Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: Kamrul Hasan Jony

চলছে আঠারো দলের হরতাল

চলছে আঠারো দলের হরতাল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারাদেশে হরতাল চলছে। থেমে থেমে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, গুলি বিনিময়ের মাধ্যমে পালিত হচ্ছে ১৮ দলীয় জোটের হরতাল। সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। হরতালের পরিস্থিতি নিয়ে পরিবর্তন প্রতিনিধিদের পাঠানো খবর- পাবনা : জেলা মুলাডলিতে শিবিরের সাথে ছাত্রলীগের সংঘর্ষ ও গুলিবিনিময়ে জুলহাস উদ্দিন মুন্নাফ (২৮) নামের এক শিবিরকর্মী নিহত হয়েছেন। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে আরো ২০ জন। আহতদের পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় যুবলীগের অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। গাজীপুর: গাজীপুরে হরতালের সমর্থনে মিছিল, গাড়িতে অগ্নিসংয...
পুরুষদের চার বিয়ে করার আহ্বান সৌদি কলেজ ছাত্রীদের

পুরুষদের চার বিয়ে করার আহ্বান সৌদি কলেজ ছাত্রীদের

আন্তর্জাতিক, স্লাইড
নিউজ ডেস্ক: সৌদি আরবে অবিবাহিত নারীর সংখ্যা দিনে দিনেই বাড়ছে। সৌদি আরবের অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের জরিপে দেখা গেছে, দেশটিতে ২০১১ সালে ৩০ বছর বয়সী অবিবাহিত নারীর সংখ্যা ছিল ১৫ লাখ ২৯ হাজার ৪১৮ জন। এ সংখ্যা ক্রমাগত বাড়ছেই। অর্থনৈতিক সংকট ও বিয়ের জন্য পুরুষদেরকে বিপুল অর্থ-সম্পদ যৌতুক হিসেবে দেয়ার ব্যয়বহুল প্রথা সৌদি মেয়েদের অবিবাহিত থাকার সবচেয়ে দুটি বড় কারণ। কিন্তু সৌদি নারীরা আর কুমারী থাকতে চান না।এর অবসান চান তারা।তারাও চান স্বামী ঘর-সংসার নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে। আর তাই নিজেদের কুমারীত্ব ঘোচাতে ধনী ও শারীরিক দিক থেকে সক্ষম পুরুষদের প্রতি চারটি বিয়ে করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের দাহরান অঞ্চলের একদল কলেজ ছাত্রী। একই সময়ে কয়েকজন স্ত্রী রাখতে পুরুষদের প্রতি অনুরোধ জানিয়ে টুইটাইরে প্রচার অভিযান শুরু করেছে তারা। অনেকেই এ প্রচার-অভিযানের প্রশংসা করলেও সৌদি আরবের বিবাহিত মহি...
বারইয়ারহাটে বাধার মুখে মিছিল পন্ড : মীরসরাইয়ে হরতালের সমর্থনে পিকেটিং, ককটেল বিস্ফোরন

বারইয়ারহাটে বাধার মুখে মিছিল পন্ড : মীরসরাইয়ে হরতালের সমর্থনে পিকেটিং, ককটেল বিস্ফোরন

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিএনপি ও শিবিরের ব্যাপক পিকেটিং হয়। এছাড়া বারইয়াহাট বাজারে পুলিশি বাধার মুখে হরতালের সমর্থনে বিএনপির মিছিল পন্ড হয়ে যায়। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা  রবিবার ভোর থেকে মীরসরাই সদর, কমলদহ, মিঠাছরা ও বারইয়াহাটে  পক্ষে ব্যাপক পিকেটিং হয়। এসময় শিবির ও বিএনপি কর্মীরা বেশ কয়েকটি ট্রাক ভাংচুর করে এবং কমলদহ ও বারইয়াহাটে দফায় দফায় ককটেল বিস্ফোরন ঘটায়।  বারইয়াহাট পৌর বিএনপির আহবায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব সম্পাদক দিদারুল আলম মিয়াজি এবং মাঈনুদ্দিন লিটনের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল লাঠিসোটা দিয়ে ধাওয়া করে পন্ড করে দেয়।...
মীরসরাইয়ের বারইয়ারহাটে  ১৪৪ ধারা, পুলিশের বাধায় মিছিল পন্ড

মীরসরাইয়ের বারইয়ারহাটে ১৪৪ ধারা, পুলিশের বাধায় মিছিল পন্ড

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি: হরতালের সমর্থনে ডাকা বিক্ষ্ভো সমাবেশে স্থলে আওয়ামলীগ পাল্টা সমাবেশ ও হরতাল বিরোধী মিছিল ডাকায় মীরসরাই উপজেলার বারইয়ারহাটে প্রশাসন শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেন জানান নাশকতা এড়াতে এই জরুরী অবস্থা করা হয়। প্রাপ্ত তথ্যে জানা যায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ২৭ অক্টোবর সকাল ৬টা থেকে লাগাতার ৬০ ঘন্টা হরতালের সর্মথনে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক  নুরুল আমিন চেয়ারম্যান গতকাল বিকাল ৪টায় বারইয়াহাট বাজার চত্বরে সমাবেশের ডাক দেয়। অপরদিকে, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সমর্থিত বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগ নেতা ভিপি নিজাম উদ্দিন হরতাল বিরোধী কর্মসূচী ঘোষণা করেন। এতে যুবলীগ, ছাত্রলীগ ও বিপুল পরিমান স্বেচ্চাসেবকল...
রেমিটেন্স প্রবাহে সৌদি আরবের পর দুবাইয়ের অবস্থান

রেমিটেন্স প্রবাহে সৌদি আরবের পর দুবাইয়ের অবস্থান

অর্থ-বাণিজ্য, স্লাইড
কামরুল হাসান জনি : প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত রেমিটেন্সের দিক থেকে বর্তমানে সৌদি আরবের পর দুবাইয়ের অবস্থান। কর্মাসিয়াল কাউন্সিলের হিসেব অনুযায়ী এ বছর দুবাই থেকে বাংলাদেশে ২.৮ বিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স প্রেরণ করা হয়েছে। গতবছর যার পরিমাণ ছিল ২.৪ বিলিয়ন ইউএস ডলার। ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত প্রায় সাড়ে ১২ লক্ষ প্রবাসী বাংলাদেশি প্রতিনিয়ত দেশে অর্থ প্রেরণ করলেও এর সিংহ ভাগ আসে ব্যবসা-বাণিজ্য খাত থেকে। তথ্য সূত্রে জানা যায়, বর্তমানে দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের চার হাজার ছোট বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও দেড় হাজার এলএলসি লাইন্সেসধারী প্রতিষ্ঠান এখানে ব্যবসা-বাণিজ্য করছেন। কিন্তু বিমানে জায়গা সংকুলানের কারণে দেশ থেকে পণ্য আমদানি-রপ্তানিতে জটিলতা সৃষ্টি হওয়ায় ব্যবসায়ীরা উৎসাহ হারাচ্ছে। যার কারণে লাভের গতি অতি মন্থর। তবুও ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ব্যবসায় সফল হচ্ছেন বলে মন্তব্য করেন দু...
মীরসরাইয়ে সক্রিয় জামায়াত-শিবির

মীরসরাইয়ে সক্রিয় জামায়াত-শিবির

মীরসরাই
নিউজ ডেস্ক : ১৮ দলের টানা ৬০ ঘন্টার হরতালের সমর্থনে বিএনপির সাথে যৌথভাবে মিছিলও সমাবেশে অংশ হিসেবে মীরসরাই সদরে জামায়াত-শিবির বিশাল শোডাউন করেছে। মীরসরাই সদরে পুলিশের উপস্থিতিতে কোনরকম বাধা বিপত্তি ছাড়া শোডাউন করতে সক্ষম হয়েছে তারা। এর আগে মীরসরাই সদরসহ বিভিন্ন স্থানে হরতালে পিকেটিং, বিক্ষোভ মিছিলে পুলিশ ও ছাত্রলীগ বাধা হয়ে দাঁড়ালেও আজকের মিছিল ও সমাবেশে তারা স্বতস্ফূর্তভাবে অংশ নেয়। মহাসড়কের মাদ্রাসা মার্কেটের সামনে থেকে মিছিলসহকারে বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেয় জামায়াত-শিবির নেতাকর্মীরা। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রথমে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের উপজেলা আমীর আলহাজ্ব নুরুল করিম, সেক্রেটারী নুরুল কবির, মিরসরাই উপজেলা শিবিরের সভাপতি তৌহিদুল ইসলাম, সাবেক সভাপতি হাফেজ আশরাফ উদ্দিন বক্তব্য রাখেন। বক্তব্যে তারা শীর্ষনেতাদের মুক্তি দাবী করেন। তারা সাগর-রুনি হ...
‘যায় শপিংয়ে এসে বলে শো করে এসেছি!’

‘যায় শপিংয়ে এসে বলে শো করে এসেছি!’

বিনোদন, স্লাইড
মাহমুদ মানজুর: প্রথমবারের মতো পাশের দেশ ভারতে যাচ্ছেন আঁখি আলমগীর! কথাটা বিস্মিত হওয়ার মতোই। এটা কি করে সম্ভব? যেখানে আমাদের ছোট-বড় তারকা থেকে শুরু করে আমজনতারা এখন হাঁচি-কাশি দিতে হলেও ভারতে ভোঁ দৌড় দেন যখন-তখন। তার ওপর ইদানীং চলতি প্রজন্মের কণ্ঠশিল্পীরা তো কলকাতায় আসা-যাওয়া করছেন সপ্তাহান্তে। অনেকটা ঢাকা থেকে গ্রামের বাড়ি যাওয়ার মতোই দাঁড়িয়েছে বিষয়টা। কেউ সেখান থেকে অ্যালবাম বের করছেন, কেউ গাঁটের পয়সা খরচ করে কলকাতার মনোরম (!) লোকেশনে মিউজিক ভিডিও বানাচ্ছেন, আবার কেউবা কলকাতার শিল্পীদের সঙ্গে দু-একটা গান করে-ছবি তুলে ফেসবুকে এ আর রাহমান কিংবা সনু নিগম-শ্রেয়া ঘোষালের ফিল নিচ্ছেন। আফসোসের বিষয় হচ্ছে, চলতি সময়ের সংগীত শিল্পীদের কথায়-কাজে এই কলকাতা প্রীতির পুরোটাই একপক্ষ। ঠোটকাটা আঁখি এ প্রসঙ্গে বলেন, ওরা আমাদের গান শুনতে পায় না। কারণ, শোনার মতো কোন স্বাভাবিক অপশন নেই। আমাদের টিভি চ্য...
ওডিআইতে সুযোগ চান মমিনুল

ওডিআইতে সুযোগ চান মমিনুল

খেলাধুলা, স্লাইড
বিশেষ প্রতিবেদক : ম্যান অব দ্য ম্যাচ আর সিরিজের পুরস্কার হাতে নিয়ে হাসি মুখে ফটো সেশন করা মমিনুলকে দেখে একবারও মনে হয়নি তিনি অসুস্থ। অবশ্য মিরপুর টেস্টের ৪র্থ দিনে সেঞ্চুরি করেছিলেন জ্বর নিয়ে। সেই জ্বরটা যে এতটা ভোগাচ্ছে তাকে সেটা বোঝা গেল গতকাল মমিনুলের সঙ্গে কথা বলে। বাইরে ঝির ঝির বৃষ্টি আর আগে থেকেই বলা ছিল শনিবার অনুশীলন নেই। ক্রিকেটাররা হোটেলে অলস সময় কাটাচ্ছেন। কিন্তু মমিনুল ব্যস্ত নিজেকে ওডিআই সিরিজের জন্য ফিট করতে। বলেন, ‘খুবই অসুস্থ আমি। অ্যাপোল হাসপাতালে আজ রক্ত পরীক্ষা করতে যাচ্ছি।’ তাহলে কি টেস্টে সিরিজের সেরা ব্যাটসম্যানটিকে বাংলাদেশ দল ওডিআই সিরিজে মিস করবে? জবাবে মমিনুল বলেন, ‘বুঝতে পারছি না। আমি তো আশা করছি ওডিআই খেলব। সেভাবেই চেষ্টা চলছে। আমার সঙ্গে ড. দেবাশীষ চৌধুরী আছেন।’ চট্টগ্রামে ১৮১, ২২ আর মিরপুরে ৪৭ আর অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলা মমিনুল এখন দেশের ক্রিকেটের ...