অবশেষে জয় মিললো হকি দলের
ঘরোয়া হকি তো দূরের কথা, জাতীয় দলের খেলা দেখতেও হকি স্টেডিয়ামে দর্শকের দেখা মেলে না। দেশের বাইরে তো এর প্রশ্নই উঠে না। পাঁচ বছরের ক্যারিয়ারে পুস্কর খিসা মিমো দেশের বাইরে কখনই দর্শকদের সমর্থন নিয়ে মাঠে নামেননি। তবে এবার ব্যতিক্রম ঘটছে দক্ষিণ কোরিয়ার ইনচনে। সেনহাক স্টেডিয়ামে সাত-আট গোল খাওয়ার পরও বাংলাদেশ হকি দলকে সমর্থন যুগিয়েছে তাগিহো গার্লস মডেল স্কুলের শিক্ষার্থীরা। গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও মাঠে এসেছিল তারা। বাংলাদেশের প্লাকার্ড হাতে পুরো ম্যাচে বাংলাদেশ বাংলাদেশ করে চিৎকার করেছে স্কুলপড়ুয়া মেয়েরা। এদের উৎসাহে জাপানের সঙ্গে ৮-০ আর মালয়েশিয়ার বিরুদ্ধে ৫-১ গোলের হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ হকি দল। জয়টি এসেছে ২-১ গোলের। গোল দুটি করেছেন পুস্কর খিসা মিমো ও খোরশেদুর রহমান। পেনাল্টি কর্নার থেকে গোলটি শোধ করেন সিঙ্গাপুরের তান ইং রু। এ জয়ে সপ্তম হওয়ার আশা জেগে রইলো বাংলাদেশের। সপ্...







