Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: Kamrul Hasan Jony

সামিনার তিন অ্যালবামের ব্যস্ততা

সামিনার তিন অ্যালবামের ব্যস্ততা

বিনোদন
অনলাইন ডেস্ক : ঢাকা: কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর শুরুটা ১৯৮৭ সালে।  ওই বছর সামিনার প্রথম একক অ্যালবাম ‘শৈশবের দিনগুলি’ বাজারে আসে। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। প্লেব্যাকে যেমন নিজেকে উজাড় করে দিয়েছেন, তেমনি নিজের একক অ্যালবামেও ঢেলে দিয়েছেন নিজের সব কণ্ঠসুধা। গত ঈদে বাজারে আসে সামিনা চৌধুরীর ১৫তম একক অ্যালবাম ‘চলো বাঁচি’। জুলফিকার রাসেলের কথায় এ অ্যালবামে সুর ও সংগীতায়োজন করেছেন নকীব খান, পিলু খান, জয় সরকার, রূপঙ্কর বাগচী, ইন্দ্রজিৎ দে ও তমাল চক্রবর্তী। নিজের ১৫তম একক অ্যালবামের এই ব্যাপক সাফল্যে উচ্ছ্বসিত হয়ে সামিনা চৌধুরী খুব শিগগিরই নতুন তিনটি অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দেয়ার ঘোষণা দিলেন। ভালোবাসা দিবসে শ্রোতাদের হাতে তুলে দেবেন মো. আবদুল বারীর কথা ও সুরে ভালোবাসার গানের অ্যালবাম ‘পুষ্প বৃষ্টি’। এই অ্যালবামে দশটি গান থাকবে। একটি গানে দ্বৈত কণ্ঠে গেয়েছেন বাপ্পা মজুমদার...
আহনাফকে বাঁচনোর অসম্ভব লড়াইয়ে অনন্ত

আহনাফকে বাঁচনোর অসম্ভব লড়াইয়ে অনন্ত

বিনোদন
অনলাইন ডেস্ক : ঢাকা: বিজ্ঞাপনের ভাষার মতো বাস্তবেও অসম্ভবকে সম্ভব করতে চান সময়ের আলোচিত অভিনেতা ও নিমার্তা অনন্ত। আর তাই ফেসবুকে কিছু ছেলেমেয়ে যখন ক্যান্সারে আক্রান্ত সহপাঠী আনহাফকে বাঁচানোর অসম্ভব চেষ্টায় ব্যস্ত, ঠিক তখনই তাদের পাশে গিয়ে দাড়াঁন অনন্ত জলিল। বাড়িয়ে দেন সহযোগীতার হাত। চলচ্চিত্রে আর্বিভাবের অনেক আগে থেকেই মানুষের পাশে দাঁড়ানো অভ্যাস অনন্তের। আর তাই নিজের পকেটের টাকায় চালান এতিমখানা আর বৃদ্ধাশ্রম। কিন্তু যখন বাংলা চলচ্চিত্রকে বাঁচানোর শপথ নিলেন, ঠিক তখনই অসুস্থ অভিনেতা আনোয়ার হোসেনের জন্য কেঁদে উঠে তার মন। পাশে দাড়াঁলেন আনোয়ার হোসেনের। কিন্তু শেষ রক্ষা হলো না। আর তাই এবার শুরু করলেন নতুন মিশন। ঘটনার সবটুকু জানতে হলে যেতে হবে আহনাফের কাছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র নূর এ শাফি আহনাফ। ছোট বেলা থেকেই মেধাবী আহনাফ জেএসসি ও এসএসসিতে পেয়েছেন...
জামায়াত কার্যালয়ে পুলিশের তল্লাশি

