Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

৮ জেলা জজ বদলি

৮ জেলা জজ বদলি

জাতীয়
জেলা জজ ও সমপর্যায়ের ৮ কর্মকর্তাকে বদলি করেছে আইন মন্ত্রণালয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য নুরুল ইসলাম খানকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত, ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হককে বরিশালের জেলা ও দায়রা জজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদকে চট্টগ্রামের জেলা জজ, সাতক্ষীরার জেলা জজ মো. ওবায়দুস সোবহানকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ, নাটোরের জেলা জজ মো. জাহিদুল ইসলামকে ফরিদপুরের জেলা জজ, বাগেরহাটের জেলা জজ এস এম সোলায়মানকে ঝালকাঠির জেলা জজ, রংপুরের বিশেষ জজ মো. রবিউল হাসানকে মেহেরপুরের জেলা জজ এবং পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সফিকুল ইসলামকে প্রেষণে বিচার ...
সরকারকে আন্দোলন করে সরাতে হবে

সরকারকে আন্দোলন করে সরাতে হবে

সংবাদ শিরোনাম, স্লাইড
সোজা আঙুলে ঘি উঠবে না, আন্দোলন করে সরকারকে সরাতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন ২০ দলীয় জোটের নেতারা। মঙ্গলবার এক বিক্ষোভ সমাবেশে তারা বলেন, সরকার গণতন্ত্রের লেবাস পরে একদলীয় শাসন প্রতিষ্ঠা করার দিকে এগিয়ে যাচ্ছে। এজন্য নিজেদের পছন্দমতো আইন তৈরি করছে। কিন্তু কোনো কালো আইনই এ অবৈধ সরকারকে রক্ষা করতে পারবে না। দুর্বার গণআন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে। সরকার পতনের সেই আন্দোলনে জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান তারা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এ সমাবেশের আয়োজন করে। অসুস্থ থাকার কারণে সমাবেশে আসেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, যে লড়াই চলছে, তা ২০ দলীয় জোটের ক্ষমতায় যাওয়া বা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ন...
দস্যুতার দায়ে বাগেরহাটে ছয়জনের ফাঁসি

দস্যুতার দায়ে বাগেরহাটে ছয়জনের ফাঁসি

বিশেষখবর
সুন্দরবনে যৌথ বাহিনীর অভিযান চলাকালে দস্যুদের হামলায় র‍্যাব ও কোস্ট গার্ডের তিন সদস্য হত্যা মামলায় ছয় বনদস্যুর ফাঁসি ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।এ সময় আদালতে অভিযোগ প্রমাণীত না হওয়ায় ওই মামলার দায় থেকে দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়। ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৩ আসামি পলাতক রয়েছেন। তবে রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত ওই দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন : রফিকুল শেখ, কুদ্দুজ শেখ, ইদ্রিস শেখ, বাবুল শেখ, আলকাচ ফকির এবং ইলিয়াস শেখ। এদের সবার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খালকুলিয়া গ্রামে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন : রিয়াজুল শেখ, আকরাম শেখ, আলম শেখ, বাদশা শেখ, জামাল শেখ, কামাল শেখ এবং আসলাম শেখ। এদে...
সোজা আঙুলে ঘি উঠবে না : মির্জা ফখরুল

সোজা আঙুলে ঘি উঠবে না : মির্জা ফখরুল

জাতীয়, স্লাইড
সোজা আঙুল দিয়ে ঘি উঠবে না, তাই আন্দোলন করে সরকারকে উৎখাত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেলে জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।ফখরুল বলেন, পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে আন্দোলন দমন করা হয়। সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়। দেশে আইন নেই। মাত্র ৫ পার্সেন্টও ভোট পড়ে নাই এমন একটি নির্বাচন দিয়ে এই অবৈধ সরকার টিকে আছে। তিনি বলেন, আমাদের এই দখলবাজ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আন্দোলন ছাড়া এর কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেন। ফখরুল বলেন, 'আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করতে হবে। এবারের লড়াই হবে ২০ দলের ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, জনগণের অস্তিত্ব রক্ষার লড়াই। এ সময় ফখরুল সমাবেশস্থলের সবাইকে হাত তুলে আন্দোলনে অংশগ্রহণের সম্মতির জন্য আহ্বা...
ইনকিলাব কার্যালয়ে আবারও অভিযান, বার্তা সম্পাদক আটক

ইনকিলাব কার্যালয়ে আবারও অভিযান, বার্তা সম্পাদক আটক

বিশেষখবর
দৈনিক ইনকিলাব কার্যালয়ে আবারও অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে বিপুল সংখ্যক সাদা ও পোষাকধারী পুলিশ ওই পত্রিকা কার্যালয়ে অভিযান চালায়। বার্তা বিভাগে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে পরে পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে কি অভিযোগে পত্রিকাটির বার্তা সম্পাদকে আটক করা হয়েছে, তা তাত্ক্ষণিকভাবে জানায়নি অভিযান পরিচালনাকারীরা। তবে কোনো সংবাদ প্রকাশকে কেন্দ্র করেই এই অভিযান বলে ধারনা করা হচ্ছে।এদিকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, 'সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাত সোয়া ১১টার দিকে রবিউল্লাহ রবিকে গ্রেপ্তার করা হয়েছে।' ইনকিলাব কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০ টার দিকে পুলিশের একটি টিম ইনকিলাব কার্যালয়ে প্রবেশ করে। এসময় পোশাকধারী বিপুল সংখ্যক পুলিশ ইনকিলাব কার্যালয় ঘিরে...
বিহারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ২০ সদস্য নিহত

বিহারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ২০ সদস্য নিহত

আন্তর্জাতিক
ভারতের বিহারে ট্রেনের ধাক্কায় একটি অতিরিক্ত যাত্রীবোঝাই অটোরিকশার ২০ যাত্রী প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে ৮টি শিশু ছিল। নিহতদের সবাই একই পরিবারের সদস্য ছিল বলে জানা গেছে। ওই পরিবারের আরও দুই সদস্য এ দুর্ঘটনায় আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। বিহারের পূর্ব চম্পারন জেলার সেমরা এবং সুগৌলি রেল স্টেশনের মধ্যবর্তী একটি ক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। চিকনৌতা গ্রামে রেল ক্রসিংটির দায়িত্বে থাকা গেটম্যানের অসতর্কতায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দেরাদুনগামী রপ্তি গঙ্গা এক্সপ্রেস দ্রুতগতিতে অগ্রসর হচ্ছিল। এ সময় রেল ক্রসিং বারটি না ফেলায় অসতর্কতায় লাইনের ওপর উঠে পড়ে অটোরিকশাটি এবং ট্রেনের ধাক্কায় অনেকটা দূরে ছিটকে পড়ে। কয়েকটি মৃতদেহ ছিন্নভিন্ন ও বিকৃত হয়ে যাওয়ায়, সেগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ট্রেনটির ধাক্কায় কয়েক ...
মালয়েশিয়ায় কংক্রিটের স্প্যান ধসে ৩ বাংলাদেশী নিহত

মালয়েশিয়ায় কংক্রিটের স্প্যান ধসে ৩ বাংলাদেশী নিহত

স্লাইড
মালয়েশিয়ার কোটা দামানসারা এলাকার কাছে নির্মাণাধীন একটি উড়াল সড়কের সাড়ে ৬০০ টন ওজনের একটি কংক্রিটের স্প্যান খুলে নিচে পড়ে তিন বাংলাদেশী প্রাণ হারিয়েছেন। হতভাগ্য ওই শ্রমিকদের নাম মোহাম্মদ এলাহি হোসেন, মোহাম্মদ ফারুক খান ও আলাউদ্দিন মল্লিক। এদিকে দুর্ঘটনার পর এলাহি হোসেন ছাড়া অপর দুই বাংলাদেশী শ্রমিক নিখোঁজ ছিলেন। স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভোররাত ২টা ৩৪ মিনিটে এলাহির মৃতদেহ উদ্ধার করা হয়। আজ স্থানীয় সময় দুপুর ১টা ৫২ মিনিটে দ্বিতীয় মৃতদেহ এবং এর ৭ মিনিট পর তৃতীয় মৃতদেহটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। ১২ ঘণ্টা চলে উদ্ধার তৎপরতা। আশঙ্কা করা হচ্ছিল, দুর্ঘটনার সময় থেকে নিখোঁজ অপর দুই বাংলাদেশী নির্মাণাধীন উড়াল সড়কের ভারি বীমটির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। বাংলাদেশী ওই শ্রমিকদের সম্পর্কে আর কোন তথ্য জানা যায়নি। বাংলাদেশে হতভাগ্য ওই ব্যক্তিদের গ্রামের বাড়ি কোথায়, সে সম্প...
ঘুরে দাঁড়ানোর মিশন শুরু আজ

ঘুরে দাঁড়ানোর মিশন শুরু আজ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  জয়, শব্দটি এখন যেন বাংলাদেশ দলের জন্য সোনার হরিণ। চলতি বছরের শুরু থেকে ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে মুশফিকুর রহীম বাহিনী। কিন্তুসবগুলো ম্যাচে শুধুই পরাজয়ের লজ্জা। ঘরের মাঠে টাইগারদের এমন পতনে উঠে আলোচনা-সমালোচনার ঝড়। দলে আসে বেশ পরিবর্তন। আজ আবারও নতুন চ্যালেঞ্জ মুখোমুখি বাংলাদেশ। ক্যারিবীয় দ্বীপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে লড়াই। তার আগে সর্বত্র প্রশ্ন আর শঙ্কা পারবেতো বাংলাদেশ? ভাঙতে পারবেতো পরাজয়ের গণ্ডি! এমন শঙ্কা আর প্রশ্নের বোঝা নিয়ে বিদেশের মাটিতে এই সিরিজকে সহজেই বলা যায় ঘুরে দাঁড়ানোর মিশন। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষের ক্রিকেট পরিসংখ্যানের দিকে তাকালে বাংলাদেশকে এখনও ছোট বলেই অভিহিত করতে হবে। তবে দু’দেশের পরিসংখ্যান বলেও খুব বেশী পিছিয়ে নেই বাংলাদেশ। কারণ যে ক’টি টেস্ট খে...