রওশনকে ঘিরে নানামুখী তৎপরতা
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশনকে নিয়ে নানামুখী তৎপরতা শুরু হয়েছে। দলের নির্বাচিত এমপিরা দফায় দফায় তার সঙ্গে বৈঠক করছেন। সরকারে না বিরোধী দলে থাকবে জাতীয় পার্টি এ নিয়ে চিন্তা-ভাবনা করছেন নেতারা। তবে এ পর্যন্ত রওশন এরশাদ কোন সিদ্ধান্তই জানাননি। সূত্র বলছে, পার্টির চেয়ারম্যান এখনও তার অবস্থানে অনড় থাকায় সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন রওশন। ধারণা করা হচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত এরশাদ তার অবস্থানে অনড় থাকলে সরকার বা বিরোধী দলে যোগ দেয়া কঠিন হবে তার পক্ষে। যদিও সরকারের তরফে রওশনের নেতৃত্বে জাতীয় পার্টিকে সঙ্গে রাখতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। এজন্য সমঝোতার মাধ্যমে জিতিয়ে আনা জাতীয় পার্টির একজন নেতা সার্বক্ষণিকভাবে রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নেতারা বাইরে বক্তব্য দিয়ে রওশন এরশাদকে চাপে রাখার চেষ্টা করছেন। আজ বিকাল ৪টায় রওশনের গুলশানের বাসায় সংসদীয় দলের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।...







