Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

খুলনায় ১১ বাড়িতে অগ্নিসংযোগ

খুলনায় ১১ বাড়িতে অগ্নিসংযোগ

সারা-দেশ
খুলনা মহানগরীর খালিশপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেন্টুর বাড়িসহ আরো ১০টি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার এ আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুনে ২০লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।যুবদল নেতা সেন্টু অভিযোগ করেন, “জাতীয় সংসদ নির্বাচনে ভোট না দেয়ার কারণে স্থানীয় এক যুবলীগ নেতার মদদে এ আগুন দেয়া হয়।”এ অভিযোগ অস্বীকার করে মহানগর যুবলীগের সদস্য ও খালিশপুর থানা যুবলীগ নেতা তালাত হোসেন কাউট বলেন, “আমাদের দলের কেউ এ ঘটনার সাথে জড়িত নয়।” খালিশপুর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, আগুনে ১১টি ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।...
জনদৃষ্টি ফেরাতে সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলা: বিএনপি

জনদৃষ্টি ফেরাতে সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলা: বিএনপি

সংবাদ শিরোনাম, সারা-দেশ
  জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। আত্মগোপনে থাকা মির্জা ফখরুল ইসলাম বিবৃতিতে দাবি করেন, সরকার নিজেদের লোকদের দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়েছে। আর এর দায় চাপানো হচ্ছে বিরোধী দলের ওপর। তিনি অনির্দিষ্টকালের লাগাতার অবরোধ চালিয়ে যেতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, ‘৫ জানুয়ারির পাতানো নির্বাচনে ভোটারদের অনুপস্থিতি ও দেশবাসীর স্বতঃস্ফূর্ত বর্জন এবং দেশ-বিদেশে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রবল সমালোচনার মুখে জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে যশোর, রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরসহ দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা করা হচ্ছে।’ তিনি এই ‘পরিকল্পিত’ হামলার নিন্...
এমপিদের শপথ আজ

এমপিদের শপথ আজ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৮৯ সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন আজ। সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সকাল ১০টায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপিদের শপথবাক্য পাঠ করাবেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। এদিকে নবম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সংসদ সচিবালয়ের অফিস কক্ষ ইতিমধ্যে খালি করা করা হয়েছে। শপথের পর নতুন বিরোধীদলীয় নেতাকে ওই অফিস কক্ষ বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। জাতীয় সংসদের জনসংযোগ কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এরই মধ্যে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী শপথ কক্ষ পরিদর্শন করেছেন। এদিকে সংসদ না ভেঙে নতুন এমপিদের শপথ পড়ানো নিয়ে আইনি জটিলতার কথা বলছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। এর আগে গতকাল ২৯০ আসনের বিজয়ীদের নাম প্রকাশ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গত ৫ই জানুয়ারি নির্বাচনে বিজয়ীদের মধ্যে বাদ পড়েছেন যশোর-১ এবং যশোর-২ আসনের বিজয়ীদের নাম। ইসি সচিবালয় জানায়, যশোর-১ ...
রংপুর-৬ ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী

রংপুর-৬ ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রংপুর-৬ আসন ছেড়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর এই চিঠি জমা দিয়েছেন আওয়ামী লীগের সহ-সম্পাদক ও নির্বাচন প্ররিচালনা কমিটির সদস্য রেয়াজুল কবির কাওসার। জানা যায়, প্রধানমন্ত্রী রংপুর-৬ আসন ছেড়ে দিয়ে গোপালগঞ্জ-৩ আসন থেকে শপথ গ্রহণ করবেন। রিয়াজুল কবির কাওসার বলেন, ‘নির্বাচন কমিশন গেজেট জারি করে রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রীকে বিজয়ী ঘোষণা করেছে। কিন্তু নিয়মানুযায়ী একজন একটি আসনে এমপি থাকতে পারেন। তাই প্রধানমন্ত্রী স্বহস্তে লিখিত একটি পত্রে ইসিকে রংপুর-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন।’...
সিরাজগঞ্জে ট্রাকে পেট্রল বোমায় ২ ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জে ট্রাকে পেট্রল বোমায় ২ ব্যবসায়ী নিহত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সিরাজগঞ্জের হোড়গাঁতীতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে ট্রাকে অবরোধকারীদের পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যবসায়ী। এরা হলেন- শিবগঞ্জের গণেশপুর গ্রামের আলু ব্যবসায়ী লুৎফর রহমানের ছেলে মিলন (২০) ও প্রতিবেশী আমজাদ হোসেনের ছেলে ইমরান হোসেন (১৮)। ট্রাকের চালক একই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে শাফায়াত আলী অগ্নিদগ্ধ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদিকে রাজধানীর শাহবাগে পেট্রল বোমা হামলায় দগ্ধ আরও দুজন বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। এরা হলেন- ফল ব্যবসায়ী ফরিদ মিয়া ও বীমা কর্মকর্তা শাহীনা আক্তার রূপসা। সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি জানান, জেলা পুলিশ সুপার এসএম এমরান হোসেন ও নিহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ট্রাক বোঝাই আলু নিয়ে মঙ্গলবার মিলন ও ইমরান ঢাকা যাচ্ছিলেন। রাত ৮টার দিকে ট্রাকটি হোড়গাতীতে পৌঁ...
মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক
পূর্ব ইংল্যান্ডের নরফোক এলাকায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর (ইউএসএএফ) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার ক্রুর সবাই নিহত হয়েছেন। সামরিক কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপির।৪৮তম ফাইটার উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, নরফোক উপকূলের সালদোজের কাছে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মার্কিন এয়ার ফোর্স এইচ এইচ-৬০জি পেভ হকের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা হেলিকপ্টারে থাকা মার্কিন বিমানবাহিনীর চার ক্রুর সবার নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।৪৮তম ফাইটার উইংয়ের টিম ঘটনাস্থলে গিয়ে তাদের তদন্ত কাজ শুরু করেছে।...
খালেদা জিয়ার বাড়ির সামনে বাড়তি পুলিশ ও ব্যারিকেড নেই

খালেদা জিয়ার বাড়ির সামনে বাড়তি পুলিশ ও ব্যারিকেড নেই

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দুই সপ্তাহ পর সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে থাকা অতিরিক্ত পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। খালেদা জিয়ার বাড়ির নাম ফিরোজা ভবন। গুলশানের ৭৯ সড়কের ১ নম্বর বাড়ি। বাড়ির সামনের রাস্তার দুই পাশে বাঁশের ব্যারিকেডও আজ থেকে নেই। ওই রাস্তা দিয়ে প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে। মিডিয়াকর্মীদেরও এখন আর বাড়ির সামনে গিয়ে ছবি তুলতে পুলিশের বাধা নেই। আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে অতিরিক্ত পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। তবে সাধারণ নিরাপত্তার নিয়োজিত পুলিশ বর্তমানে মোতায়েন আছে। দলের নেতারা চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে বাসভবনে যাতায়াত করছেন না। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) নূরে আজম মিয়া কালের কণ্ঠকে বলেন, বাড়তি ফোর্স বা ব্যারিকেড এখন না থাকলে নিরাপত্তা ব্যবস্থা ঠিকই আছে। বিরোধীদলীয় নেতার সাধারণ নিরাপত্তার নিয়োজিত পুলিশ বর্তমানে মোতায়ে...
বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিলেন আওয়ামী লীগ সমর্থিত শিক্ষক

বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিলেন আওয়ামী লীগ সমর্থিত শিক্ষক

সারা-দেশ
নির্বাচনী সহিংসতায় সরকারি অনুদান পাওয়ার আশায় বগুড়ার শাজাহানপুরে শিক্ষা প্রতিষ্ঠানের বেঞ্চে আগুন ধরিয়ে দেন আওয়ামী লীগ সমর্থিত এক প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল সাড়ে ১০টায় শাহজাহানপুর উপজেলার ১০৬ নং নির্বাচনী কেন্দ্র সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী ওই প্রধান শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে মারমুখো অবস্থান নিলে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছান এবং প্রধান শিক্ষককে আটকের নির্দেশ দেন। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সারা দেশে দশম জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত সকল কেন্দ্রের সরকারি অনুদান দেয়ার ঘোষণায় প্রভাবিত হয়ে অবৈধ ভাবে অর্থনৈতিক লাভবান হওয়ার আশায় নিজ বিদ্যালয়ের বেশ কিছু বেঞ্চে আগুন ধরিয়ে দেন আওয়ামী লীগ সমর্থিত প্রধান শিক্ষক আলহাজ আব্দুল মান্নান। বেঞ্চগ...