Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: shahadat Hoshen

গ্রুপ ফোরের তিন কোটি টাকা চুরির মূলহোতা গ্রেফতার

গ্রুপ ফোরের তিন কোটি টাকা চুরির মূলহোতা গ্রেফতার

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
চট্টগ্রাম প্রতিনিধি : বেসরকারি নিরাপত্তা এজেন্সি গ্রুপ ফোরের সিকিউরিটির চট্টগ্রামের খুলশী কার্যালয় থেকে ৩ কোটি টাকা চুরির মূল হোতা শহীদুল ইসলামকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যরা।আজ সকাল সোয়া ৭টার দিকে তাকে রাঙ্গামাটি থেকে গ্রেপ্তার করা হয়।  এর আগে মঙ্গলবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে গ্রুপ ফোরের চুরি যাওয়া ৩ কোটি টাকা উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। রবিবার এই টাকা চুরি হয়। নগরীর অভিজাত খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে গ্রুপ ফোর এসের কার্যালয়টি অবস্থিত। রবিবার ভোরে কার্যালয়ের ভল্ট থেকে নকল চাবি দিয়ে ৩ কোটি টাকা চুরি করা হয়। এ ঘটনায় ওইদিন রাত সাড়ে ১২টার দিকে একটি মামলা দায়ের করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা তারিক মনসুর। সোমবার ভোরে কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির ৩ জনকে আটক করেছিল পুলিশ। তবে শহীদুল ইসলাম পলাতক ছিলেন। আটককৃতরা হলেন- গ্রুপ ফোর এসের স্...
আজমলের বোলিং অ্যাকশন নিয়ে লুকোচুরি খেলেছে পিসিবি

আজমলের বোলিং অ্যাকশন নিয়ে লুকোচুরি খেলেছে পিসিবি

খেলার মাঠ
নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি স্পিনার সাঈদ আজমলের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে ঘরোয়া ক্রিকেটে ২০০৬ সালেই রিপোর্ট করা হয়েছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ তখন চোখ বুজে ছিল। সেই থেকে আট বছর এবং আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বছর খেলার পর আজমল নিষিদ্ধ হওয়ার পর এখন নড়ে চড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে করা পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর পাকিস্তানের হয়ে ৩৬ বছর বয়সী আজমলের ক্যারিয়ারই এখন ঝুঁকির মুখে। পাকিস্তানের জিও সুপার টেলিভিশনকে টেস্ট আম্পায়ার রিয়াজউদ্দিন বলেন, ‘তার কিছু ডেলিভারিতে সমস্যা থাকায় প্রথম শ্রেণীর ক্রিকেটে কেআরএল এবং হাবিব ব্যাংকের মধ্যকার একটি ম্যাচের পরই আমি বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছিলাম। ‘সে রিপোর্টের ভাগ্যে কি ঘটেছিল দুর্ভাগ্যজনকভাবে আমি তা জানতে পারিনি। তবে কোনো ব্যবস্থা নে...
চট্টগ্রামে ভূ-কম্পন অনুভূত

চট্টগ্রামে ভূ-কম্পন অনুভূত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রম  নগরী ও জেলার বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।  মঙ্গলবার দুপুর ৩টা ২৮মিনিট ৪১ সেকেন্ডের দিকে হওয়া রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা  ছিল ৫ দশমিক ৩ মাত্রা।ভারতও মায়নমারের সীমান্ত এলাকায় ভূকম্পনের উৎপত্তি হয়েছে বলৈ জানিয়েছে আবহাওয়া অফিস।ঢাকার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ জাকির হোসেন সিটিজি নিউজকে  জানান, রিখটার স্কেলে চট্টগ্রামে  অনুভূত এই ভূকম্পনের তীব্রতা  ছিল ৫ দশমিক ৩। এই ভূমিকম্পের কেন্দ্র  ছিল ভারতও মায়নমারের সীমান্তে। ।তবে ভূকম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।...
জার্মানিকে হারিয়ে আর্জেন্টিনার মধুর প্রতিশোধ

জার্মানিকে হারিয়ে আর্জেন্টিনার মধুর প্রতিশোধ

খেলার মাঠ
মাত্র ৫০ দিন আগের কাহিনী। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ শেষে বিশ্বজয়ের আনন্দ করছে জার্মানরা; পাশেই বিষন্ন মনে মাথা নিচু করে রয়েছে আর্জেন্টাইনরা। ৭ সপ্তাহের ব্যবধানে রিও ডি জেনেরিও’র এই চিত্রপট পাল্টে গেছে ডুসেলডর্ফের মাঠে। এবার জার্মান ফুটবলাররা মাঠ ছেড়েছে পরাজয়ের গ্লানি মেখে; জয়ের আনন্দে ভেসেছে আর্জেন্টিনা। বুধবার রাতে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছে বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টাইনরা। সঙ্গে ব্রাজিলের মাটিতে হারের প্রতিশোধ জার্মানির মাটিতে খুঁজে নিয়েছে তারা। অ্যাঙ্গেল ডি মারিয়ার জাদুকরী ফুটবল আর দলীয় দারুণ বোঝাপড়ায় জার্মানির বিশ্বচ্যাম্পিয়ন উপাধিতে লজ্জা মাখিয়ে দিয়েছে আর্জেন্টিনা। বুধবার রাতে ডুসেলডর্ফের মাঠে আন্তর্জাতিক প্রীতিম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দেশ। বিশ্বকাপ ফুটবলের দুই ফাইনালিস্টের লড়াই বলে ম্যাচটাকে বলা হচ্ছিল ‘ওয়ার্ল্ড কাপ ফাইনাল রিম্যাচ’। প্রীতিম্যাচ হলেওে তাই ...
বিশ্বকাপ মিশন শেষ নেইমারের

বিশ্বকাপ মিশন শেষ নেইমারের

খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার পিঠে গুরুতর আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন। ফিফা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।গতকাল শুক্রবার কলম্বিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলার সময় পিঠে আঘাত পান তিনি। এরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।নেইমার মেরুদণ্ডের কশেরুকায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।তবে নেইমারের আঘাত অস্ত্রোপচার করার মতো গুরুতর নয়।তিনি জানান, নেইমার আপাতত নড়াচড়া করতে পারবেন না। নেইমারের সুস্থ হয়ে উঠতে কমপক্ষে কয়েক সপ্তাহ সময় লাগবে।লাসমার আরও বলেন, দুর্ভাগ্যবশত, নেইমার বিশ্বকাপের এই আসরে আর খেলতে পারবেন না।...
রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্য রোজাদারদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার মেয়রের আহবান

রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্য রোজাদারদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার মেয়রের আহবান

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম রহমত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য রোজাদারদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ফরমালিন নামক বিষ প্রয়োগ থেকে বিরত থাকা, অধিক মুনাফার লোভ পরিত্যাগ করা, অশ্লীল প্রদর্শনী, বেহায়াপনা ও মাদক ব্যবহার পরিহার করার আহ্বান জানিয়েছেন। তিনি ব্যবসায়ী সহ সব ধরনের পণ্য বিক্রেতাদের আচার আচরনে, কথা-বার্তায়, চাল-চলনে নমনিয়তা প্রদর্শন এবং দ্রব্যমূল্যের উপর অধিক হারে মুনাফা না করে রোজাদারদের সেবার মানসিকতা নিয়ে পবিত্র পেশা ব্যবসা-বাণিজ্য পরিচালনার পরামর্শ দেন। মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত সকল কাঁচা বাজার, মার্কেট সমূহ এস্টেট শাখার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারীতে রাখা, সিটি কর্পোরেশন পরিচালিত মসজিদ সমূহে খত্মে তারাবির নামাজ একই সময়ে আদায় করা, নগরীর গুরুত্বপূর্ণ স্থানে অতিতের ন্যায় পথচারী র...
ফিফা বিশ্বকাপের রোমঞ্চকর তথ্য

ফিফা বিশ্বকাপের রোমঞ্চকর তথ্য

খেলার মাঠ
রায় শেষ হয়ে আসছে কাউন্ট ডাউন পর্ব। ‘গ্রেটেস্ট শো অব দ্য আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকী আর একমাসও নেই। ২০তম আসরটি দেখার জন্য মুখিয়ে আছে সারা বিশ্বের লক্ষ কোটি ফুটবল অনুরাগী। এখন তারা সময় গুনছে কখন মাঠে গড়াবে ব্রাজিল বিশ্বকাপ। যখন তারা বিপুল উৎসাহে সমর্থন যোগাবে নিজ নিজ পছন্দের দলকে। বিশ্বকাপের খেলাগুলো দেখার জন্য নিত্য পরিকল্পনা সাজাচ্ছে তারা। সেই সঙ্গে পরিবর্তনের পরিকল্পনা করছে নিজ নিজ দৈনিক কার্য্যসুচির। গোটা ৩০টা দিন বিশ্ববাসি মেতে ওঠবে বিশ্বকাপের উন্মদনায়। হিসেব করবে কে সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা, কিংবা স্মৃতির পাতা উল্টিয়ে কখন হচ্ছে নতুন বিশ্ব রেকর্ড ইত্যাদির। এই টুর্নামেন্টের সময় ফুটবল ইতিহাসে সংযোজিত হবে নতুন অধ্যায়, নতুন ইতিহাস ও নতুন রেকর্ডের। বিশ্বকাপ নিয়ে অতীতের কিছু রোমাঞ্চকর তথ্য নিচে উপস্থাপন করা হল। * বিশ্বকাপের খেলা প্রথম টেলিভিশনে সম্প্রচার হয় ১৯৫৪ সালে। এ সম...
পাসের অপেক্ষায় ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ বিল

পাসের অপেক্ষায় ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ বিল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ নামে একটি বিল তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে আলোচনার পর তা পাসের জন্য সংসদে পাঠানো হয়েছে। বিলটি অতি দ্রুত তা পাস হয়ে আসবে বলে আশা করছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এটিএম রহমত উল্লাহ।সোমবার বিকেলে সংসদে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মলনে তিনি এ আশার কথা জানান।তিনি বলেন, ‘দুর্ঘটনায় বা দায়িত্বপালনকালে কোনো সাংবাদিক গুরুতর আহত হলে তার চিকিৎসার জন্য বা দুর্ঘটনায় কোনো সাংবাদিকের মৃত্যু হলে তার পরিবারকে এ ট্রাস্ট থেকে সহায়তা প্রদান করা হবে। এছাড়াও প্রয়াত ও দুস্থ, অসচ্ছল, পেশাগত কাজ করতে অক্ষম ও অসর্মথ সাংবাদিকের পরিবারকেও এ ট্রাস্ট থেকে সহায়তা প্রদান করা হবে। ইতোমধ্যে এ ট্রাস্টের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ কোটি টাকা মঞ্জুর করেছে।’রহমত উল্লাহ বলেন, ‘এ ট্রাস্ট থেকে সাংবাদিকদের মেধাবি সন্তানদের শিক্ষার জন্য এককালীন মঞ্জুরি, বৃত্তি কিংবা স্টাইপেন্ড প্রদান...