Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

২৪ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু

২৪ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
২৪ জানুয়ারি থেকে তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরুগাজীপুর : আগামী ২৪ জানুয়ারি থেকে গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে শুরু হচ্ছে তাবলীগ জামায়াতের বার্ষিক মহাসমাবেশ ৪৯তম বিশ্ব ইজতেমা।এবারও ইজতেমা ময়দানে স্থান সংকুলানের দিক বিবেচনা করে দু’পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। মাঝে চারদিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারী থেকে ২ ফেব্র“য়ারী আখেরী মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে। দিন দিন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তুরাগ তীরে বিশাল ময়দান জুড়ে স্থান সংস্কুলন না হওয়ায় তিন বছর যাবত দু’পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।শত শত দ্বীনি মুসল্লীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা ময়দানের বিশাল সামিয়ানা টাঙ্গানোসহ যাবতীয় আনুসঙ্গিক কাজ চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই ইজতেমা ময়দানের অধিকাংশ কাজ সম্পন্ন হয়ে  গেছে।আয়োজক জানান, ২৪ জানুয়ারির...
চাঁদপুরে মাহফিলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে জুতা নিক্ষেপ

চাঁদপুরে মাহফিলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে জুতা নিক্ষেপ

সারা-দেশ
চাঁদপুরের কচুয়ার উজানী মাহফিলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে পাদুকা ও ইট-পাটকেল নিক্ষেপসহ ধাওয়া করে স্থানীয় জনতা। এ সময় তার গাড়িসহ দু’টি গাড়ি ভাংচুর করেছে উত্তেজিত মুসল্লিরা। আহত হয় ২০জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৬রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মহীউদ্দীন খান আলমগীরকে নিরাপদ আশ্রয় নিয়ে ঢাকায় প্রেরণ করে।পুলিশ ও এলাকাবাসী জানায়, কচুয়াবাসী তার কর্মকান্ডে দীর্ঘ দিন যাবৎ ক্ষিপ্ত হয়ে আছে। বৃহস্পতিবার আছর নামাজের পর কচুয়া উপজেলার উজানীর দু’দিন ব্যাপী বাৎসরিক মাহফিলের প্রথম দিনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর প্রধান অতিথির দাওয়াতে গেলে মুসল্লিদের মাঝে উত্তেজনা দেখা দেয়। মখা আলমগীর মাহফিলের স্টেজে উঠলে উত্তেজিত মুসল্লিরা তাকে পাদুকা ও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি ব্যাগতিক দেখে মাহফিল কর্তৃপক্ষ তাকে দ্রুত স্টেজ থেকে নামিয়ে নেয়। এক পর্যায়ে উত্তেজিত মুসল্লিরা ত...
মিশরে গণভোট গ্রহণ শেষ; শুক্রবারের মধ্যে ফলাফল

মিশরে গণভোট গ্রহণ শেষ; শুক্রবারের মধ্যে ফলাফল

আন্তর্জাতিক
  মিশরে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের নতুন সংবিধানের ওপর গণভোট নেয়া শেষ হয়েছে। গণভোটে সংবিধান পাস হলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সময়ের সংবিধান বাতিল হয়ে যাবে। শুক্রবারের মধ্যে ভোটের ফলাফল জানাবে মিশরের নির্বাচন কমিশন। মিশরের ভঙ্গুর অর্থনীতি আর রাজনৈতিক অস্থিরতা দূর করতে নতুন সংবিধান প্রণয়নকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বেশিরভাগ মিশরীয়। মিশরের নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তা নাবিল সালিব রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন ভোটারের উপিস্থিতি আগের বারের গণভোটের চেয়ে বেশি ছিল। আনুষ্ঠানিক কোন সংখ্যা অবশ্য প্রকাশ করা হয়নি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পর্যবেক্ষক জেব ওবার জানান,” আমাদের পর্যবেক্ষকরা সতেরোশোর কাছাকাছি নির্বাচনী কেন্দ্রে ছিল। বেশিরভাগ কেন্দ্রেই শান্তুপূর্ণ পরিস্থিতিতে ভোট গ্রহণ হয়েছে।” মুসলিম ব্রাদারহুড সমর্থিত এলাকাগুলোতে অবশ্য ভোটারের উপস্থিতি অনেক কম ছিল। গণ...
শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  তৃতীয়বারের মতো সরকার গঠন করে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী তাকে অভ্যর্থনা জানান। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন। এসময় তিনি সশস্ত্র বাহিনী বিভাগে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।...
বিএনপি নেতা সেলিমা ও মিন্টুর জামিন মঞ্জুর

