Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: Kamrul Hasan Jony

পুরোনো মুখের আগমনে মুখরিত হল বামনসুন্দর এফ.এ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন

পুরোনো মুখের আগমনে মুখরিত হল বামনসুন্দর এফ.এ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন

মীরসরাই
মোহাম্মদ শাহাদাত হোসেন : মীরসরাই এর ঐতিহ্যবাহী ৭ নং কাটাছড়া ইউনিয়নের অন্তর্গত বামনসুন্দর এফ.এ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে গত ১৭ অক্টোবর তারিখে ঈদ পূর্ণমিলনী, মরণোত্তর ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটির এডিসি ড.মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাছড়া ইউপি চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ জেড এম নাজমুল কবির মামুন,ইঞ্জিনিয়ার নুর হোসেন,ফরিদ উল্লাহ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের যুগ্ন আহব্বায়ক মোঃ শরফুদ্দিন, ফিরোজ খান, শেখ ফরিদ, জয়নাল আবেদীন, দীল মোহাম্মদ, হেদায়েতুল ইসলাম, মাস্টার কামরুল, মোঃ ফারুক, শাাহাদাত, রিয়াজ মোর্শেদ বাবু, জামশেদ আলম, মঈনউদ্দিন, মোঃ অহিদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র...
ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে রোম ফুড ইন্ডাষ্ট্রিজের  উৎপাদন উদ্ধোধন

ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে রোম ফুড ইন্ডাষ্ট্রিজের উৎপাদন উদ্ধোধন

সারা-দেশ
প্রেস বিজ্ঞপ্তিঃ ছাগলনাইয়ার নতুন  মহুরীগঞ্জে রোম ফুড ইন্ডাষ্ট্রিজের কনজুমার আইটেমের উৎপাদন আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ইন্ডাষ্ট্রিজের মিলনায়তনে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। কোম্পানীর ডিএমডি মজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়্যারম্যান দিদারুল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন রোম ইন্ডাষ্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর আমিনুল ইসলাম শাহীন। উক্ত মিলাদ মাহফিল পরিচালনা করেন জিনারহাট ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শামসুল করিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি কবির আহম্মদ, কোম্পানীর নির্বাহী পরিচালক মু.ইলিয়াস, পরিচালক নিজাম উদ্দিন, মার্কেটিং ম্যানেজার শহিদুল ইসলাম প্রমুখ।...
মীরসরাইয়ে জামায়াত-শিবিরের ৪ কর্মী গ্রেপ্তার : পুলিশের বিরুদ্ধে ঘরে হামলার অভিযোগ

মীরসরাইয়ে জামায়াত-শিবিরের ৪ কর্মী গ্রেপ্তার : পুলিশের বিরুদ্ধে ঘরে হামলার অভিযোগ

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল শরিফুল ইসলাম, ইমামুল ইসলাম, নুরুল আমিন ভুঁইয়া ও ফিরোজ খান। উপজেলার নাহেরপুর, বারইয়ারহাট পৌরসভা ও পশ্চিম জোয়ার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে পুলিশের বিরুদ্ধে ঘরে হামলার অভিযোগ উঠেছে এবং জামায়াত কর্মীকে না পেয়ে মেহমান নিয়ে আসারও অভিযোগ পাওয়া গেছে। মীরসরাই আন্তঃমাদ্রাসা ফেডারেশনের সভাপতি ও নাহেরপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মো ছলিম উদ্দিন অভিযোগ করেন, শুক্রবার রাতে পুলিশ তার ঘরে হামলা করে। এসময় ঘরে তিনটি দরজা ভেঙ্গে ফেলে। আমাকে না পেয়ে আমার বাড়িতে বেড়াতে আসা মেহমান ইমামুল ইসলাম ও আমার ভাতিজা শরিফুল ইসলামকে পুলিশ নিয়ে যায়। তারা কোন ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে তিনি দাবী ক...
মীরসরাইয়ে ছাত্র সংগ্রাম কমিটি গঠন

মীরসরাইয়ে ছাত্র সংগ্রাম কমিটি গঠন

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে ১৮ দলীয় জোটের ছাত্র সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিএনপির বারইয়ারহাট কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোজাম্মেল হোসেনকে আহবায়ক ও উপজেলা শিবিরের সভাপতি তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ছাত্রদল-শিবিরের ১২ জনকে যুগ্ন আহবায়ক ও ১৭ জনকে সদস্য করে  কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শওকত আকবর সোহাগ। সংগ্রাম কমিটির আহবায়ক মোজাম্মেল হোসেন বলেন, বর্তমান সরকারককে হটাতে আন্দোলন সংগ্রাম আরো বেগবান করতে ১৮ দলীয় জোটের সংগ্রাম কমিটির পাশাপাশি ছাত্র সংগ্রাম কমিটি রাজপথে ভূমিকা পালন করবে।...
২০২০ ওয়ার্ল্ড এক্সপো ২৭ নভেম্বর সর্বোচ্চ সমর্থন

