Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: shahadat Hoshen

মিরপুরে মুশফিকদের প্রস্তুতি শুরু আজ

মিরপুরে মুশফিকদের প্রস্তুতি শুরু আজ

খেলার মাঠ
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শিবির শুরু হচ্ছে আজ থেকে। সকাল সাড়ে ৮টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা জাতীয় দলের সহকারী কোচ সারোয়ার ইমরানের কাছে রিপোর্ট করবেন। তার অধীনেই চলবে প্রথম ক'দিনের অনুশীলন। সদ্য নিয়োগ পাওয়া হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ১০ জুন ঢাকায় এসে তার কাছ থেকে দলের দায়িত্ব নেবেন। সিরিজের প্রথম ওয়ানডে ১৫ জুন। আজকের অনুশীলনে অবশ্য ডাক পাওয়া সবাইকে পাবেন না সারোয়ার ইমরান। ২৩ জনের প্রাথমিক স্কোয়াডের ৫ জন 'এ' দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন। আইপিএল খেলার জন্য ভারতে আছেন সাকিব আল হাসান। তবে জন্ডিস থেকে সুস্থ হয়ে ওঠা অধিনায়ক মুশফিকুর রহিম এবং পিঠের চোট কাটিয়ে ফিরে আসা অফস্পিনার সোহাগ গাজী আজ থেকেই অনুশীলনে যোগ দেবেন। প্রস্তুতি শিবিরের প্রথম কয়েকদিন মূলত ফিটনেস ট্রেনিংয়ে বেশিরভাগ সময় ব্যয় হবে। এ কাজে ক্রিকেটারদের সহায়তা করবেন বিসি...

চট্টগ্রাম নগরীতে আবাসিক হোটেলে তরুণী খুন

Uncategorized, সারা-দেশ
নগরীর কোতোয়ালী থানার রেয়াজুদ্দিন বাজার পাখির গলিস্থ একটি আবাসিক হোটেল থেকে জোসনা বেগম (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময়  জাকির আহমেদ (২২) নামে তার  কথিত স্বামীকে আটক করেছে পুলিশ।আজ সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে পুলিশ বিআরটিসি এলাকার পূরবী গলির আল আরাফাত হোটেলের ১০৪ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে।কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) একরাম উল্লাহ জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে জাকির ও জোসনা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আল আরাফাত হোটেলের ১০৪ নম্বর কক্ষটি ভাড়া নেন।উদ্ধার হওয়া রক্তমাখা ছুরিভোরের দিকে তাদের কক্ষ থেকে চিৎকারের শব্দ শুনতে পেয়ে হোটেলের কর্মচারীরা সেখানে গিয়ে জোসনা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে।  এ সময়  তার পাশে রক্তাক্ত ছুরি নিয়ে জাকিরকে দেখতে পায়।পরে কর্মচারীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে জাকিরকে আটক  করে এবং জোসনার লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জ...
র‌্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের আদেশের কপি নারায়ণগঞ্জে

র‌্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের আদেশের কপি নারায়ণগঞ্জে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় র‌্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করতে আদালতের দেওয়া আদেশের কপি জেলার পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।আজ সোমবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে আদেশের কপিটি নারায়ণগঞ্জে পাঠানো হয়। পুলিশ সদর দপ্তরের কয়েকজন কর্মকর্তা জানান, আদেশের বিষয়টি পুলিশের মহাপরিদর্শক ছাড়াও স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, জনপ্রশাসনসচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে জানানো হয়েছে। র‌্যাবের এই তিন কর্মকর্তা হলেন র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানা৷ সেনাবাহিনীর দুজনকে অকালীন ও নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়৷পুলিশ কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জে মামলার তদন্ত কর্মকর্তা যেভাবে চান, সেভাবে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হবে।পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার (আইজিপি) প্রথম ...
রাজস্থানের কাছে আবারও হেরেছে কলকাতা

রাজস্থানের কাছে আবারও হেরেছে কলকাতা

খেলাধুলা, খেলার মাঠ
রথম পর্বের ম্যাচে সুপার ওভারে হারের পর ফিরতী ম্যাচে প্রতিশোধের আশা করেছিল সমর্থকরা। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। এবারও রাজস্থান রয়্যালসের কাছে ১০ রানের ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের অবস্থায় থেকেও মাত্র ২ রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়ে হারকে বরণ করে নেয় বলিউড বাদশাহ শাহরুখ খানের দলটি।জয়ের জন্য ১৭১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ওপেনাররা চমৎকার সূচনা করে আশাবাদী করে তুললেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬০ রান করতে সক্ষম হয় গৌতম গম্ভীরের দল। উদ্বোধনী জুটিতে ১২১ রান করে প্রথম আউট হন অধিনায়ক গম্ভীর। তার পর থেকেই শুরু হয় অভাবনীয় বিপর্যয়।এবারের টুর্নামেন্টের শুরু থেকেই ব্যর্থ হয়ে রসাল আলোচনার খোরাকে পরিনত হয়েছিলেন গম্ভীর। তা থেকে ক্রমেই বের হচ্ছেন তিনি। মাত্র ৩৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৪ রান করে তিনি প্রতিপক্ষ অধিনায়ক ওয়াটসনের শিকার হন। রবিন উথা...
বাস্তব জীবনে চিত্রনায়িকা মাহীর গোপন বিয়ে ও পরকীয়ার খবর ফাঁস!

