Saturday, October 31Welcome khabarica24 Online

Author: mahabubur rahman

উন্নয়নের মহাসড়কে দেশের অগ্রযাত্রা দেখে ওরা ঈর্ষান্বিত হয়ে অস্থিতিশীল করতে চায়, কিন্তু ছাত্রলীগ রাজপথে থাকতে তা সম্ভব নয় :: মীরসরাইয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি

উন্নয়নের মহাসড়কে দেশের অগ্রযাত্রা দেখে ওরা ঈর্ষান্বিত হয়ে অস্থিতিশীল করতে চায়, কিন্তু ছাত্রলীগ রাজপথে থাকতে তা সম্ভব নয় :: মীরসরাইয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: বর্তমান সরকারের একের পর এক ধারাবাহিক উন্নয়ন ও উন্নয়নের মহাসড়কে দেশের অগ্রযাত্রা দেখে ওরা ঈর্ষান্বিত হয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, কিন্তু ছাত্রলীগ রাজপথে থাকতে তা সম্ভব নয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ আরো বলেন দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও এই দেশকে উন্নয়নশীল দেশের সমকক্ষে নিয়ে যেতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালি করতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর হাতকে শক্তিশালি রাখতে হবে। তিনি বলেন নৌকাই দেশ ও জাতীর উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার প্রতীক। এই প্রতীকের উপর আস্থাশীল থাকার বিষয়ে জনগনের সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান তিনি। চট্টগ্রাম থেকে ঢাকা যাত্রাকালে মীরসরাই উপজেলা ছাত্রলীগ কার্যালয়ের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন। সোমবার ( ১৩ নভেম্বর) রাত ৯টায় মীরসরাই উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের কার্যালয়ের সামনে এক...
পৃথিবীর সবচেয়ে বর্বর নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব : সফিউল্লাহ চৌধুরী জামে মসজিদে মাহফিলে মাওলানা হাফীজুর রহমান ( কুয়াকাটা)

পৃথিবীর সবচেয়ে বর্বর নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব : সফিউল্লাহ চৌধুরী জামে মসজিদে মাহফিলে মাওলানা হাফীজুর রহমান ( কুয়াকাটা)

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: ইসলামের নামে উদ্দেশ্যহাসিলকারী কিছু লেবাসধারী মুসলমান এর জন্যই সারা বিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত। মানবতার শক্রুদের থেকে সচেতন হবার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে মায়ানমার থেকে বিতাড়িত নির্যাতিত মুসলমান সহ সকল মানুষের পাশে থাকার জন্য তিনি বিশ্ববাসির প্রতি আহ্বান জানান ঢাকা জামেয়া তালিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকি ( কুয়াকাটা) । মীরসরাইয়ের ধুম ইউনিয়নের দক্ষিণ মোবারকঘোনা আবাসন প্রকল্প সফিউল্লাহ চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাত পর্যন্ত অব্যাহত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার আলোচনায় এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন বর্তমানে দুনিয়ার সবচেয়ে নির্যাতিত জাতি হচ্ছে মায়ানমারের রোহিঙ্গারা। সেদেশের সেনাবাহিনী হাজার হাজার নারী-পুরুষ, শিশু বৃদ্ধকে হত্যা করছে। যুবতীদের ধর্ষণ করছে। তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। স্বজন হারিয়ে ...
বর্তমান সরকারের অধিনেই নির্বাচন হবে, এই সরকারের অধিনেই নির্বাচনে আসতে হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

