন আতঙ্কের কিছু নেই।পুলিশ জানায়, ঢাকার মোট ১০২১টি ভোট কেন্দ্রের মধ্যে অবস্থা বিবেচনা করে ভিন্ন ভিন্ন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শনিবার মিন্টু রোডের নিজ কার্যালয়ে এক অনানুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম। তিনি বলেন, "ভোটাররা যাতে কোনো ধরণের বাধার সম্মুখীন না হন এবং কেউ যাতে নাশকতা করতে না পারে তার জন্যই এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।" তিনি জানান, "নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব, বিজিবির সাথে সমন্বয় করে পুরো রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর সঙ্গেও সমন্বয় করে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।" এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "গোয়েন্দাদের কাছে খ...
যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে মৃতের সংখ্যা ১৬

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে মৃতের সংখ্যা ১৬

আন্তর্জাতিক, স্লাইড
যুক্তরাষ্ট্রে শীতকালীন প্রচণ্ড তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড ঠাণ্ডায় দেশটির পূর্বাঞ্চলে সর্বশেষ মৃতের সংখ্যা ১৬ জনের খবর পাওয়া গেছে। দেশটির যোগাযোগ ব্যবস্থার ওপরও এর প্রভাব পড়েছে। মিশিগান, কেন্টাকি, ইন্ডিয়ানা ও ইলিনয় অঙ্গরাজ্যে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। ব্যাপক তুষারপাতে বেশ কিছু জায়গায় ২ মিটার পুরু তুষার জমেছে। দেশজুড়ে ১৯ হাজার ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। এর আগে, নিউইয়র্ক, নিউ জার্সিসহ বেশ কিছু এলাকায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্ক ও বোস্টনে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে নিউইয়র্ক গভর্নর এ্যান্ড্রু কুমো।...
মার্চ পর্যন্ত মাঠে থাকছে যৌথবাহিনী

মার্চ পর্যন্ত মাঠে থাকছে যৌথবাহিনী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদ নির্বাচনোত্তর নাশকতা ও সহিংসতা মোকাবিলায় আগামী মার্চ মাস পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। সারা দেশে যৌথবাহিনীর সদস্যরা অবস্থান করলেও বিশেষ নজরে থাকবে জামায়াত-শিবির অধ্যুষিত ১৯ জেলা। গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে সাতক্ষীরা, নীলফামারী, কুমিল্লার কোম্পানীগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, লালমনিরহাটসহ বেশ কিছু জেলায় যৌথবাহিনীর অভিযানে সফলতার বিষয়টি বিবেচনা করে সরকারের উচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র। বিশেষ করে নির্বাচনোত্তর জামায়াত-শিবিরের নাশকতা মোকাবিলা করার জন্য যৌথবাহিনীর অপারেশনের তীব্রতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊধর্্বতন কর্মকর্তারা। যৌথবাহিনীর অপারেশনে ক্ষিপ্রতা বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এবং র্যাবের সদর দফতর থেকে ইতোমধ্যে সব ব্যাটালিয়নে বিশেষ নির্দেশনাও পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র। বিজিব...