Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

আরও মন্ত্রিত্ব চায় জাপা, দাবি ডেপুটি স্পিকার পদও

আরও মন্ত্রিত্ব চায় জাপা, দাবি ডেপুটি স্পিকার পদও

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ চাইবে জাতীয় পার্টি। একই সঙ্গে মন্ত্রিসভায় জাতীয় পার্টির প্রতিনিধির সংখ্যা বাড়ানো নিয়েও আলোচনা চলছে। জাতীয় পার্টির সংসদীয় দলের সভা শেষে জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। মঙ্গলবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের গুলশানের বাসায় এ বৈঠক হয়। তবে বৈঠকে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ উপস্থিত ছিলেন না। আনিসুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে যে আসনটি ছেড়ে দিয়েছেন সেই আসন থেকে জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে। সভায় দলের ৩৩ জন সংসদ সদস্যের মধ্যে ২৭ জন উপস্থিত থাকলেও মহাসচিব রুহুল আমীন হাওলাদার উপস্থিত ছিলেন না। তবে তাঁর স্ত্রী সংসদ সদস্য নাসরিন জাহান উপস্থিত ছিলেন। এদিকে সোমবার দলের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর দলীয় মুখপাত্র হিসেবে পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম ক...
খালেদা জিয়ার সংবাদ সম্মেলন  বিকেলে

খালেদা জিয়ার সংবাদ সম্মেলন বিকেলে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করবেন। দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, আগামীকাল বুধবার বিকাল ৪টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন হবে। চেয়ারপারসন একতরফা নির্বাচনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে বক্তব্য দেবেন। বুধবার বিকাল ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল রাতে প্রায় দুই মাস পর খালেদা জিয়ার সঙ্গে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, খুব অল্প কয়েক দিনের মধ্যে খালেদা জিয়া সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন।সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করা হবে কি না এমন প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক জোটের একজন শীর্ষ নেতা বলেন, মনে হয় না কর্মসূচি ঘোষণা করবেন। তবে তিনি (খালেদা জিয়...
ব্যাংকক অচলের সূচনা

ব্যাংকক অচলের সূচনা

আন্তর্জাতিক
ব্যাংকক অচলের শুভ সূচনা করে সরাকারবিরোধীরা। রাজধানী ব্যাংকক অচল করে দেয়ার আন্দোলনে রাস্তায় নামে থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভকারীরা। ২ ফেব্র“য়ারির আগাম নির্বাচনের আগে সরকারকে উৎখাত করতে এ কর্মসূচি পালন করে তারা। বিশ্লেষকরা মনে করছেন, টানা অবরোধের সূচনা হিসেবে এ অভিযাত্রাকে সফল বলা যায়। সোমবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করা ছাড়াও রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেয়াসহ প্রধান প্রধান মোড়গুলো দখলে রেখেছে বিক্ষোভকারীরা। সরকারকে উৎখাত করে সে জায়গায় একটি অনির্বাচিত ‘গণপরিষদ’ গঠনই বিক্ষোভকারীদের লক্ষ্য। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছে। সরকার আইন-শৃংখলা রক্ষায় ১৮ হাজার পুলিশ মোতায়েন করলেও বিক্ষোভকারীরা বিনা বাধাতেই কর্মসূচি পালন করছে। কর্তৃপক্ষ থেকে তাদের ওপর কোনো বাধা আসেনি। রাস্তায় বিক্ষোভকারীদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। অনেকে নাচ- গানও করছে।রাজধা...
রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ৩

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ৩

সংবাদ শিরোনাম, সারা-দেশ
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ২ মহিলাসহ ৩ অটোরিকশা যাত্রী নিহত এবং একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করেছে। তবে বাসচালক পলাতক রয়েছে।জানা যায়, যাত্রীবাহী বাসটি একটি ব্যাটারি চালিত ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা ৬ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই এক মহিলা এবং গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ২ জন মারা যান।...
শেখ হাসিনাকে এরশাদের অভিনন্দন

শেখ হাসিনাকে এরশাদের অভিনন্দন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশেষ দূত হিসাবে নিয়োগ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। মঙ্গলবার এক চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন তিনি।প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিকালে এরশাদের দেয়া চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছায়। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় এরশাদ শেখ হাসিনাকে অভিনন্দনও জানিয়েছেন ওই চিঠিতে।গত ৫ জানুয়ারি একতরফা নির্বাচন করে তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। রোববার মন্ত্রিসভার শপথের পর সাবেক এই সামরিক শাসককে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এবারের সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির কয়েকজন সদস্য মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছেন।...
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সংবাদ শিরোনাম, সারা-দেশ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভিকনী এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আজ বিকেল সাড়ে ৫টায় আক্কেলপুর-বগুড়া সড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জয়পুরহাট সদর উপজেলার বিল্লা গ্রামের খলিলুর রহমানের ছেলে ফেরদৌস আলীর (২৪) নাম জানা গেছে। আহতরা হলেন- ভ্যান চালক আব্দুস সালাম (২৫) ও যাত্রী জিয়া (৩০)। তাদের শহীদ জিয়াউর রহমান হাসপাতালে পাঠানো হয়েছে।...
মালিবাগে পোশাক কারখানায় আগুন

মালিবাগে পোশাক কারখানায় আগুন

সারা-দেশ
মালিবাগের ডিআইটি রোডের চৌধুরীপাড়ার একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। সোমবার রাত ৮টা ২০ মিনিটের দিকে আল মুসলিম গার্মেন্ট নামের পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মী জিয়া উদ্দিন কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।   উৎস- কালেরকন্ঠ...
২৯ জানুয়ারি বসছে প্রথম সংসদ অধিবেশন

২৯ জানুয়ারি বসছে প্রথম সংসদ অধিবেশন

জাতীয়, সংবাদ শিরোনাম
২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের আহ্বান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার সন্ধ্যায় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৪ সালের ২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন। এদিকে সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক জয়নাল আবেদীন জানান, নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসছে আগামী বৃহস্পতিবার। উৎস- যুগান্তর...