২০২০ ওয়ার্ল্ড এক্সপো ২৭ নভেম্বর সর্বোচ্চ সমর্থন

আন্তর্জাতিক, স্লাইড
কামরুল হাসান জনি : সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ২০২০ ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হলে বাংলাদেশসহ এশিয়া অঞ্চলে ব্যাপক বাণিজ্যিক বিপ্লব ঘটতে পারে। ইতিমধ্যে সমর্থন আদায়ের লক্ষ্যে আমিরাত সরকার সারাবিশ্বে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আগামী ২৭ নভেম্বর বিশ্বের ১৬০টি দেশের সংখ্যাগরিষ্ট অংশের সমর্থন আদায়ের মধ্য দিয়ে দুবাই ২০২০ ওয়ার্ল্ড এক্সপো করার সুযোগ পেয়ে যেতে পারে আমিরাত। ভোটাভুটিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভোটের অধিকার রাখে। আমিরাত সরকার ইতিমধ্যে বাংলাদেশের সমর্থন আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সরকারের নিকট চিঠি পাঠিয়েছে। পাশাপাশি আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস এবং দুবাইস্থ বাংলাদেশ বিজনেস কাউন্সিলকে বাংলাদেশের সমর্থন পাওয়ার লক্ষ্যে চিঠি দিয়ে অবগত করেছে। তবে এই ভোটাভুটির উপর নির্ভর করছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সাড়ে ১২ লক্ষ প্রবাসী বাংলাদেশীর ভাগ্য নির্ধারণী খেলা। কেননা ২০২০ ওয়ার্ল্ড এক...
মীরসরাইতে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিল

মীরসরাইতে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিল

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি : মীরসরাই উপজেলার পৌরসদরে পুলিশের বাধা উপেক্ষা করে স্থানীয় পৌরবিএনপি এক বিক্ষোভ মিছিল করে বিকাল ৪টায়।  মীরসরাই পৌর বিএনপির উদ্যোগে বেগম জিয়ার আহ্বানে দেশব্যাপী দলীয় কর্মসূচির অংশ হিসেবে মীরসরাই সদরস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে মহাসড়ক প্রদক্ষিণকালে বাধা দেয় পুলিশ। এসময় নেতাকর্মীরা পাল্টা শ্লোগান তুলে বাধা উপেক্ষা করার এক পর্যায়ে পুলিশ রাস্তা ছেড়ে দিলে মিছিলটি কলেজ রোড প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখে পৌর বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন, সচিব রফিকুল পারভেছ, মহিউদ্দিন, নুর মোহাম্মদ, নুরুল আবছার মিয়া, শেখ আহাম্মদ, কামরুল আহসান লিটন, জসিম উদ্দিন, ছাদেক মিয়া, আমরান হোসেন প্রমুখ। আবার বারইয়াহাট পৌর বিএনপির সভাপতি এম মাঈনউদ্দিন লিটন ও কমিশনার সাইদুল ইসলাম মামুনের নেতৃত্বে বারইয়াহাট বাজারে ও পুলিশের বাধা উপেক্ষা করে একটি বিক্ষোভ...
আ্মাকে মিথ্যা মামলার মুখে পড়তে হতে পারে : ন্যান্সি

আ্মাকে মিথ্যা মামলার মুখে পড়তে হতে পারে : ন্যান্সি

সারা-দেশ, স্লাইড
ঢাকা: বেশ উদ্বেগের মধ্য দিয়ে সময় কাটছে কন্ঠশিল্পী ন্যান্সির। যেকোনো সময় মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হতে পারে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে ন্যান্সি বলেন, ‘কয়েক দিন আগে ফেসবুকে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম। তার পর থেকেই আমাকে নানান হুমকির মধ্যে পড়তে হচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো নাগরিকেরই এটি কাম্য নয়।’ তিনি বলেন, ‘আমার আশঙ্কা হচ্ছে, যেকোনো সময় আ্মাকে মিথ্যা মামলার মুখে পড়তে হতে পারে। মঙ্গলবার মধ্যরাতে আমার নেত্রকোনার বাড়িতে পুলিশের পোষাকধারী ২০-২৫ জন লোক তল্লাশি করে, আর আমাকে বলে সন্ত্রাসীদের আশ্রয়দাতা। ওই সময় আমি তাদের বলেছি, তাদের তথ্য সঠিক নয়। তারা বলেছে, আমাকে ও আমার ছোট ভাইকে ধরে নিয়ে যাবে।’ আইনগত ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘নেত্রকোনা থানার ওসি বলেছেন, সন্ত্রাসীদের খুঁজ...
মীরসরাইতে বাসে নাশকমূলক অগ্নিসংযোগ

মীরসরাইতে বাসে নাশকমূলক অগ্নিসংযোগ

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি : মীরসরাই উপজেলার বারইয়াহাট বাজারে রহস্যজনক নাশকতামূলক আগুনে একটি যাত্রীবাহি বাস পুড়ে ভস্মিভূত হয়ে যায়। বুধবার উপজেলার বারইয়ারহাটের রোজিনা হোটেলের সামনে দুপুর দেড়টায় এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে চয়েস পরিবহন নামে বাস (চট্টমেট্রো জ-১১-০০৮৮)। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেনি। বাসের চালক নুর মোহাম্মদ ও চয়েস এর লাইনম্যান আবু ইউসুফ জানায় কেউ বা কাহারা বাসটির ভিতরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। যার দরুন দ্রুত বাসটি দাউ দাউ করে জ্বলে উঠে আর সবাই আগুন দেখে বুঝে উঠার আগেই পুরো বাস জুড়ে লেগে যায় আগুন। কিছুক্ষনের মধ্যেই ভস্মিভূত হয়ে যায় বাসটি। ভীতি সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে কেউ এ অগ্নিসংযোগের ঘটিয়েছে বলে বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসটি স্টপে দাঁড় করিয়ে চালক ও হেলপার দুপুর...