জামায়াত কার্যালয়ে পুলিশের তল্লাশি

সারা-দেশ, স্লাইড
অনলাইন ডেস্ক : ঢাকা: মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে রমনা থানা পুলিশ। সোমবার রাত ১১টায় রমনা থানা পুলিশ এ তল্লাশি অভিযান চালায়। কার্যালয়ের তালা ভেঙে পুলিশ প্রথম ভেতরে প্রবেশ করে। এ সময় তারা কার্যালয় থেকে কিছু বইপুস্তক ও নথিপত্র জব্দ করে। রমনা থানার ওসি মশিউর রহমান বাংলামেইলকে জানান, বিশেষ তথ্যের উপর ভিত্তি করে কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। আমরা কিছু নথিপত্র ও বই জব্দ করেছি। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। ওসি আরো বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’...
হরতালের সমর্থনে মীরসরাই পৌরসভা বি.এন.পি. এর বিশাল শোডাউন

হরতালের সমর্থনে মীরসরাই পৌরসভা বি.এন.পি. এর বিশাল শোডাউন

মীরসরাই
প্রেস বিজ্ঞপ্তি : ১৮ দল আহূত টানা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে হরতালের সমর্থনে মীরসরাই পৌরসভা বি.এন.পি. এর উদ্যোগে বিশাল শোডাঊন করা হয়। মীরসরাই পৌরসভা বি.এন.পি. সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক লায়ন রফিকুল ইসলাম পারভেজ এর নেতৃত্বে অনষ্ঠিত শোডাউনে পেীর বি.এন.পি, যুবদল ও ছাত্রদলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোডাউন পরবর্তী সমাবেশে বক্তারা কেন্দ্রীয় বি.এন.পি. নেতা প্রফেসর কামাল উদ্দিন চেীধুরীর নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জালিম সরকারকে বিতাড়িত করে একটি নিরপেক্ষ, নির্দলীয সরকারের মাধ্যমে আগামী জাতীয নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করা হবে বলে জোর হুশিয়ারি উচ্চারণ করেন।...
মীরসরাইয়ে বিএনপি-জামায়াত সমর্থীত তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট

মীরসরাইয়ে বিএনপি-জামায়াত সমর্থীত তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ের নিজামপুর রেল ষ্টেশন এলাকায় বিএনপি জামায়াত সমর্থীত তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে। রোববার রাতে এ ঘটনা ঘটে। উপজেলা শিবিরের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগের কর্মীরা রাতের আঁধারে নিজামপুর রেল ষ্টেশন এলাকায় অবস্থিত জামায়াত কর্মী আব্দুল হান্নানের ব্যবসা প্রতিষ্ঠানসহ বিএনপি সমর্থীত তিনটি প্রতিষ্ঠান ভাংচুর করে। এসময় তারা ব্যাপক লুটপাট করে সবকিছু নিয়ে যায়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক (একাংশ) আব্দুল আউয়াল তুহিন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় ছাত্রলীগের কর্মীরা জড়িত নয় বলে দাবী করেন।...
মার্কিন গুপ্তচরবৃত্তিতে ক্ষোভ: জাতিসংঘে প্রস্তাব আনবে ২১ দেশ

মার্কিন গুপ্তচরবৃত্তিতে ক্ষোভ: জাতিসংঘে প্রস্তাব আনবে ২১ দেশ

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার আড়িপাতা ও গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব আনবে ২১টি দেশ। এ সম্পর্কে মার্কিন ফরেন পলিসি ম্যাগাজিন বলেছে, অন্য দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ঠেকানোর জন্য সম্ভাব্য প্রস্তাব আনার এ পরিকল্পনাকে প্রথম আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে গণ্য করা হচ্ছে। এনএসএ’র গুপ্তচরবৃত্তির অন্যতম শিকার ব্রাজিল ও জার্মানি সম্ভাব্য এ প্রস্তাবের খসড়া ১৯টি দেশের প্রতিনিধির কাছে সরবরাহ করেছে। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, নিজ দেশের সীমানার বাইরে এবং অন্য দেশের ভেতরে নজরদারি ও আড়িপাতার ঘটনায় জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এতে আরো বলা হয়েছে, ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থার ওপর আড়িপাতা এবং  নির্বিচারে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার ঘটনায় গণতান্ত্রিক সমাজের ভিত্তির জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। এদিকে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণ...
১০০ কোটি ডলার খরচ করে শীর্ষে আমীর কন্যা