বাস্তব জীবনে চিত্রনায়িকা মাহীর গোপন বিয়ে ও পরকীয়ার খবর ফাঁস!

বিনোদন
ফাঁস হয়ে গেছে ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহীর গোপন বিয়ে ও বিয়ে পরবর্তী পরকীয়া প্রেমের খবর।রিমান্ডে জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ার এমন তথ্যই জানিয়েছে পুলিশকে। পুলিশের একটি সূত্র জানিয়েছে এমন তথ্য।রিমান্ডে শীষ পুলিশকে জানায়, তিনি জাজ মাল্টিমিডিয়ার সামান্য একজনন কর্মচারী। আর এর স্বত্বাধিকারী আবদুল আজিজ।শীষ পুলিশকে জানিয়েছেন, এই আজিজের সঙ্গেই গোপনে বিয়ে করে ফেলেছেন মাহিয়া মাহী। আজিজের সঙ্গে বিয়ে হওয়ার পরও মাহিয়া মাহির সঙ্গে হিসাবরক্ষক আবু বকর সবুজের একটা সম্পর্ক গড়ে ওঠে। যা এক সময় আবদুল আজিজ জেনে যান। জাজের হিসাবরক্ষক আবু বকর সবুজের নিখোঁজ হওয়ার সঙ্গে এর কোন যোগসূত্র থাকতে পারে বলে শীষ মনোয়ার পুলিশকে জানান। এছাড়া মাহিয়া মাহী সম্পর্কে পুলিশকে আরও নানা তথ্য দিয়েছেন ঢালিউডের প্রভাবশালী এ প্রযোজক।এদিকে বিভিন্ন গণমাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহি পলাতক বলে সংবাদ পরিবেশন হওয়ার পর পরিচালক সাফিউ...
অ্যাকশনে এন্টিকিডন্যাপিং স্কোয়াড, অস্ত্রসহ ৮ ভুয়া ডিবি সদস্য গ্রেপ্তার

অ্যাকশনে এন্টিকিডন্যাপিং স্কোয়াড, অস্ত্রসহ ৮ ভুয়া ডিবি সদস্য গ্রেপ্তার

জাতীয়
রাজধানীর মগবাজার এলাকায় থেকে রবিবার রাতে গোয়েন্দা পুলিশের এন্টি কিডন্যাপিং সদস্যরা ৮ জন ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়দানকারীদের গ্রেপ্তার করেছে।এসময়ে তাদের কাছ থেকে অস্ত্র ককটেল ওয়াকিটকি ও একটি মাইক্রোবাস উদ্ধার করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি সানোয়ার হোসেন জানান, রোববার রাত সাড়ে ১১টায় পুলিশের এন্টি কিডনাপিং স্কোয়াডের এ অভিযানে আটককৃতদের থেকে বিদেশী পিস্তল, মাইক্রোবাস, ওয়াকিটকি ও ককটেল উদ্ধার করা হয়েছে। এ চক্রের আরো চারজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।তিনি বলেন, আটক আটজনের দলনেতা সুজন। তাদের বিরুদ্ধে গত দুই মাস আগে বিভিন্ন স্থান থেকে পুলিশের কাছে অভিযোগ আসে- তারা পুলিশ পরিচয়ে বিভিন্ন লোককে আটকে রেখে নির্যাতন এবং চাঁদা আদায় করে।...
চকবাজারের হোটেল ও চাইনিজ রেস্টুরেন্টে পুলিশের অভিযান

চকবাজারের হোটেল ও চাইনিজ রেস্টুরেন্টে পুলিশের অভিযান

সারা-দেশ
ফ্রেশইন হোটেলসহ চকভিউ মার্কেট ও গুলজার মোড় এলাকার মিনি চাইনিজ হোটেলগুলোতে আবারো অভিযান চালিয়েছে পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকায় ১৮জন যুবক-যুবতীকে আটক করে পুলিশ।আজ রোববার সকাল ১১টা থেকে একটা পর্যন্ত চকবাজার এলাকার বেশ কয়েকটি হোটেল ও মিনি চাইনিজ রেস্টুরেন্টে অভিযোগ চালায় পুলিশ। গত ১৫ দিনে এই ধরনের অভিযান চকবাজার এলাকায় দ্বিতীয়বারের মত চালিয়েছে পুলিশ।যুবক-যুবতীদের অপ্রীতিকর মেলামেশা বন্ধ করতে এই ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল আহমেদ চৌধুরী জানান, সামাজিক সম্মানের কথা চিন্তা করে স্কুল-কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের বিরুদ্ধে আমরা আইনগত কোনো ব্যবস্থা নেই না। আমরা অভিভাবকদের ডেকে এনে তাদের জিম্মায় আটকৃতদের ছেড়ে দেই।হোটলে ও মিনি চাইনিজগুলোতে এই ধরনের অসামাজিক মেলামেশা বন্ধ করতে একবার করে প্রতি সপ্তাহের যেকোনোদিন  অভিযান পরিচালনা করা হব...

মিরসরাইয়ে যুবকের লাশ উদ্ধার

মীরসরাই
চট্টগ্রাম: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় রাস্তার পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরণে ছিল জিন্সের প্যান্ট ও গায়ে ছিল টি-শার্ট। তার আনুমানিক বয়স ২৫ বছর।জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, রোববার সকালে স্থানীয়রা সোনাপাহাড় এলাকায় বস্তাবন্দী একটি লাশ দেখে পুলিশে খবর দেয়।পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।...