Friday, September 11Welcome khabarica24 Online

Author: mahabubur rahman

অবরোধের দ্বিতীয় দিনে মীরসরাইয়ে বিক্ষোভ সমাবেশ

অবরোধের দ্বিতীয় দিনে মীরসরাইয়ে বিক্ষোভ সমাবেশ

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবীতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে মীরসরাইয়ে অবরোধ এবং বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে এসে জড়ো হয় নেতাকর্মীরা। বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে পৌর সদর এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে রাজপথ অবরোধ করে মাদ্রাসা মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৮ দলীয় সংগ্রাম কমিটি মীরসরাই উপজেলা শাখার আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ও মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সংগ্রাম কমিটির সদস্য সচিব উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগ্রাম ...
মীরসরাইয়ে বাসে আগুন

মীরসরাইয়ে বাসে আগুন

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে একটি যাত্রীবাহী চয়েস সার্ভিসের বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। মঙ্গলবার রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। জ্বালিয়ে দেওয়া চয়েস বাসটির চালক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে কিছু অবরোধকারী জোরারগঞ্জ থানার আনুমানিক ২শ গজ উত্তরে পার্কিং অবস্থায় থাকা বাস (নারায়নগঞ্জ- জ-০৪২৮৬) এ আগুন দেয়। জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান জানান, বাসে আগুন দেওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।...
মীরসরাইতে অবরোধ পালিত ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি আজ জনমানবহীন

মীরসরাইতে অবরোধ পালিত ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি আজ জনমানবহীন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
খবরিকা ২৪ ডেক্স : সারাদেশে অবরোধের প্রথম দিনে মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ সর্বত্র ছিল আতংকভাব, রাস্তাঘাটে যান চলাচল ছিল প্রায় শূন্য।  চিরচেনা ব্যস্ততম মহাসড়কের এই অংশে থাকতো শুধু গাড়ি আর গাড়ি, কোলাহল আর ব্যস্ততা। আবার লাইন ধরে লেগে থাকা যানজট ও ছিল নিত্যদিনের । আজ এই  জনপদ ভিন্নরুপে। জনমানবহীন সড়ক যেন এক অচেনা জনপদ। অগ্রহায়নের এই মৌসুমে প্রত্যহ ভোরে সবজি বিক্রেতারা প্রত্যুষে মহাসড়কে নিয়ে আসে তাদের নানান মৌসুমী সবজি। আজ রাস্তায় এসে পাইকার না আসায় বিপাকে কৃষকরা। অন্যসময় হরতাল হলে ও কোন না কোনভাবে চলে যেত। আজ অচল সবাই। বারইয়ারহাট বাজারের উত্তরে ধুমঘাট ব্রীজ এলাকায় ভোররাতে প্রায় অর্ধশত কার্ভ্যাড ভ্যান, বাস ও প্রাইভেট কার ভাংচুর করেছে ১৮ দলের নেতাকর্মীরা। তফশীল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও শিবির কর্মীরা তখন ১টি কার্ভ্যাড ভ্যান ও ১ টি ট্রাকে অগ্নিসংযোগ করে। গাড়ি ভাংচুরের সময় প্রায় ১০...
মীরসরাইয়ে ছাত্রলীগের হামলায় জামায়াতকর্মী নিহত

মীরসরাইয়ে ছাত্রলীগের হামলায় জামায়াতকর্মী নিহত

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে হাফেজ জসিম উদ্দিন (২৯) নামে এক জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগকে অভিযুক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন উপজেলা জামায়াত-শিবির নেতাকর্মীরা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার বিক্ষুব্ধ জামায়াত-শিবির নেতাকর্মীরা ১৬নং সাহেরখালী ইউনিয়ন এলাকায় মিছিল করেছে। জামায়াতের আমীর নুরুল করিম ও শিবিরের সাবেক সভাপতি হাফেজ আশরাফ উদ্দিন জানান, শুক্রবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে বগাচতর এলাকা থেকে জসিম ডোমখালীর নিজ বাড়ী যাচ্ছিল। সমিতির বাজারে পার্শ্ববর্তী ব্রিজ পার হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা চিহ্নিত ছাত্রলীগের কর্মীরা তার পথরোধ করে। এরপর ছাত্রলীগ নেতা রিপন, ছালেক, কাউসার, নূর উদ্দিন ও শরিফের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল জসিমকে কুপিয়ে জখম করে। পার্শ্ববর্তী বাজারের লোকজন জসিমকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবন...
মীরসরাইয়ে জামায়াত আমীরকে কুপিয়েছে ছাত্র-যুবলীগ, শিবির সভাপতিসহ গুলিবিদ্ধ ৩

