Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

ইরাকে আরো এক হাজার ৫০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা

ইরাকে আরো এক হাজার ৫০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক
  ইরাকের লড়াইয়ে আরও জড়িয়ে পড়ল আমেরিকা।  ইসলামিক স্টেট-এর (আইএস) জঙ্গিদের দমনে এ বার ইরাকে সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। আজ শনিবার মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা ইরাকে আরো এক হাজার ৫০০ সেনা পাঠানোর কথা ঘোষণা করেছেন। তবে এই সেনা আইএস এর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে না। প্রধানত ইরাকি সেনাকে প্রশিক্ষণ দিতে এবং তাদের যুদ্ধের পরিকল্পনা করতে সাহায্য করবে এই সেনা। সম্প্রতি আমেরিকায় অন্তর্বর্তী নির্বাচন হয়েছে। মার্কিন আইনসভার উচ্চকক্ষ সেনেটে ও নিম্নকক্ষ কংগ্রেসে এখন রিপাবলিকান দল সংখ্যাগরিষ্ঠ। বেশ কিছু দিন ধরেই রিপাবলিকানরা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার ইরাক ও সিরিয়া নীতির সমালোচনা করে আসছেন। তাঁদের অভিযোগ ছিল, আইএস দমনে যথেষ্ট সক্রিয় নয় ওবামা প্রশাসন। শুধু বিমান হামলায় আইএস দমন সম্ভব নয় বলে তাদের মত। রিপাবলিকানদের এক অংশের দাবি ছিল, ইরাকে অবিলম্বে স্থলসেনা নামানো হোক।...
কামারুজ্জামানের মুক্তি চেয়ে বিক্ষোভের ডাক জামায়াতের

কামারুজ্জামানের মুক্তি চেয়ে বিক্ষোভের ডাক জামায়াতের

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানবতাবিরোধী অপরাধে দলের নেতাদের দণ্ডের বিরুদ্ধে সপ্তাহজুড়ে হরতালের পর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী ও মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ডে টানা হরতালের পর শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, তারা আশা করছে যে মো. কামারুজ্জামানকে সরকার মুক্তি দেবে। রবিবার বিক্ষোভের কর্মসূচি ডেকে তা শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশজুড়ে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। গত ৩০ অক্টোবর দলীয় আমির নিজামীকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলে জামায়াত তিন দিন হরতালের ডাক দেয়। এরপর কেন্দ্রীয় নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ড হলে আরেকদিন হরতাল ডাকে তারা। এর মধ্যে আপিলের চূড়ান্ত রায়ে সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহা...
ফাঁসি না দিলে মুঈনুদ্দীনকে ফেরত দেবে যুক্তরাজ্য

ফাঁসি না দিলে মুঈনুদ্দীনকে ফেরত দেবে যুক্তরাজ্য

জাতীয়, স্লাইড
  মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার দায়ে চৌধুরী মুঈনুদ্দীনকে দেয়া মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা না করলে তাকে ফেরত দেবে না বলে বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশের পক্ষ থেকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে আশ্বাস প্রদান করতে হবে, প্রত্যাবাসনের পরে অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। বিষয়টি জানিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, চৌধুরী মুঈনুদ্দীনকে বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে ইতিবাচক রায় আদায়ের জন্য কূটনৈতিক প্রয়াসের পাশাপাশি বিশেষায়িত আইনি পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন হবে। এমতাবস্থায় প্রত্যার্পণের বিষয়টি ত্বরান্বিত করতে যুক্তরাজ্যে স্বনামধন্য কোনো আইনি প্রতিষ্ঠানকে নিয়োগের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। প্রত্যার্পণের পুরো প্রক্রিয়াটি প্রশাসনিকভাবে দীর্ঘমেয়াদি বলেও মন্তব্য করা হয় চিঠিতে। গত বছরের ৩ নভে...
সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ

সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে  বিএনপি। আজ রাজধানীতে থানায় থানায় এবং সারা দেশের প্রতিটি জেলা ও মহানগরীতে এ কর্মসূচি পালন করবে দলটি। সেই সঙ্গে সমাবেশের অনুমতি না দেয়ায় পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু ব্যাপক প্রস্তুতি নেয়ার পরও পুলিশের অনুমতি না পেয়ে সমাবেশ করতে পারেনি দলটি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্য গত ২৯শে অক্টোবর পিডব্লিউডির কাছে চিঠি দিয়েছি। একই দিন সমাবেশের মাইক ব্যবহারে...

ঢাকা আসছেন নিশা দেশাই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। আগামী ২৭শে নভেম্বর কাঠমান্ডুর সার্ক শীর্ষ সম্মেলন শেষ করে ওয়াশিংটন ফেরার পথে বাংলাদেশে দু’দিন কাটাবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক মাহফুজুর রহমান ওই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তার আগমন ও প্রস্থানের দিন-ক্ষণ যুক্তরাষ্ট্র ঠিক করবে জানিয়ে তিনি বলেন, এখনও এটি চূড়ান্ত হয়নি। মন্ত্রণালয়ের অপর এক সূত্রের দাবি, মার্কিন স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ ও মধ্য এশিয়া দেখভালের দায়িত্বে থাকা নিশা দেশাই বিসওয়াল সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে এ অঞ্চলে আসবেন- এটি অনেক আগেই জেনেছে ঢাকা। গত মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব সংলাপ করতে বাংলাদেশ প্রতিনিধি দল নিয়ে ওয়াশিংটনে যান পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। সংলাপে তার বিপরীতে স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান মার্ক...
এক বছর পর ধানমণ্ডি কার্যালয়ে প্রধানমন্ত্রী

এক বছর পর ধানমণ্ডি কার্যালয়ে প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গত ৫ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ধানমণ্ডির ৩ নম্বরে নিজ রাজনৈতিক কার্যালয়ে গেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেল ৪টা ৩৬ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এর আগে তিনি ২০১৩ সালের ২৮ নভেম্বর নিজ রাজনৈতিক কার্যালয়ে যান। দলের সার্বিক বিষয়ে দেখবাল করার জন্য তিনি সেখানে গেছেন বলে জানা যায়। কার্যালয়ে তার সঙ্গে উপস্থিত আছেন- দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, নূহ উল আলম লেনিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ। এদিকে, শেখ হাসিনা আসা উপলক্ষে পুরো কার্যালয়কে ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় আগে থেকেই। নেত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের...
জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

জাতীয়, স্লাইড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শুক্রবার সকাল ১১টা ১০ মিনিটে তিনি নেতাকর্মীদের নিয়ে সমাধি প্রাঙ্গণে আসেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর খালেদা জিয়া ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় খালেদার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও মির্জা আব্বাসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী  সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরে খালেদা জিয়া জাসাস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।...
কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জাতিসংঘের

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জাতিসংঘের

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুহাম্মাদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন। গতকাল রাতে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনের পক্ষে দুজন মানবাধিকার বিশেষজ্ঞ জেনেভা থেকে বিবৃতি পাঠান। তারা হলেন, জাতিসংঘের এক্সিকিউশন-বিষয়ক স্পেশাল রিপোটিয়ার ক্রিস্টফ হেইন্স এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতাবিষয়ক স্পেশাল রিপোটিয়ার গ্যাব্রিয়েলা নাউল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়া নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষজ্ঞরা। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।...