Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

সরকারকেই আলোচনা পরিবেশ তৈরি করতে হবে: মজিনা

সরকারকেই আলোচনা পরিবেশ তৈরি করতে হবে: মজিনা

জাতীয়, সংবাদ শিরোনাম
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, ৫ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র হতাশ। এ নির্বাচনে জনগণ মতামত প্রকাশের সুযোগ পায়নি। যুক্তরাষ্ট্র এখনো আশা করে দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই একটি সমঝোতায় আসতে পারবে। আর সরকারকেই আলোচনা পরিবেশ তৈরি করতে হবে। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গুলশানে হোটেল হেরিটেজে সোমবার বিকেল ৪টায় এ বৈঠক শুরু হয়ে শেষ হয় ৫টায়। মজিনা বলেন, ‘বিএনপির দায়িত্ব হরতাল-অবরোধ পরিহার করা। সরকারের উচিত গণতান্ত্রিক কর্মসূচি পালনে সুযোগ তৈরি করে দেওয়া। মিছিল, মিটিং, সমাবেশ করতে দেওয়া এবং নেতাকর্মীদের মুক্তি দিয়ে সংলাপের পরিবেশ তৈরি করা। নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিকভাবে ভোট প্রদান করতে পারেনি।’ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা জানান, যেকোনো মূল্যে সহিংসতা বন্ধ করতে হবে। সংলাপ হচ্ছে সংকট সমাধ...
সরকারের মেয়াদ পাঁচ বছরই থাকবে : সৈয়দ আশরাফ

সরকারের মেয়াদ পাঁচ বছরই থাকবে : সৈয়দ আশরাফ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
এই সরকারের মেয়াদ হবে পাঁচ বছর। তার বেশি এক দিনও থাকার সুযোগ নেই। তবে দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সংলাপও চলবে বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।আশরাফ আজ সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় এ কথা বলেন। তিনি বলেন, আলোচনা বন্ধ হয়নি। আলোচনা চলছে। মন্ত্রী হিসেবে তিনি টিমওয়ার্কে বিশ্বাস করেন বলেও জানালেন।সৈয়দ আশরাফ  বলেন, তিনি একা কাজে বিশ্বাসী নন। প্রত্যেককে স্বাধীনতা দিতে হবে।  মন্ত্রী হিসেবে তাঁর কাজ হবে উৎসাহ দেওয়া। গত পাঁচ বছরে যেকোনো মন্ত্রণালয়ের চেয়ে তাঁর মন্ত্রণালয়ের সাফল্য বেশি বলেও দাবি করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান, পল্লী উন্নয়ন ও সমবায়সচিব এম এ কাদের।...
১০ ট্রাক অস্ত্র মামলার রায় ৩০ জানুয়ারি

১০ ট্রাক অস্ত্র মামলার রায় ৩০ জানুয়ারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায় হবে ৩০ জানুয়ারি। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল -১-এর বিচারক এস এম মজিবুর রহমান আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপন শেষে রায়ের দিন ঘোষণা করেন।এই মামলার আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জমান বাবরসহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক দুই প্রধানও।বিচারক আসামিপক্ষের আর কোনো যুক্তি থাকলে তা আগামী ২৩ জানুয়ারির মধ্যে লিখিতভাবে জমা দিতে বলেছেন।উল্লেখ্য, কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে অস্ত্র খালাসকালে পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে। অত্যাধুনিক অস্ত্রের এ বিশাল চালান নিয়ে তখন দেশব্যাপী তোলপাড় শুরু হয়। অস্ত্র উদ্ধারের পর সেদিন রাতে কর্ণফুলী থানার ওসি আ...
থাইল্যান্ডে গৃহযুদ্ধের আতংক

থাইল্যান্ডে গৃহযুদ্ধের আতংক

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
থাইল্যান্ডে সরকার পতনের দাবিতে রাজধানী ব্যাংককে সমবেত হয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিরোধীরা। আর প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সমর্থকরা বিক্ষোভ করছেন ব্যাংককের প্রতিবেশী প্রদেশ উদন থানিতে। সেখানে হাজার হাজার রেড শার্ট আর্মি সদস্য উপস্থিত হয়েছেন। এ অবস্থায় দেশটিতে গৃহযুদ্ধ শুরুর আশংকা দেখা দিয়েছে। সরকারবিরোধী নেতা সুথেপ থাগসুবান বলেছেন, যদি এ আশংকা ছড়িয়ে পড়ে তাহলে তিনি আন্দোলন প্রত্যাহার করবেন। তবে এ নিয়ে তিনি সরকারের সঙ্গে কোনো মীমাংসায় যাবেন না বলেও জানান।বিরোধী নেতা বলেন, যদি গৃহযুদ্ধ শুরু হয় তাহলে আমি এটা (আন্দোলন) ছেড়ে দেব। আমার কাছে জনগণের জীবনের মূল্য অনেক বেশি। যদি কেউ এ যুদ্ধ করতে উদ্যত হয় তাহলে আমি তাদের বাড়ি ফিরে যেতে বলব। এদিকে সরকার দেশে আইন-শৃংখলা বজায় রাখতে সোমবার ৮ হাজার সৈন্য ছাড়াও ১০ হাজার পুলিশ মোতায়েন করছে।রাজধানী অচল কর্মসূচি : সমবেত হচ্ছে বিক্ষোভকারীরাথাইল্যান্ডের সরকা...
শ্রীলংকা সিরিজের প্রস্তুতি বিসিএলে

