দেশে ফিরতে না পারলে ভারতেই থাকব
এখন পানি ঘোলা। একটু পরিষ্কার হলেই সব খুলে বলতে চান সদ্য অপসারিত বাংলাদেশের টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, ‘আমেরিকায় আরাম-আয়েশে জীবন কাটাতে পারতাম। তার পরও আমি কলকাতায় চলে এলাম। আমি বাংলাদেশেও যাব। পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক।’ তবে এই রাজনীতিবিদ এমন ইঙ্গিতও দিয়েছেন, যদি একান্তই দেশে ফিরতে না পারেন তাহলে আপাতত ভারতেই থাকতে চান তিনি।
বাঘা সিদ্দিকী বা কাদের সিদ্দিকীর পরিবারের সদস্য হয়েও কেন এমন বেফাঁস কথা বললেন, এ বিষয়ে তাঁর বক্তব্য- কয়েকজনকে নিয়ে নিতান্তই বৈঠকি মেজাজে অনেক কথার মধ্যে একটি কথা ছিল, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
এখানে মূত্রত্যাগ করিবে না। করিলে জরিমানা- কথাটি দুইভাবেই ব্যবহার করা যায়, এই কথা বলে লতিফ সিদ্দিকী দাবি করেন, তিনি যা বলেছেন, তার আগে-পিছের কথাগুলো পত্রপত্রিকায় আসেনি। বরং ভুল ব্যাখা করা হয়েছে। গতকাল কালের কণ্ঠের এই প্রতিবেদকের সঙ্গে প্রায় ২২ মিনি...







