Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন: শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন: শিক্ষামন্ত্রী

জাতীয়, স্লাইড
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রশ্নপত্র ফাঁসরোধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন সংশোধন করে কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে। আজ বুধবার সচিবালয়ে প্রশ্ন ফাঁস প্রতিরোধে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) ১৯৮০ (অ্যামেন্ড ১৯৯২) অ্যাক্ট’ সংশোধন করে প্রশ্ন ফাঁসকারী এবং প্রশ্ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো ও রটনা সৃষ্টিকারীদের জেল, জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে প্রশ্ন ফাঁস ও এ সংক্রান্ত প্রচারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেবে।’ ১৯৮০ সালের আইনে প্রশ্নপত্র ফাঁস, প্রকাশ বা বিতরণের সঙ্গে জড়িতদের ন্যূনতম তিন বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান ছিল। ১৯৯২ সালে আইনটি সংশোধন করে সর্বোচ্চ শাস্তি চার বছর করা হয়। তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষায় বিকল্প দুই সেটের প...
ভাষা মতিনের সফল অস্ত্রোপচার

ভাষা মতিনের সফল অস্ত্রোপচার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ভাষা সৈনিক আব্দুল মতিনের মস্তিস্কে সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. এম আফজাল হোসেন তার অস্ত্রোপচার করেন। ডা. এম আফজাল হোসেন জানান, ভাষাসৈনিক আব্দুল মতিনের মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছিলো। আজ সকাল সোয়া ১১টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং বেলা সাড়ে ১২টায় তার অপারেশন শেষ হয়। বর্তমানে তাকে আইসিইউ-তে রাখা হয়েছে। অপারেশন সফল হয়েছে বলেও জানান তিনি।...
দুর্নীতির দায়ে বাংলাদেশ ব্যাংকের জিএম বরখাস্ত

দুর্নীতির দায়ে বাংলাদেশ ব্যাংকের জিএম বরখাস্ত

জাতীয়
অনিয়ম, দুর্নীতি আর পেশাগত অযোগ্যতার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের এক মহাব্যবস্থাপককে (জিএম)। তার নাম গোলাম মোস্তফা। তিনি ব্যাংক পরিদর্শক বিভাগের দায়িত্বে ছিলেন। চূড়ান্তভাবে বরখাস্ত করার আগে তিনি মানব সম্পদ বিভাগে সংযুক্ত (ওএসডি) থাকবেন বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামানও বিষয়টি স্বীকার করেছেন।...
এবার হানি সিংয়ের নায়িকা জ্যাকুলিন

এবার হানি সিংয়ের নায়িকা জ্যাকুলিন

বিনোদন
গত এক বছরে রেকর্ডসংখ্যক জনপ্রিয় গান বলিউড ছবির মাধ্যমে উপহার দিয়েছেন আলোচিত সংগীত তারকা হানি সিং। মূলত একজন র‌্যাপার হলেও সেটিকে ছাপিয়ে বলিউডের জনপ্রিয় কণ্ঠে পরিণত হয়েছেন তিনি। শুধু তাই নয়, হানি সিং এখন ভিডিও মায়েস্ত্রোও বটে। কেননা ছবির প্রচারণার জন্য হানি সিংয়ের গান ও ভিডিওর উপস্থিতি অপরিহার্য হিসেবেই মনে করছেন বেশিরভাগ চলচ্চিত্র পরিচালক। আর তাই তো ছবির প্রচারণায় এখন পর্যন্ত অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগান, কারিনা কাপুর, দিপিকা পাডুকোন, সানি লিওনসহ নামিদামী তারকাদের সঙ্গে হানি সিংকে এখন প্রায়ই দেখা যায়। অনেকে চলচ্চিত্রের ‘হিট মেশিন’ হিসেবেও আখ্যায়িত করেন এই তারকাকে। এদিকে খুব শিগগিরই হানি সিংয়ের নতুন একটি গানে সোনাক্ষিকে মডেল হিসেবে দেখা যাবে। আর নতুন খবর হচ্ছে এবার হানি সিংয়ের নায়িকা বনতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এরই মধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে। ‘ক...
ব্রাজিল দলে বিশ্বকাপের ১৩ জন ছাঁটাই

