Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: shahadat Hoshen

কারা কর্তৃপক্ষকে প্রস্তুতির আদেশ দিয়েছেন আইনমন্ত্রী

কারা কর্তৃপক্ষকে প্রস্তুতির আদেশ দিয়েছেন আইনমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের ব্যাপারে কারা কর্তৃপক্ষকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বুধবার সন্ধ্যায় কারা মহাপরিচালক (ডিআইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।রায়ের পূর্ণাঙ্গ আদেশের কপি হাতের পাওয়ার আগেই ফাঁসি কার্যকর করা যাবে কি না সে ব্যাপারে তিনি বলেন, ‘আমি  জেনেছি, কামারুজ্জামানের আপিল খারিজ হয়েছে। এখন সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন। সেটার জন্য সাত দিন সময় পাবেন তিনি।’উল্লেখ্য, এর আগে জামায়াতের আরেক নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের আগে সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়। এরপর আসামিপক্ষ রিভিউ পিটিশন করলে ফাঁসি কার্যকরের আদেশ স্থগিত করা হয়। এরপর রিভিউ খারিজ হয়ে গেলে সেই রাতেই কাদের মোল্লার ফাঁসি কার...
নভেম্বরের নতুন দশ

নভেম্বরের নতুন দশ

বিনোদন
বছর শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু সিনেমা - নানা কারণে যেগুলো আলোচনায় ছিল বছরজুড়েই। কান আসরে সেরার খেতাব জেতা কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে এ মাসেই। আবার বড় বাজেটের তারকাবহুল সিনেমাও রয়েছে দর্শক মাতানোর অপেক্ষায়। বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিনেমা যেমন রয়েছে তেমনি বিজ্ঞানী স্টিফেন হকিং-এর জীবনীনির্ভর সিনেমাও আসছে এ মাসেই। ইন্টারস্টেলার ‘দ্য ডার্ক নাইট রাইজেস' এর দুই বছর পর আবারও সেলুলয়েডে ফিরছেন ক্রিস্টোফার নোলান। ‘ইনসেপশন’ নির্মাতা এবার সিনেমা বানিয়েছেন মহাকাশ অভিযান নিয়ে। সিনেমাটি নোলান উৎসর্গ করেছেন কিংবদন্তী পরিচালক স্ট্যানলি কুবরিকের ‘টু থাউজেন্ড অ্যান্ড ওয়ান: আ স্পেইস অডিসি’কে। পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক সাই-ফাই ঘরানায় আরেকটি সংযোজন হতে যাচ্ছে এই সিনেমাটি। বাসযোগ্য একটি গ্রহের খোঁজে ঘুরে বেড়ানো এক দল মহাশূন্য অভিযাত্রীকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির গল্প। সিনেমায় কেন...
লেনদেন বাড়লেও সূচক কমেছে পুঁজিবাজারে

লেনদেন বাড়লেও সূচক কমেছে পুঁজিবাজারে

অর্থ-বাণিজ্য
সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন,বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ১৭ পয়েন্ট হয়েছে।ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৭৪৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬৩ কোটি টাকা বেশি।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৭৮ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৪২৭ পয়েন্ট।এ বাজারে লেনদেন  বেড়েছে ৪ কেটি টাকা; হাতবদল হয়েছে ৫৯ কোটি টাকার শেয়ার।বুধবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১১১টির দাম বেড়েছে; কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।গত সপ্তাহ শেষে ডিএসইতে সূচক বেড়েছিল ১৯ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ৫৫৪ কোটি টাকা। আর সিএসইতে সূচক বেড়েছিল ২৩ পয়েন্ট ও দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ৪১ কোটি টাকা...
সাকিবের তৃতীয় শিকার চিগুম্বুরা

সাকিবের তৃতীয় শিকার চিগুম্বুরা

খেলার মাঠ
বুধবার তৃতীয় দিনের প্রথম সেশনটি ছিল জিম্বাবুয়ের। ৩০ ওভারে ৮৭ রান তুলে নেয় সফরকারীরা। ক্যারিয়ারের পঞ্চম ও বাংলাদেশের বিপক্ষে নিজের দ্বিতীয় অর্ধশত রান তুলে জিম্বাবুয়েকে সঠিক পথে এগিয়ে নিয়ে যান হ্যামিলটন মাসাকাদজা। সঙ্গে ছিলেন অধিনায়ক ব্রেন্ডন টেলর।  মধ্যাহ্ন বিরতির পর সফরকারী শিবিরে আঘাত করেন সাকিব আল হাসান। টেলর ৩৭ রানে শর্ট লেগে মুমিনুলের হাতে তালুবন্দি হন।  ৪ চার ও ১ ছক্কায় ৬১ বলে ৩৭ রান করেন টেলর। এরপর সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন ক্রেইগ আরভিন। ব্যক্তিগত ১৭ রানে মুশফিকের তালুবন্দি হন তিনি।  এরপর সাকিবের তৃতীয় শিকার হয়েছেন এল্টন চিগুম্বুরা (১)। সাকিবের বলে মুমিনুলের হাতে ক্যাচ দিযেছেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১৮৯ রান।  বাংলাদেশের থেকে প্রথম ইনিংসে ২৪৪ রানে পিছিয়ে জিম্বাবুয়ে। ক্রিজে ৮৯ রানে অপরাজিত আছেন মাসাকাদজা। নতুন ব্যাটসম্যান চাকাবা। বুধবার ৫৩ র...
কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন তার পবিবারের সদস্যরা। কামারুজ্জামানের স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে ও তার এক ভাইসহ পরিবারের দশজন সদস্য বুধবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। কামারুজ্জামানের সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী। গতকাল মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গত সোমবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ দেন আপিল বিভাগ। এর আগে, গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।...
কামারুজ্জামানকে দেখতে কারাগারে যাচ্ছে তার পরিবার

