Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

গাইবান্ধায় ২০৬ স্থগিত ভোটকেন্দ্রে বৃহস্পতিবার পুনর্নির্বাচন

গাইবান্ধায় ২০৬ স্থগিত ভোটকেন্দ্রে বৃহস্পতিবার পুনর্নির্বাচন

জাতীয়, স্লাইড
  গাইবান্ধায় ৩টি আসনে ২০৬টি স্থগিত ভোটকেন্দ্রে বৃহস্পতিবার পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৫ লাখ ৩৩ হাজার ২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গাইবান্ধা জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৪টি ভোট কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়। যে ৫৫টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে মঞ্জুরুল ইসলাম লিটন (নৌকা) ৪৫ হাজার ৩৮৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য কর্নেল (অব:) আব্দুল কাদের খান (জাপা) ৫ হাজার ৯৫৮ ভোট পেয়েছেন। সুন্দরগঞ্জ এই আসনের স্থগিত ভোট কেন্দ্রগুলোর মোট ভোটার ১ লক্ষ ৫৮ হাজার। ৫৪টি কেন্দ্রে ৩১৪টি বুথে ভোট গ্রহণ করা হবে। ৫৪ জন প্রিসাইডিং অফিসার, ৩২৪ জন সহকারি প্রিসাইডিং অফিসার ও ৬২৮ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন। গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১৩০টি ভোটকেন্দ্রের মধ্যে ৮০ট...
নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৭

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৭

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুড়িতে গাড়িবোমা বিস্ফোরণে ১৭ জন নিহত ও কমপক্ষে আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের এক জনাকীর্ণ বাজারে এই হামলার ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইসলামি জঙ্গি গ্রুপ বোকো হারাম এই হামলার দায় স্বীকার করেছে। এরইমধ্যে তারা হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক জনকে আটক করেছে।এক প্রত্যক্ষদর্শী দোকানদার জানায়, তিনি বাজারের কাছে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনেন। পরে তিনি দৌড়ে তার দোকানে আসলে দেখেন ঘটনাস্থলে বহু প্রাণহীন রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে।নাইজেরিয়ার খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর একের পর এক হামলার জন্য দায়ী এই ইসলামি জঙ্গি গোষ্ঠি বোকো হারাম। দেশটিতে ২০১২ সালে ৬২০ জন ও ২০১১ সালে ৪৫০ জন নিরীহ মানুষকে হত্যার জন্য জঙ্গি দলটিকে দায়ি করা হয়। জাতিসংঘের হিসাব মতে, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে বোকো হারাম তিন থেকে ১০ হাজার মানুষ হত্যা করেছে।...
সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

জাতীয়, সংবাদ শিরোনাম
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, নির্বাচনে সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধ পরিকর। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় সহিংসতাকারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিশৃঙ্খলাকারীদের ছাড় দেবে না উল্লেখ করে তিনি বলেন, যশোর ১ ও ২ আসনের সংসদ সদস্যরা তাদের শোকজের জবাব দিয়েছেন। আমরা পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে তাদের উপস্থিতিতে শুনানি হবে। ৩৯২ কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে শাহনেওয়াজ বলেন, অল্প আসন হলেও আমরা অধিক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দিয়েছি। সেনাবাহিনীর সদস্যরা এখন উপজেলা সদরে অবস্থান করছে এবং টহল দিচ্ছে। এ ছাড়া র‌্যাব ও বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে। আশাকরি নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে।...
বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সকাল ১০টায় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা না গেলেও পারস্পারিক শুভেচ্ছা বিনিময়ই এবং আগামীতে সরকারের করনীয় থাকছে আলোচনার মূল বিষয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের বিশেষ দিক নির্দেশনা দেবেন বলে জানা গেছে। ১২ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৯ জন মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী রয়েছেন। প্রধানমন্ত্রী ৪জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রধান বিরোধী দল বিএনপির বর্জনের মধ্যেই ৫ জানুয়ারি রবিবার দশম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার বেসরকারিভাবে নির্বাচিত ২৯২ জন সংসদ সদস্যের মধ্যে ২৯...
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২১ ছাত্র-শিক্ষক নিহত