ব্রাজিল দলে বিশ্বকাপের ১৩ জন ছাঁটাই

খেলাধুলা, খেলার মাঠ
দলের খোলনলচে বদলে ফেললেন কোচ কার্লোস দুঙ্গা। প্রীতি ম্যাচের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছেন ব্রাজিলের এ নতুন কোচ। আর দুঙ্গা এতে ঝেড়ে ফেলেছেন বার্সেলোনার দানি আলভেস, কুইন্স পার্ক রেঞ্জার্সের হুলিও সিজার, রিয়াল মাদ্রিদের মার্সেলো, টটেনহ্যাম হটস্পারের পাউলিনহোদের। কলম্বিয়া ও ইকুয়েডরের সঙ্গে সামনে দু’টি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ব্রাজিল। আর এতে কোচ দুঙ্গা সুযোগ দিয়েছেন নতুন এক ডজন ফুটবলারকে। এতে বাদ গেছেন সর্বশেষ বিশ্বকাপের ১০ জন। ঘরোয়া লীগের ৬ জন ফুটবলারকে এবারের ব্রাজিল দলে সুযোগ দিয়েছেন কোচ কার্লোস দুঙ্গা। যুযোগ মিলেছে ইংলিশ দল লিভারপুলে ‘দ্য ব্রেইন’ খ্যাত মিডফিল্ড তারকা ফিলিপ্পে কুটিনহোর। জাতীয় দলের জার্সি গায়ে এর আগে একবারই মাত্র খেলার সুযোগ হয়েছিল কুটিনহোর। তবে তা চার বছর আগে। মেরুদণ্ডের ইনজুরি কাটিয়ে এফসি বার্সেলোনার হয়ে ইতিমধ্যে খেলায় ফিরেছেন ব্রাজিলের সুপার তারকা নেইমার। দু’দিন আগে মেক্...

কায়সারের মামলার রায় যে কোন দিন

জাতীয়, সংবাদ শিরোনাম
জাতীয় পার্টি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোন দিন ঘোষণা করা হবে। গতকাল মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ হয়েছে। কায়সারের মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন বিচারপতি এম ওবায়দুল হাসানের নেৃতত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মজিবুর রহমান মিয়া। একই সঙ্গে জামিনে থাকা কায়সারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এনিয়ে দুটি ট্রাইব্যুনালে পাঁচটি মামলার রায় অপেক্ষমাণ রয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, একই দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাশেম আলী, ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র জাহিদ হোসেন খোকন (পলাতক) ও ব্রাহ্মণ...
আলোচনায় বসে সমাধানে আসুন

আলোচনায় বসে সমাধানে আসুন

আন্তর্জাতিক
পাকিস্তানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মুখে অবশেষে মুখ খুলেছে সে দেশের সেনাবাহিনী। তারা দেশের সরকার ও বিরোধী দলগুলোকে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। এছাড়া রেড জোনের সরকারি ভবনগুলোকে রক্ষা করারও অঙ্গীকার করেছে তারা। সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন দেশটির পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) নওয়াজের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতে ইসলামাবাদের রেড জোন এলাকায় প্রবেশ করে। ওই এলাকাটিতে পাকিস্তানের প্রায় সব সরকারি ভবন ও বিদেশী দূতাবাসগুলো অবস্থিত। বুধবার জিও নিউজে প্রকাশিত খবরে বলা হয়, ‘পাকিস্তানের ইন্টার সার্ভিস রিলেসন্সের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিম বাজওয়া বলেছেন, ‘রেড জোনের সরকারি ভবনগুলো রাষ্ট্রীয় প্রতীক এবং সেনাবাহিনী সেগুলোকে রক্ষা করবে।’ এছাড়া দেশের বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে সরকা...
আরও ক্ষমতা পাচ্ছে সংসদ

আরও ক্ষমতা পাচ্ছে সংসদ

জাতীয়
বিচারপতিদের পাশাপাশি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা হিসাব-নিরীক্ষক (সিএজি) ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অপসারণের ক্ষমতাও পাচ্ছে জাতীয় সংসদ। সংবিধান বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের পদ্ধতি ও প্রধান নির্বাচন কমিশন, অন্য নির্বাচন কমিশনার, দুদক কমিশনার, পিএসসির চেয়ারম্যান ও সদস্য এবং সিএজি অপসারণের পদ্ধতি একই। তাই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে গেলে এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের অপসারণের ক্ষমতাও সংসদ পাবে।নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মহা হিসাব-নিরীক্ষক অপসারণের বিষয়ে সংবিধানের ১১৮, ১৩৯ ও ১২৯ অনুচ্ছেদে বলা হয়েছে-‘সুপ্রীম কোর্টের কোন বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত (ইসি, পিএসসি, সিএজি) তারা অপসারিত হবেন না।’ সংবিধানের ষষ্ঠদশ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণ বা অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে...