Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: Kamrul Hasan Jony

পাকিস্তান-দ. আফ্রিকা টেস্ট সিরিজ ড্র

পাকিস্তান-দ. আফ্রিকা টেস্ট সিরিজ ড্র

খেলাধুলা
ডেস্ক নিউজ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে যে হারের স্বাদ পাচ্ছে পাকিস্তান—তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তৃতীয় দিনই। গতকাল চতুর্থ দিন ইনিংস হার এড়ানোর আপ্রাণ চেষ্টা করেছে পাকিস্তানিরা। কিন্তু না, শেষ পর্যন্ত আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৯২ রানে হেরেছে পাকিস্তান। এই জয়ে পাকিস্তানের সঙ্গে দুই টেস্ট ম্যাচ সিরিজ ১-১ ব্যবধানে সমতায় আনল দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। দু’দলের মধ্যকার পাঁচ ওয়ানডে ম্যাচ সিরিজ শুরু হবে ৩০ অক্টোবর থেকে। দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানে প্রথম ইনিংস গুটিয়ে যায় পাকিস্তানের। গ্রায়েম স্মিথের ডাবল সেঞ্চুরি ও এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৫১৭ রানের বিশাল স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াসদের চেয়ে ৪১৮ রানে পিছিয়ে থেকে আসাদ শফিকের সেঞ্চুরিতে দ্বিতীয় ...
চট্টগ্রামে জামায়াত নেতা আটক : ব্যাপক ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে জামায়াত নেতা আটক : ব্যাপক ককটেল বিস্ফোরণ

সারা-দেশ, স্লাইড
চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা জামায়াতের সেক্রেটারি ফখরে জাহান সিরাজীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর হালিশহর বি-ব্লক এলাকা থেকে হালিশহর থানা পুলিশ তাকে আটক করে। এদিকে ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে নগরীর জামালখান, আন্দরকিল্লা, স্টেশন রোড দেওয়ানবাজার পাহাড়তলীর অলঙ্কার এলাকায় ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে যানচলাচল বন্ধ হয়ে যায়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবীর জানান, সন্ধ্যায় হালিশহর বি-ব্লক এলাকা থেকে জামায়াতে সেক্রেটারিকে ধরে আনা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আমরা যাচাই-বাচাই করে দেখছি। নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় পুলিশ কোন কারণ ছাড়াই সেক্রেটারি সিরাজীকে ধরে নিয়ে গেছে। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।...
হরতাল প্রত্যাহারের অনুরোধ প্রত্যাখ্যান খালেদার

হরতাল প্রত্যাহারের অনুরোধ প্রত্যাখ্যান খালেদার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ঢাকা : হরতাল প্রত্যাহার করে আলোচনা বসতে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকারের দাবি  গণদাবিতে পরিণত হয়েছে । এর প্রতি যদি আপনি নীতিগতভাবে সম্মত হন তাতে করে হরতাল অবরোধ তুলে দিয়ে আলোচনায় বসতে রাজী আছি। চেয়ারপারসনের প্রেস সচিব জানান, কর্মসূচি প্রত্যাহার প্রসঙ্গে খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে বলেন ,অনেক দেরি করে ফেলেছেন, সময় মত ফোন করলে ভাবা যেত। তাই হরতাল বহাল থাকবে। হরতাল কর্মসুচি শেষ হলে যেকোনো সময় আলোচনার প্রস্তাব দিলে আলোচনার জন্য প্রস্তত আছি। প্রধানমন্ত্রী হরতাল স্থগিত করে দিয়ে আলোচনায় বসতে চাইলে খালেদা জিয়া জনান, এটি কেবল বিএনপির নয় ১৮ দলের পূর্বঘোষিত কর্মসুচি। তাছাড়া আপনার পুলিশ বাহিনী যেভাবে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের তারা করে যাচ্ছেন। এই মূহুর্তে  ১৮ দলের সবাইকে এক সঙ্গে কাজ করার সুযোগ নেই। কর্মসূচি প্রত্যাহার ...
জনগণ হাসিনার সরকারকে ৩ তালাক দিয়েছে : নোমান