১০০ কোটি ডলার খরচ করে শীর্ষে আমীর কন্যা

আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক : শিল্প-সাহিত্যে মধ্যপ্রাচ্যের কারো বিশ্বসেরা হওয়ার খবর খুব একটা শোনা যায় না৷ এই আক্ষেপ দূর করে দিয়েছেন কাতারের আমীরের কন্যা৷ পেট্রোডলার জাদুঘরের পেছনে খরচ করে বিশ্বের ১০০ ক্ষমতাবানের তালিকার শীর্ষে স্থান পেয়েছেন তিনি৷ শেইখা আল-মায়াসা-আল-থানি-নামটা যেমন বড়, কাতারের আমীরের এই কন্যার কাজটাও খুব বড় হিসেবেই স্বীকৃতি পেয়েছে৷ শিল্প বিষয়ক ম্যাগাজিন ‘আর্টরিভিউ' বরাবরের মতো এ বছরেরও ১০০ জন ক্ষমতাবানের এক তালিকা প্রকাশ করেছে৷ সেই তালিকার শীর্ষে আছেন শেইখা আল-মায়াসা-আল-থানি৷ মধ্যপ্রাচ্যের রাজ পরিবার বা শেখ পরিবারের দু'হাতে পেট্রোডলার ওড়ানোর অভ্যেস আছে৷ অনেক সময়ই সে খরচ খুব উল্লেখযোগ্য ভালো কাজে হয় না৷ তবে শেইখা আল-মায়াসা-আল-থানি ভালো কাজেই খরচ করেছেন৷ দোহা মিউজিয়ামের সংগ্রহশালাকে আরো সমৃদ্ধ করতে এক বছরে ১০০ কোটি ডলার খরচ করা হয়েছে৷ মিউজিয়াম কর্তৃপক্ষের প্রধান হিসেবে...
মীরসরাইতে ৬ ছাত্রলীগকর্মীর হাত ও পায়ের রগ কেটে দিয়েছে শিবিরকর্মীরা

মীরসরাইতে ৬ ছাত্রলীগকর্মীর হাত ও পায়ের রগ কেটে দিয়েছে শিবিরকর্মীরা

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাই উপজেলার নিজামপুরে ৬ ছাত্রলীগ কর্মীর হাত ও পায়ের রগ কেটে দিয়েছে হরতালের সমর্থনকারী বিক্ষুব্ধ শিবির কর্মীরা। গতকাল রবিবার হরতালের প্রথম দিন পেরিয়ে সন্ধ্যা ৭টায় নিজামপুর ষ্টেশান এলাকায় উক্ত ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ছাত্রশিবিরের কর্মীরা রাস্তায় বিক্ষিপ্ত পিকেটিং এর এক পর্যায়ে দা ছুরি ও কিরিছ নিয়ে নিজামপুর ষ্টেশান এলাকায় দোকানে বসে থাকা দুই ছাত্রলীগকর্মীর দোকানে অতর্কিত হামলা করে। এসময় স্থানীয় ছাত্রলীগ কর্মী রিপন (২২), রানা (২৮), ফারুক (২৫), সোহেল (২৩), লিটন (২৬) ও জামাল (২৪) কে গুরুতর জখম করে চলে যায়। এক পর্যায়ে এলাকাবাসী ৩জনকে উদ্ধার করে মীরসরাই সদরস্থ মাতৃকা হাসপাতালে ভর্তি করায়। এসময় উপজেলা চেয়ারম্যান ও থানার ওসি ইমতিয়াজ ভূঞা তাদের এসে দেখে যান ও ঘটনার বিবরণ জানেন।...