কামারুজ্জামানকে দেখতে কারাগারে যাচ্ছে তার পরিবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন তার পবিবারের সদস্যরা। কামারুজ্জামানের স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে ও তার এক ভাই কারাগারে দেখা করতে যাচ্ছেন। বুধবার সকাল ১০টায় তারা কামারুজ্জামানের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী। গতকাল মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে জামায়াত নেতা মুহম্মদ কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গত সোমবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহম্মদ কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ দেন আপিল বিভাগ। এর আগে, গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।...
মীরসরাইয়ের চারটি দর্শনীয় স্থান হতে পারে পর্যটনের অপার সম্ভাবনা

মীরসরাইয়ের চারটি দর্শনীয় স্থান হতে পারে পর্যটনের অপার সম্ভাবনা

সারা-দেশ
মোহাম্মদ শাহাদাত হোসেনঃ চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল এক ভান্ডার ।গ্রামীন সংস্কৃতি, গৌরবজ্জল ইতিহাস-ঐতিহ্য আর মনোরম প্রাকৃতিক শোভায় রুপসী বাংলার অপরুপ মনকাড়া সৌন্দর্যে গড়া মীরসরাই উপজেলা।প্রকৃতির রুপ লাবন্যে ভরা মীরসরাইয়ের দর্শনীয় স্থানগুলো প্রতিনিয়ত কাছে ডাকছে পর্যটকদের।অপার সৌন্দর্যমন্ডিত পর্যটন স্থান গুলো দেখে যে কেও বিমহিত হবেন। মুহুরী প্রজেক্টের সুবিশাল জলরাশি : আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য যেসব রূপ বৈচিত্র ও বৈশিষ্ট্য থাকা দরকার তার সব কটিই আছে এখানে। মুহুরী প্রজেক্টে আরো আগে থেকেই দূরদুরান্তের মানুষ ভিড় করতো প্রতিনিয়ত। ক্যামেরায় ধরে রাখার মত হাজারো দৃশ্য এখানে নিয়মিত দেখা যায়। জোয়ারের পানি যখন উথলে ওঠে তটরেখায় তখন আছড়ে পড়ে ছোট বড় ঢেউ, তখন এক অপরূপ সৌন্দর্য বিকশিত হয় মুহুরী প্রজেক্টে। জোয়ারের পানিতে গলে পড়ে ঝুরঝুরে বালি আর লোনা পানিতে ...
চোখ উঠলে যা করবেন

চোখ উঠলে যা করবেন

সুস্বাস্থ্য
\ জীবনে সুখ যেমন আছে তেমনি অসুখও পাশাপাশি ওঁৎ পেতে থাকে। আর সেটা কখন এসে শরীরে বাসা বাঁধবে তা জানা যায় না। আজ আমরা যে রোগের কথা জানাবো তা হলো চোখ ওঠা।চোখ ওঠা বলতে সাধারণভাবে চোখ লাল হওয়া, খচখচ করা, সামান্য ব্যথা করা, পিচুটি জমা এবং রোদে বা আলোতে তাকাতে কষ্ট হওয়া ও পানি পড়াকে বোঝোনো হয়। বিশেষ করে রাতে ঘুমের পর সকালে উঠলে চোখের কোণে পিচুটি বা ময়লা জমতে পারে। শিশুদের ক্ষেত্রে চোখ দিয়ে পানি পড়তে পারে। সর্দি ও চোখের চুলকানিও হতে পারে।এ রোগকে সাধারণভাবে চিকিৎসকরা কনজাংটিভাইটিস বা কনজাংটিভার প্রদাহ বলে থাকে। চোখের কালো মণির চারদিকে যে সাদা অংশ দেখা যায়, এর আবরণকে চিকিৎসা বিজ্ঞানীরা কনজাংটিভা বলেন। চোখ উঠলে এই সাদা অংশ লাল হয়ে যায় এবং এখানে প্রদাহ বা জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়। সাধারণভাবে এ রোগটি ঋতু পরিবর্তনের সময় দেখা দেয়। অর্থাৎ শীত শেষে গরম যখন পড়তে থাকে সে সময় এ রোগ দেখা দেয়। একই স...