বিএনপি নেতা সেলিমা ও মিন্টুর জামিন মঞ্জুর

জাতীয়, সংবাদ শিরোনাম
  অবরোধে নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর জামিন মঞ্জুর করেছে আদালত। দুপুরে জামিনের শুনানি শেষে মহানগর মুখ্য হাকিম আদালত এ আদেশ দেয়।পুলিশের কাজে বাঁধা, হত্যার চেষ্টা ও নাশকতার ঘটনায় যাত্রাবাড়ী থানার মামলায় সাদেক হোসেন খোকার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেইটে জিজ্ঞাসাবাদ করতে বলেছে আদালত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের জামিন আবেদনের শুনানি বাইশে জানুয়ারি ঠিক করেছে মহানগর দায়রা জজ আদালত। বিএনপি নেতা মওদুদ আহমদকে গ্রেপ্তার ও আটকের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হবে রোববার। এদিকে নাশকতার তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
বিদেশি কূটনীতিকদের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

বিদেশি কূটনীতিকদের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

জাতীয়, স্লাইড
  সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের লক্ষ্যে যত দ্রুত সম্ভব সংলাপে বসার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিদেশি কূটনীতিকেরা। বিকেলে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে তারা এ আহ্বান জানান। তবে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, সরকারের সঙ্গে আলোচনায় বসতে হলে বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে। বৃহস্পতিবার বিকেলে প্রায় অর্ধশত দেশের কুটনীতিকদের সাথে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেন নতুন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় আলোচনায় কূটনীতিকরা দেশের রাজনৈতিক সংকট নিরসনের ওপর জোর দেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা সব দলেল অংশগ্রহণে একটি নির্বাচনের লক্ষে শিগগিরই সব পক্ষের আলোচনায় বসার তাগিদ দেন। মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজনা বলেন,আমার মনে হয়, নির্বাচনের লক্ষ্যে আলোচনা আবার শুরু করার জন্য দুই দল শগিগিরই একটি পথ খুঁজে বের...
থগিত সাতটি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ

থগিত সাতটি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত সাত আসনের সবগুলোর বেসরকারি চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে। এসব আসনের নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। লক্ষ্মীপুর-১ আসনে নৌকা প্রতীক নিয়ে তরিকত ফেডারেশনের এমএ আউয়াল ৪৯ হাজার ৮৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম পেয়েছেন ২১ হাজার ৮০০ ভোট। যশোর-৫ আসনে ৭৮ হাজার ৪২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য্য। নিকটতম আওয়ামী লীগের খান টিপু সুলতান পেয়েছেন ৫৮ হাজার ৪১৮ ভোট। দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী এক লাখ ৪১ হাজার ২৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম ওয়ার্কাস পার্টির এনামুল হক সরকার পেয়েছেন দুই হাজার ৯২ ভোট। বগুড়া-৭ আসনে ১৭ হাজার ৮৫৯ ভোট পেয়ে জাতীয় পার্টির মুহাম্মদ আলতাফ আলী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেপির এটিএম আমিনুল ইসলাম পেয়...
আমরা কোনো কূল হারাইনি, কূল হারিয়েছে তারা

আমরা কোনো কূল হারাইনি, কূল হারিয়েছে তারা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন শেষে 'নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি চেয়ারপারসন দুই কূলই হারিয়েছেন' প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, 'আমরা কোনো কূল হারাইনি'। সঙ্গে সঙ্গে হোটেল ওয়েস্টিনের ওই রুমে হাসির রোল পড়ে যায়! এরপর খালেদা জিয়া আরো বলেন, কূল হারিয়েছে তারা (আওয়ামী লীগ) যারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।'আলোচনাই হলো সমাধানের পথ' মন্তব্য করে বেগম খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, আমরা সব সময়ই আলোচনার পক্ষে ছিলাম। আমরা কোনো সময়ই সংলাপের বিপক্ষে ছিলাম না। আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে গুশানের হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন খালেদা জিয়া। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই খালেদা জিয়ার প্রথম সংবাদ সম্মেলন।এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে বলেন, ...