Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: Kamrul Hasan Jony

ফেনী জেলা জাপা নেতাদের আসন্ন নির্বাচন উপলক্ষে এরশাদের সাথে সৌজন্য সাক্ষাত

ফেনী জেলা জাপা নেতাদের আসন্ন নির্বাচন উপলক্ষে এরশাদের সাথে সৌজন্য সাক্ষাত

সারা-দেশ
প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার বিকালে আসন্ন সংসদ নিবাচন উপলক্ষে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হাজী আলা উদ্দিন ফেনী জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ দলীয় প্রধান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়্যারম্যান গোলাম মাওলা ,ফেনী  জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক কমিশনার মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন কেবিএম জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ ইসমাইল হোসেন খোকন, জেলা শ্রমিক পার্টির সভাপতি তাজুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির ভাইস চেয়্যারম্যান সরোয়ার জাহান, জেলা ছাত্র সমাজের উপদেষ্টা রহিমূল্লাহ শাহী রিনক, সদস্য সচিব আবু সুফিয়ান খান, সদরে উপজেলা সদস্য সচিব ওমর ফারুক প্রমুখ। এরশাদ এসময় জাতীয় পার্টির ফেনী জেলার কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করে হাজী আলাউদ্দিনকে ফেনী সদর-২ আসন থেকে  মনোনয়ন পত্র সংগ্রহ করার নির্দশ দেন।  এবং আগা...
চট্টগ্রামের উত্তর জেলায় রোববার হরতাল

চট্টগ্রামের উত্তর জেলায় রোববার হরতাল

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নিহতের ঘটনায় রোববার উত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জামায়াত। একইসঙ্গে শুক্রবার বাদ জুমা প্রতিটি মসজিদে দোয়া কর্মসূচি ও শনিবার উপজেলায় উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর জামায়াত নেতা আমিনুলের জানাজার নামাজ শেষে বাড়বকুন্ড ঈদগাঁহ মাঠে উপজেলা জামায়াতের নেতারা এসব কর্মসূচি ঘোষণা করেন। গতকাল বুধবার দুপুর ২টার সময় থানা থেকে দেড় কিলোমিটার দূরে চোখ বাঁধা অবস্থায় জামায়াত নেতা মো. আমিনুল ইসলাম আমিনের লাশ পৌরসভাস্থ পন্থিছিলা এলাকায় কসাইখানার উত্তর পাশে খাদের মধ্যে লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তার রক্তাক্ত লাশ দেখে স্থানীয় লোকজন ধারণা করেন তাকে ভোর রাতে মেরে ফেলা হয়েছে। তার মাথার পিছনে দুটি গুলি ও পিঠে দুটি গুলির চিহ্ন রয়েছে। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে রাতে প...
দখল-দূষণে বিপন্ন কর্ণফুলী

দখল-দূষণে বিপন্ন কর্ণফুলী

সম্পাদকীয়, স্লাইড
বিশ্বজিৎ পাল : বাংলার সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, কৃষি, যোগাযোগ, ইতিহাস, ঐতিহ্য নদীকেন্দ্রিক। একইসঙ্গে শিল্প, সাহিত্য, ধর্ম, গ্রাম, নগর, বন্দর, মানববসতি, ভূ-ভাগ ধারাসৃষ্টি, আবর্তন, উন্নয়ন নদীতীরবর্তী। ব-দ্বীপ আকৃতির এ ভূখ-ে ছোটবড় ২৩০টি নদ-নদী প্রবহমান। কোনো এক সময়ে যাত্রীবাহী নৌকা ভ্রমণ, পরিবহন তৎপরতায় জলমহলের রূপ ছিল এই বাংলায়। নৌপথ ছিল ২৫ হাজার ১৪০ কিলোমিটার। খাল, বিল, নদীনালা পরিবহনযোগ্য জলাভূমি ছিল ৪ হাজার। প্রবহমান নদীপথের দাপট বাংলাকে গৌরবান্বিত করেছিল। সওদাগরি নৌকা আর ভাসমান ভেলার খেলা চলেÑ এমন নদীপথ বর্তমানে ভরা বর্ষা মৌসুমে ৫ হাজার ৯৬৮ কিলোমিটার। গ্রীষ্ম মৌসুমে অনিবার্যভাবে তা ২ হাজর কিলোমিটারের বেশি নয়। অর্থসাশ্রয়ী বিকল্প পথ যতই সৃষ্টি প্রক্রিয়া সমুন্নত করা হয়েছে, নদীপথের গ্রহণযোগ্যতা ততো বৃদ্ধি পেয়েছে। নিরাপদ বাহন হিসেবে নদীপথের সুবিধা ব্যবস্থা আজ প্রশ্নাতীত হয়ে উঠেছে। ...
প্রস্তাব প্রত্যাখ্যান করেছি