বর্তমান সরকারের অধিনেই নির্বাচন হবে, এই সরকারের অধিনেই নির্বাচনে আসতে হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: (৫ আগষ্ট) শনিবার সকাল ১০ টায় মীরসরাই উপজেলা আওয়ামীলীগের তৃণমূলের সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য রাখেন গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাই দেশের উন্নয়ন ও শান্তির একমাত্র প্রতীক। আজ মীরসরাই উপজেলা সহ দেশের উন্নয়নের মহাসড়কে নিয়ে যাবার সকল কৃতিত্ব তাঁরই। তিনি বলেন দেশের সংবিধান মোতাবেক বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সকল দলকে এই সরকারের অধিনের নির্বাচনে অংশগ্রহন করতে হবে। তিনি আরো বলেন মিরসরাই উপজেলায় স্থাপিত অর্থনৈতিক জোনে ইতিমধ্যে ১৩২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র নির্মানের কাজ শুরু হয়েছে। দেশী বিদেশী বিনিয়োগকারীরা এখানে আসতে শুরু করেছে। এমন একদিন আসবে এই অঞ্চলের মানুষ আর কেউ বেকার থাকবে না। দেশের বৃহত্তর ব্যস্ততম বানিজ্যিক জোন হয়ে উঠবে এই মিরস...
মীরসরাইতে আবুল কাশেম বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মীরসরাইতে আবুল কাশেম বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সানোয়ারুল ইসলাম রনি :: মীরসরাই উপজেলার বড়তাকিয়াস্থ আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার ( ১৮ জুলাই) বিকাল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ে এবার শতভাগ পাশ করায় অভিবাবক শিক্ষার্থী সবাইকে অভিনন্দন জানিয়ে মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাদল এর সভাপতিত্বে ও মাষ্টার জাহাঙ্গির আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথী হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাতার সন্তান ও দাতা সদস্য জনাব নজিবুর রহমান, শিক্ষানুরাগী সদস্য জিয়াউর রহমান, প্রধান শিক্ষক আলহাজ্ব গিয়াস উদ্দিন, নাট্যকার ও লেখক মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, মাষ্টার মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আলী আহম্ম...
ইছাখালীতে জমিসংক্রান্ত বিবাদ নিয়ে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত

ইছাখালীতে জমিসংক্রান্ত বিবাদ নিয়ে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরত গ্রামে জমির দখল নিয়ে বিবাদ এর জের ধরে হামলায় এক হিন্দু পরিবারের ৫জন গুরুতর আহত । ঘটনার এক পর্যায়ে জোরারগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা এখন মস্তাননগর হাসপাতালে চিকিৎসাধিন। উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের চরশরত গ্রামের স্থানীয় ইউপি সদস্য নিতাই চরন দাস জানায় এলাকার আলী আহমদ ও সালেক গ্রুপ বৃহস্প্রতিবার ( ১৩ জুলাই) দুপুর ৩টায় জমি দখলের বিষয়কে কেন্দ্র করে যুবক আকাশ চন্দ্রকে জমির ঘাস তোলায় পিটিয়ে আহত করে। এসময় আকাশের পিতা সনজিত দাশ এর প্রতিবাদ করতে যাওয়ায় প্রতিপক্ষ আরো দলবল নিয়ে লাঠিসোটা দিয়ে সনজীত কুমার দাস ( ৪০), তার পিতা নারায়ন চন্দ্র দাস ( ৭০), স্ত্রী বিউটি রানী দাস ( ৩৫), মা দেবী বালা ( ৬৫) ও পুত্র আকাশ চন্দ্রকে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার এক পর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে এলাকাবাসী জোরারগঞ্জ থানায় খবর পাঠালে থানা...
মঘাদিয়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক লাঞ্চিত : শিক্ষকদের বিচার দাবী

মঘাদিয়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক লাঞ্চিত : শিক্ষকদের বিচার দাবী