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২১ ছাত্র-শিক্ষক নিহত

আন্তর্জাতিক
পাকিস্তানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ ছাত্র ও ৩ জন শিক্ষক রয়েছেন। বুধবার দেশটির সিন্ধু প্রদেশের নওয়াবশাহ অঞ্চলে স্কুল বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত স্থানে পুলিশ পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। আহতদের নওয়াব শাহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আইসিইউ) রাখা হয়েছে। জানা যায়, হতাহতরা সবাই সিন্ধুর দৌলতপুর অঞ্চলের ব্রাইট ফিউচার স্কুলের ছাত্র। তারা স্কুলের আনন্দ ভ্রমণে পেশোয়ার গিয়েছিলেন। এরপর দুর্ঘটনার শিকার হন তারা। পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।...
আজ চট্টগ্রামের ১০ জেলায় জামায়াতের হরতাল

আজ চট্টগ্রামের ১০ জেলায় জামায়াতের হরতাল

সংবাদ শিরোনাম, সারা-দেশ
  চট্টগ্রাম, ১৫ জানুয়ারি : আজ বুধবার চট্টগ্রাম বিভাগের ১০ জেলার হরতালের ডাক দিয়েছে জামায়াত শিবির। গতকাল মঙ্গলবার বিকেলে জামায়াত শিবিরের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিভাগের ১০ জেলায় বুধবার হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় হরতালের ডাক দিয়েছিলো জামায়াত শিবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা মামুন হায়দার হত্যার প্রতিবাদে জামায়াত শিবির এই হরতালের ডাক দেয়। শিবিরের ডাকা এ হরতালে সমর্থন দিয়েছে বিএনপিসহ ১৮ দলীয় জোট। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ১৮ দল চট্টগ্রামের আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী দুপুরে জামায়াত শিবিরের হরতালে সমর্থন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার জামায়াত শিবিরের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণ জেলাসহ এর...
নতুন সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

নতুন সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  নির্বাচন নিয়ে হতাশা থাকলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ গতকাল সোমবার এ কথা জানান।একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে আপনারা স্বীকৃতি দেননি। নির্বাচনের পর আপনারা কি সরকারকে স্বীকৃতি দেবেন?’ জবাবে মেরি হার্ফ বলেন, ‘বিষয়টি আসলে ঠিক এমন নয়। আমরা অবশ্যই নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করি, কিন্তু এসব নির্বাচনের বিষয়ে, ইতিমধ্যে নির্বাচন নিয়ে আমাদের হতাশার বিষয়টি আমরা পরিষ্কার করেছি। আমাদের দৃষ্টিতে যেহেতু নতুন সংসদের অধিকাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি বা নামমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল, কাজেই এ নির্বাচনে বাংলাদেশের জনগণের ইচ্ছার বিশ্বাসযোগ্য প্রতিফলন ঘটেনি। এ জন্য আমাদের...
ব্যবধান কমানো জয় রিয়াল মাদ্রিদের

ব্যবধান কমানো জয় রিয়াল মাদ্রিদের

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  রিয়াল মাদ্রিদকে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগটা করে দিয়েছিল বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদই। মুখোমুখি লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছিল লা লীগার এবারের মওসুমের শীর্ষ দুই দল। আর সেই সুযোগটা কাজে লাগাতে কোন ভুল করেননি গতবারের রানার্সআপরা। এসপারিওয়েল ১-০ গোলে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর আরও কাছাকাছি চলে এসেছে রিয়াল। গতকাল ম্যাচের একমাত্র গোলটি এসেছে পর্তুগিজ পেপের হেড থেকে। এই জয়ে ১৯ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সা ও আতলেতিকো। সমান সংখ্যক ম্যাচ খেলে রিয়ালের ঝুলিতে জমা হয়েছে ৪৭ পয়েন্ট। এসপানিওলের বিপক্ষে গতকালের ম্যাচে প্রায় পুরোটা সময়ই একক আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু গোলের দেখা পেতে বেশ কষ্টই করতে হয়েছে রোনালদো-বেল-বেনজেমাদের। শেষ পর্যন্ত রিয়ালের জয়সূচক গোলটাও কোন  স্ট্রাইকারের পা থেকে আসেনি। ৫৫ মিনিটে দলে...