জনগণ হাসিনার সরকারকে ৩ তালাক দিয়েছে : নোমান

জাতীয়, স্লাইড
চট্টগ্রাম : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, হাসিনা সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। তাদেরকে এদেশের মানুষ তিন তালাক দিয়েছে। তাই তালাক দেওয়া সরকারের সঙ্গে জনগণ আর কোনো সংসার করতে পারে না। শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনস্থ বিএনপির নহানগর কার্যালয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজপথে অবস্থান নিয়ে তিন দিনের হরতাল সফল করার আহ্বান জানিয়ে নোমান বলেন, এখন ফাইনাল পরীক্ষা হচ্ছে এ সরকারকে হঠিয়ে সে পরীক্ষায় আমাদের উর্ত্তীণ হতে হবে। আমাদের গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক স্বাধীনতা এখন বিপন্ন। মেয়াদ শেষ হওয়ার পরও আওয়ামী লীগ অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করছে। শেখ হাসিনা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নিজেদের অধীনে নীল নকশার নির্বাচন অনুষ্ঠানের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির ...
খালেদাকে প্রধানমন্ত্রীর ফোন, আমন্ত্রন জানালেন গণভবনে

খালেদাকে প্রধানমন্ত্রীর ফোন, আমন্ত্রন জানালেন গণভবনে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অনলাইন ডেস্ক : অবশেষে শত জল্পনা কল্পনা শেষে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ফোন দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী ফোনালাপে বেগম খালেদাকে শুভেচ্ছা জানিয়েছেন।ফোনালাপে প্রধানমন্ত্রী হরতাল প্রত্যাহারের আহ্বান করেন। এসময় তিনি বেগম খালেদা জিয়াকে সংলাপের জন্য আগামী সোমবার ২৮ অক্টোবর গণভবনে আমন্ত্রন জানান। আজ সন্ধায় ৬.২৫ মিনিটে বহুল প্রত্যাশিত ফোনলাপ হয় দুই নেত্রীর মাঝে।...
সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মৃত্যুতে ফেনী প্রেস ক্লাবের শোক

সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মৃত্যুতে ফেনী প্রেস ক্লাবের শোক

সারা-দেশ
প্রেস বিজ্ঞপ্তি : ফেনীর সোনালী সন্তান প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মৃত্যুতে ফেনী প্রেস ক্লাবের সভাপতি জনাব মীর হোসেন মীরু ও সাধারণ সম্পাদক জনাব বখতেয়ার ইসলাম মুন্না এক শোক বার্তা দিয়েছেন। শোক বার্তায় বলা হয়, জনাব গিয়াস কামাল চৌধুরী তাঁর জীবদ্দশায় সাংবাদিকতা পেশা লালনের মধ্যে দিয়ে অনেক দিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। ফেনী প্রেস ক্লাব হারিয়েছেন তাদের একজন অভিবাবক। তাঁর মৃত্যুতে ফেনী প্রেস ক্লাব গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। জনাব সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী মৃত্যুতে ফেনী প্রেস ক্লাব কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণের কর্মসূচী পালন করেছে।...
ফেনীতে সাংবাদিকদের সাথে চেম্বারের মত বিনিময় সভা

ফেনীতে সাংবাদিকদের সাথে চেম্বারের মত বিনিময় সভা

সারা-দেশ
প্রেস বিজ্ঞপ্তি : ফেনী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে শনিবার দুপুরে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিসময় সভায় ফেনী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আবদুর রকিব কাজমি লিখিত বক্তব্যে বলেন, দেশের রাজনৈতিক বর্তমান অস্থিরতায় ব্যবসা বানিজ্যে প্রভাব ফেলছে। এর ধারাবাহিকতায় ফেনীতেও প্রভাব ফেলতে পারে। তিনি ব্যবসায়ীদের কথা মাথায় রেখে রাজনৈতিক দলগুলোকে কর্মসূচী প্রদানের আহবান জানান। এছাড়া ফেনী বাসীকে সস্থিতে রাখতে রাজনীতিবিদদের কাছে সৌহার্দমূলক আচারণ আশা করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মতাতম ব্যক্ত করেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আইনুল কবির শামীম, আবদুল গোফরান বাচ্চু, পরিচালক আবদুল আউয়াল সবুজ প্রমুখ। মতবিনিময় সভায় চেম্বারের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ফেনী চেম্বারের কর্মকান্ড গত ২ বছর স্থবির থাকার পর বর্তমান পরিষদ গত...