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: মীরসরাই উপজেলার উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কান্তি ভৌমিককে পিটিয়ে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনার বিচার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচারের দাবী জানান। নির্বাহী কর্মকর্তা থানায় অভিযোগ প্রদান সহ ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহন করেন। হামলার শিকারর ১১নং মঘাদিয়া ইউনিয়নের শিক্ষক নির্মল কান্তি ভৌমিক জানান বৃহস্প্রতিবার ( ১৩ জুলাই) সকাল ১০ টায় আমি বিদ্যালয়ের শিক্ষক কক্ষে অবস্থানকালীন সময় বিদ্যালয়ের পার্শ্ববর্তি অভিবাবক আফছারুল হক চৌধুরী নিজের প্রভাব দেখাতে অতর্কিত এসে আমাকে গালাগালি করতে থাকে। আমি বিদ্যালয়ে ক্লাস শুরু হবে তাই ক্ষান্ত হতে বললে তিনি আরো চড়াও হয়ে আমাকে কিল ঘুষি, থাপ্পড় সহ শরীরের বিভিন্ন অংশে বেদনাদায়ক জখম করে। অতঃপর বিষয়টি দেখে আমার বিদ্যালয়ের ...
মীরসরাইয়ের দুর্গাপুরে অগ্রণী ব্যাংক শাখার স্থান পরিবর্তন

মীরসরাইয়ের দুর্গাপুরে অগ্রণী ব্যাংক শাখার স্থান পরিবর্তন

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারস্থ অগ্রণী ব্যাংক এর শাখা একই বাজারের পূর্ব পাশ্বস্থ জসিম মাকের্টের ২য় তলায় স্থানান্তর করা হয়েছে। বুধবার ( ১২জুলাই) সকাল ১০টায় এই উপলক্ষে এক আলোচনা সভা ও স্থানান্তরিত নতুন ব্যাংক কার্যালয় এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক এর চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ ঈসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শাখার ব্যবস্থাপক অমর কৃষ্ণ নন্দী। সহকারি মহা ব্যবস্থাপক শফিকুর রহমান এর সভাপতিত্বে শাখার প্রিন্সিপাল অফিসার প্রবীর কুমার দত্ত এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক শহিদুল আলম, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, ব্যাংক অফিসার্স সমিতির সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সিবিএ সভাপতি শাহ আলম, সাধারন সম্পা...
প্রেমের টানে ঝালকাটি থেকে মীরসরাই এলে ও বেরশিক হলো পুলিশ

প্রেমের টানে ঝালকাটি থেকে মীরসরাই এলে ও বেরশিক হলো পুলিশ

জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: ঝালকাঠি জেলা থেকে প্রেমের টানে মীরসরাই উপজেলায় এলে ও বেরসিক পুলিশের হাতে আটক হলো প্রেমিক প্রেমিকা ! মীরসরাইয়ের ক্রিকেটার যুবক আর ঝালকাঠির কলেজ পড়–য়া এই জুটির বিচ্ছেদ ঘটলো শুক্রবার ঝালকাঠি থেকে আগত পুলিশের হাতে জোরারগঞ্জ থানা পুলিশের হস্তান্তরের মাধ্যমে। ¯œাতকে পড়–য়া ঝালকাঠির কন্যা জান্নাতুল ফেরদৌস মিলা ফেসবুকে প্রেমে পড়ে মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের ক্রিকেটার যুবক শাখাওয়াত হোসেন এর। শাখাওয়াত পড়ালিখার পাশাপাশি তরুন ক্রিকেটার ও। বাঁধভাঙ্গা প্রেমে ঝালকাঠি থেকে মীরসরাই ছুটে আসে তরুনী মিলা। কিন্তু এতে বাঁধ সাধে তরুনীর প্রভাবশালী বাবা মনির হোছাইন। বাবা মেয়ের সন্ধানে হন্যে হয়ে খোঁজ পেলেন ফেসবুকে বন্ধুত্ব হয়ে মীরসরাইতে বাড়ী কোন ক্রিকেটার যুবকের কাছে চলে এসেছে কন্যা। আর সেই হিসেবে ঝালকাঠি পুলিশের সাহায্য নিয়ে যোগাযোগ করলো জোরারগঞ্জ থানা পুলিশের সাথে। এখানকার পু...