শ্রীলংকা সিরিজের প্রস্তুতি বিসিএলে

খেলাধুলা, খেলার মাঠ
জাতীয় ক্রিকেট লীগ আয়োজনের প্রস্তুতি চলছিল। এরই মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) শুরু হবে। অবশ্য এর পেছনে বিসিবির যুক্তিগত কারণও রয়েছে। শ্রীলংকার বিপক্ষে সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুত করে নেয়া। সময় স্বল্পতার কারণে ডাবল লীগ থেকে টুর্নামেন্ট সংক্ষিপ্ত করে সিঙ্গেল লীগে হবে। আজ বিকেএসপির দুই ও তিন নম্বর মাঠে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চার দিনের ম্যাচের টুর্নামেন্ট বিসিএল। গতবছর প্রথম আসর থেকেই প্রথম শ্রেণীর মর্যাদা পেয়েছে এই টুর্নামেন্ট। বিকেএসপির দুই নম্বর মাঠে গতবারের চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চলের প্রতিপক্ষ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। তিন নম্বর মাঠে মুখোমুখি হবে বিসিবি উত্তরাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। তবে এই টুর্নামেন্টের পারফরম্যান্সে শ্রীলংকা সিরিজে সুযোগ পাবেন কিনা এমন কয়েক জনের ভাগ্য নির্ভর করছে। ইনজুরি থেকে ফিরে টেস্ট খেলার জন্য ম...
হাসিনার নেতৃত্বে ৪৮ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ

হাসিনার নেতৃত্বে ৪৮ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
তৃতীয় বারের মতো  প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। রোববার সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ পড়ান। বেলা ৩টা ৪০ মিনিটে শেখ হাসিনা দেশের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেন। এরপর শুরু হয় মন্ত্রীদের শপথ অনুষ্ঠান। পরে প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রীকে শপথ পড়ানো হয়। ৪৮ সদস্যের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়াও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ শেখ রেহানা কুটনৈতিক বৃন্দ উপস্থিত ছিলেন।রোববার মহাজোটের শরিক অন্যতম দল জাতীয় পার্টি থেকে ৪জন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।রোববার বিকেল সাড়ে ৩টায় শপথ নেয়ার জন্য মন্ত্রীরা বঙ্গভবনে হাজির হন।মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুইয়া জানান, রোববারই মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন করা হবে।উল্লেখ্য, বি...
গণতন্ত্রের অশুভ যাত্রার সূচনা হলো

গণতন্ত্রের অশুভ যাত্রার সূচনা হলো

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রতিক্রিয়ায় বলেছেন, অনৈতিক ও অবৈধ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের অশুভ যাত্রা শুরু হলো। বাংলাদেশের জন্য দিনটি কালো দিন হয়ে থাকবে।’ সংবাদপত্রে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার সন্ধ্যায় মির্জা ফখরুল এ সব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতান্ত্রিক চেতনাকে কবর দিয়ে স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের কালিলেপন করেছে সরকার। একটি উদ্ভট, হাস্যকর ও একতরফা ভোটারবিহীন নির্বাচনের সাজানো নাটকের মধ্য দিয়ে জনগণের সমর্থনহীন স্বৈরতান্ত্রিক একটি সরকার দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলো।’ ফখরুল বলেন, ‘এ সরকারের প্রতি দেশের শতকরা ৯৫ ভাগ মানুষের কোনো সমর্থন নেই। বিরোধী দল যখন দেশে শান্তি ও গণতন্ত্রের পথে চলছে তখন আওয়ামী লীগ সব গণতান্ত্রিক রীতিনীতি ও নৈতিকতা বিসর্জন দিয়ে স্বৈরতন্ত্রের পথে চলতে শুরু ক...
চবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, নিহত ৪

চবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, নিহত ৪

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ-শিবিরের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে আহতদের চারজন মারা গেছে। এ ঘটনায় শতাধিক আহত হয়েছে। তবে নিহত চারজনের পুলিশ দাবি করছে একজন মারা গেছে, আর শিবিরের দাবি দুই পক্ষের এ সংঘর্ষে তিনজন মারা গেছে। রবিবার দুপুর থেকে শিবিরনিয়ন্ত্রিত শাহ আমানত হলের সামনে ছাত্রলীগকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হলের বাইরে অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে পাশের পাহাড় দিয়ে তারা হলের ভেতর ঢুকে পড়লে সংঘর্ষ শুরু হয়। হলের ভেতর চলা সংঘর্ষে গুলি ও হাত বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুলিশ হলের বাইরে অবস্থান নিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে সিলেটে চবি ছাত্রলীগের দপ্তর সম্পাদকের ওপর শিবিরকর্মীদের হামলার প্রতিবাদে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি সমাজ বিজ্ঞান অনুষদ হয়ে আমানত হলের সামনে পৌঁছালে শাহ আমানত হলের ভেতর থেকে গুলি ছুঁড়ে শিবিরকর্মীরা। এ সময় ছাত্রলীগকর্মীরাও গুলি ছু...