Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

থাইল্যান্ডে সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দিতে হবে : সুথেপ

থাইল্যান্ডে সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দিতে হবে : সুথেপ

আন্তর্জাতিক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় আবারও বড় ধরনের বিক্ষোভ করেছে সরকারবিরোধীরা। আজকের (রোববার) এ বিক্ষোভ থেকে দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ ও সংসদ নির্বাচন প্রত্যাহারের দাবি জানায় তারা।আগামী ১৩ তারিখ থেকে রাজধানী ব্যাংকক দখল করে নেয়ার পরিকল্পনা করছে বিক্ষোভকারীরা। সেই সঙ্গে সরকারি কর্মকর্তাদের কাজে যোগদান করা থেকে বিরত রাখারও ঘোষণা দিয়েছে সরকারবিরোধী দলগুলো।রোববার বিক্ষোভ র‌্যালি শুরু হওয়ার আগে দেয়া এক ভাষণে সুথেপ বলেন, সরকার পদ্ধতিতে অচলাবস্থা আনতে সরকারি কর্মকর্তাদের কাজে যোগদান থেকে বিরত রাখতে হবে। সরকারি দফতরে আনা সরকারি কর্মকাণ্ডে বাধা দিতে হবে। পরে ব্যাংককের ডেমোক্রেসি মনুমেন্ট থেকে স্থানীয় সময় সকাল ১০টায় সরকার পতন আন্দোনের নেতা সুথেপ থাগসুবানের নেতৃত্বে বিক্ষোভ র‌্যালি শুরু করে সরকারবিরোধীরা। বান মর, ওয়াং বুর্ফা, জুলা ২২ মার্কেল, ওরাচাক, মৈত্রীচিত ও মাহাচাই ঘুরে...
ইংল্যান্ড হোয়াইটওয়াশ

ইংল্যান্ড হোয়াইটওয়াশ

খেলাধুলা, খেলার মাঠ
অস্ট্রেলিয়া ৩২৬ (স্মিথ ১১৫, হ্যাডিন ৭৫, স্টোকস ৬/৯৯) ও ২৭৬ (রজার্স ১১৯) ইংল্যান্ড ১৫৫ (স্টোকস ৪৭, সিডল ৩/২৩, জনসন ৩/৩৩, হ্যারিস ৩/৩৬) ও ১৬৬ (কারবেরি ৪৩, হ্যারিস ৫/২৫, জনসন ৩/৪০) টস করার সময় মাইকেল ক্লার্ককে জিজ্ঞেস করা হয়েছিল, কোন দু’জন অধিনায়ক অস্ট্রেলিয়াকে ৫-০-তে সিরিজ জিতিয়েছেন। নামটা কি তিনি জানেন। উত্তরটা জানা ছিল ক্লার্কের, ওয়ারউইক আর্মস্ট্রং ও রিকি পন্টিং। কাল তাতে যোগ হল আরেকটি নাম, মাইকেল ক্লার্ক। ইংল্যান্ডের বিপক্ষে ৫-০-তে অ্যাশেজ সিরিজ জেতা অস্ট্রেলিয়ার অধিনায়ক এখন তিনজন। ইংল্যান্ডের ১১ নম্বর ব্যাটসম্যান বয়েড র‌্যানকিন রায়ান হ্যারিসের বলে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ধরা পড়লেন ক্লার্কের হাতে। ক্যাচটা নিলেন মাথার ওপর দু’হাত তুলে। সঙ্গে সঙ্গে এবারের অ্যাশেজ অধ্যায়ের সমাপ্তি ঘটল ২৮১ রানে অস্ট্রেলিয়ার জয়ের মধ্য দিয়ে। ৫-০-তে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আর্মস্ট্রং ও পন্টিংয়ের পাশে নিজ...
কমিশনের তথ্যমতে, ভোট পড়েছে ৩৯.৬৬%

কমিশনের তথ্যমতে, ভোট পড়েছে ৩৯.৬৬%

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭ আসনে মোট ভোটার ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৭৫৪ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ১ কোটি ৭০ লাখ ২৮ হাজার ৫০৭ জন। সে হিসেবে এবারের নির্বাচনে ১৪৭ আসনে ভোটের গড় দাঁড়িয়েছে ৩৯.৬৬ শতাংশ। সহিংসতার কারণে স্থগিত করা হয়েছে ৮টি আসনের ৩৯২টি কেন্দ্রের ভোটগ্রহণ। এসব আসনের ভোটার সংখ্যা ১০ লাখ ৮ হাজার ২৫৫ জন। ভোটগ্রহণের পরদিন সোমবার নির্বাচন কমিশনের দেয়া ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।নির্বাচন শেষে একদিন পেরিয়ে গেলেও ইসি থেকে শতকরা ভোটের হার জানানো হয়নি। সবগুলো আসনের ফলাফল হাতে পেলেই সে হিসাব জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। তবে ইসি সূত্র জানিয়েছে, ৩৯ শতাংশেরও বেশি ভোট পড়েছে এবারের নির্বাচনে। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের সবচেয়ে বেশি ভোট পড়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ৫১ লাখ ৮ হাজার ১৭৪ জন ভোট দিয়েছেন। আর সবচেয়ে কম ভোট পড়েছে সি...
বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশ যুক্তরাজ্য

বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশ যুক্তরাজ্য

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাংলাদেশে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে হতাশা প্রকাশ করেছে যুক্তরাজ্য। অর্ধেকের বেশি ভোটারের ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হওয়া, নির্বাচনকেন্দ্রীক সহিংসতা, ভীতি প্রদর্শন, স্কুল-কলেজসহ সরকারি ভবনে অগ্নিসংযোগ, প্রাণহানি এবং রাজনৈতিক হয়রানির বিষয়গুলোতে হতাশ যুক্তরাজ্য।ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি এক বিবৃতিতে জানান, অর্ধেকের বেশি নির্বাচনী এলাকায় ভোটাররা ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হওয়া এবং অবশিষ্ট এলাকাগুলোতে ভোটারদের অংশগ্রহণ কম হওয়ার বিষয়টি হতাশাজনক।ভবিষ্যতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান ওয়ার্সি।বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্য দেশগুলোর মতোই যুক্তরাজ্য বিশ্বাস করে যে, পরিণত ও কার্যকর গণতন্ত্রের প্রকৃত স্মারক হচ্ছে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য...
আন্তর্জাতিক মহলের সহায়তা চাইলেন হাসিনা

আন্তর্জাতিক মহলের সহায়তা চাইলেন হাসিনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিক মহলের সহায়তা চাইলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, নির্বাচিত সরকার প্রথম দায়িত্ব হচ্ছে জনগণের জানমাল ও শান্তি নিশ্চিত করা। নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবিহনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার করে পুনরায় কাযক্রম পরিচালনা করা হবে। এছাড়া সহিংসতায় আহত- নিহতদের আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি। তিনি আরো বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নেয়া হবে। এবং সাম্প্রদায়িক গোষ্ঠীকে কঠোর হাতে দমন করা হবে। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ আলোচনায় আসুন। এ সময় তিনি বলেন, 'নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পা...
বিরোধী দলীয় নেতা হচ্ছেন রওশন : ফিরোজ রশীদ

বিরোধী দলীয় নেতা হচ্ছেন রওশন : ফিরোজ রশীদ

জাতীয়, সংবাদ শিরোনাম
দশম জাতীয় সংসদে বেগম রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা হচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনে বিজয়ী কাজী ফিরোজ রশীদ। সোমবার বেলা পৌনে ২টার সময় রওশন এরশাদের গুলশানের বাসায় বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান।কাজী ফিরোজ বলেন, আমরা নবনির্বাচিত ৩৪ জন সংসদ সদস্য রওশন এরশাদকে সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করতে সম্মত হয়েছি। তনি আরো জানান, দু’একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।এক প্রশ্নের জবাবে ফিরোজ রশিদ জানান, জাপা চেয়ারম্যান চিকিৎসার কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে আছেন। তবে শিগগিরই তিনি সুস্থ হয়ে ফিরবেন বলে জানান জাতীয় পার্টির এই নেতা।...
নির্বাচনের দিনে ভোট পড়েনি ২৭টি কেন্দ্রে

নির্বাচনের দিনে ভোট পড়েনি ২৭টি কেন্দ্রে

সংবাদ শিরোনাম, সারা-দেশ
   রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলাকালে লালমনিরহাট-৩ (সদর) আসনের ৮৯টি ভোটকেন্দ্রের ২৭টিতে কোনো ভোট পড়েনি। এদিকে সাতক্ষীরা-২ আসনে দুটি, সিলেট-২ আসনে দুটি, ফেনী-২ আসনে দুটি ও রাজশাহী-৬ আসনের একটি কেন্দ্র্রে কোনো ভোট পড়েনি বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। নির্বাচন-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে,  বড়বাড়ী ইউনিয়নের সাতটি, পঞ্চগ্রাম ইউনিয়নের ছয়টি, কুলাঘাট ইউনিয়নের ছয়টি, মহেন্দ্রনগর ইউনিয়নের ছয়টি এবং হারাটি ইউনিয়নের দুটি কেন্দ্রে নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো ভোট পড়েনি। এসব ইউনিয়ন বিএনপি ও জামায়াত-শিবির প্রভাবিত এলাকা হিসেবে বিবেচিত। এর মধ্যে বড়বাড়ী ইউনিয়ন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নিজের ইউনিয়ন। এ ব্যাপারে লালমনিরহাটের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) নাজমুল হুদা সাংবাদিকদের জানান, সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৭...
নির্বাচন প্রত্যাখ্যান করে কাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল

নির্বাচন প্রত্যাখ্যান করে কাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল

সারা-দেশ
    নির্বাচন প্রত্যাখ্যান করে সোমবার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বিএনপিসহ ১৮ দলীয় জোট। পাশাপাশি লাগাতার অবরোধও চলবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক।সারা দেশে নেতা-কর্মী হত্যা, নির্বাচন প্রত্যাখ্যান ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আজ রবিবার সন্ধ্যা ৬টায় বিরোধীদলীয় নেত্রীর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড. এম ওসমান ফারুক এই কর্মসূচি ঘোষণা করেন।...