মীরসরাইয়ে জামায়াত আমীরকে কুপিয়েছে ছাত্র-যুবলীগ, শিবির সভাপতিসহ গুলিবিদ্ধ ৩

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে উপজেলা জামায়াতের আমীর নুরুল করিমকে কুপিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ৩ টায় উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ ও যুবলীগের ছোঁড়া গুলিতে উপজেলা শিবির সভাপতি তৌহিদুল ইসলামসহ তিনজন গুরুতর আহত হয়। তবে আহতরা বর্তমানে কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তা জানায়নি সংশ্লিষ্ট কেউই। আহত অন্য দুজন হল শিবির কর্মী জাহেদুল ইসলাম ও শাহীন। সূত্রে জানা গেছে, সীতাকুন্ডে নিহত জামায়াত নেতা আমিনুল ইসলামের জানাযা শেষে সিএনজিযোগে ছোট কমলদহ বাজারের উদ্দেশ্যে আসছিল তারা। পথিমধ্যে বড় দারোগারহাট বাজার থেকে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র নেতাকর্মীরা তাদের সিএনজি অটোরিক্সাটিকে ধাওয়া করলে ছোট কমলদহ বাজার এলাকায় সিএনজি অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ছাত্রলীগ ও যুবলীগকর্মীরা উপজেলা শিবির সভাপতি তৌহিদুল ইস...
মীরসরাইয়ে আদিবাসী তরুণী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মীরসরাইয়ে আদিবাসী তরুণী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে আদিবাসী তরুণী ধর্ষণ ও তার পিতার আত্মহত্যায় প্ররোচনা দানকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও শিশু-কিশোর মেলা মিরসরাই উপজেলা শাখার নেতাকর্মীরা। এসময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র সচিব বরাবর স্মারকলিপি পেশ করে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বাসদ সংগঠক আব্দুস সালাম, নারী মুক্তি কেন্দ্র কর্মী বিজয়লক্ষ্মী দাশ, ছাত্রফ্রন্ট নেতা ইকবাল হোসেন, হাসান আলী, তসিফ নেওয়াজ চৌধুরী, জুয়েল নাগ ও ধর্ষিতার ভাই সূর্য ত্রিপুরা। বক্তারা তাদের বক্তৃতায় এ ঘৃণ্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভিকটিমদের প্রতি সহযোগীতার...
প্রচেষ্টা ছাত্র পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরষ্কার বিতরণী

প্রচেষ্টা ছাত্র পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরষ্কার বিতরণী

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি : জ্ঞান, শান্তি, শৃঙ্খলাকে আদর্শ হিসেবে নিয়ে সামনে এগিয়ে চলা মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ছাত্র পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫ জন কুইজ বিজয়ী শিক্ষার্থীকে এসময় পুর®কৃত করা হয়। বুধবার মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা অনুপ কুমার দাশের সভাপতিত্বে ও শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, অধ্যাপক নুরুল আফছার সেলিম, হোছাইন সবুজ, দিদারুল আলম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সজল, ফরহাদ, আব্দুর রহিম, মোশারফ, অমিত, মিল্টন, রাজিব, ফয়সাল, রায়হান, অনুপম, সৌরভ।...
সীতাকুণ্ডে জামায়াত নেতার লাশ উদ্ধার, গাড়ি ভাঙচুর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

সীতাকুণ্ডে জামায়াত নেতার লাশ উদ্ধার, গাড়ি ভাঙচুর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াত নেতার লাশ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২০টি গাড়ি ভাঙচুর ও ৩টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর প্রভাবে মীরসরাইয়ে দূরপাল্লার বাস ও মালবাহী ট্রাক-লড়িগুলো দুপুর থেকেই মহাসড়কের পার্শ্ববর্তী নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন চালকরা। কিছু কিছু বাস ও ট্রাককে মীরসরাই ও জোরারগঞ্জ থানায় পার্কিংয়ের সুযোগ করে দিয়েছে পুলিশ। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান জানান, বারইয়ারহাট ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানকারী কিছু বাস রুট পরিবর্তন করে ভুজপুর এলাকা দিয়ে চট্টগ্রাম পথে রওয়ানা হয়েছে। মালবাহী ট্রাক ও লড়িগুলো স্টার্ট বন্ধ করে দিয়ে গাড়ি নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। তবে কবে নাগাদ মহাসড়কের গাড়িগুলো সচল হবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি। উল্লেখ্য, বুধবার (২০ নভেম্বর) দুপুরে সীতাকুণ্ডের পন্থিছিলা এলা...