প্রস্তাব প্রত্যাখ্যান করেছি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাকারিয়া পলাশ: নির্বাচনকালীন সরকারে অংশ নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, ওই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। একই ধরনের প্রস্তাব দেয়া হয়েছিল এলডিপি’র সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদকেও। তিনিও একইভাবে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আন্দালিব রহমান পার্থ দাবি করেন, সরকার নির্বাচনকালীন সরকারকে ‘সর্বদলীয়’ নামকরণ করে কিছু দলকে টানার চেষ্টা চালায়। কিন্তু তারা সফল হয়নি। এটি তাদের সর্বশেষ রাজনৈতিক পরাজয়। মানবজমিনকে দেয়া প্রতিক্রিয়ায় পার্থ বলেন, এরশাদ সাহেবকে অনেকে আনপ্রেডিক্টেবল বলে থাকেন, কিন্তু আমার কাছে তাকে প্রেডিক্টেবলই মনে হয়। উনি যে এমন একটা কিছু করবেন তা আমরা আগেই ধারণা করেছিলাম। তার খেলা এখানেই শেষ নয়। উনি যতদিন রাজনীতিতে আছেন ততদিন আমাদেরকে আরও এমন খেলা দেখতে হতে পারে। তিনি...
আবুধাবিতে বাংলাদেশি ট্যাক্সি চালকের সততা : অবাক বিশ্ববাসী

আবুধাবিতে বাংলাদেশি ট্যাক্সি চালকের সততা : অবাক বিশ্ববাসী

আন্তর্জাতিক, স্লাইড
অনলাইন ডেস্ক : নূরে আলম একজন ট্যাক্সি চালক। গত পাঁচ বছর ধরে আবুধাবিতে ট্যাক্সি চালাচ্ছেন তিনি। যাত্রীদের ফেলে যাওয়া মোবাইল থেকে ব্যাগ কত কিছুই না ফেরত দিয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি এক বিকেলে ঘটে যাওয়া ঘটনা অবাক করেছে বিশ্ববাসীকে। আর একজন মানুষ যে চারিত্রিক দিক দিয়ে কতটা সৎ হতে পারে তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নূরে আলম। সেদিন বিকেলে সরকারি কোম্পানিতে চাকরিরত এক যাত্রী আবুধাবির সোফিটেল হোটেল থেকে খলিফা স্ট্রিটের মিলেনিয়াম হোটেলে যায়। যাতায়াত ভাড়া ৪.৫০ দিরহাম হলেও যাত্রীটি তাকে পাঁচ দিরহাম দেন। এরপর যাত্রটি তাড়াহুড়া করে হোটেলে চলে যান। ঠিক এক ঘণ্টা পরে নূরে আলম হঠাৎ যাত্রীসিটের নিচে একটি সাদা খাম লক্ষ্য করেন। তিনি সেই খামের ভেতর আরও দুটি খাম পান। তার একটিতে ৫০০ এবং অপরটিতে ১০০০ হাজার দিরহামের নোটে ভরা ছিল। দুটি খামে মোট ৮৮ হাজার ৫০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প...
মায়ের চরিত্রে টেনশনে শাবনূর!

মায়ের চরিত্রে টেনশনে শাবনূর!

বিনোদন
মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাবে টেনশনে পরেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর। জানাগেছে, ঢালিউডের অনেক পরিচালকই আবার শাবনূরকে চলচ্চিত্রে ফিরিয়ে আনতে চাইছেন। তবে তা নায়িকা চরিত্রে নয়। নায়ক-নায়িকার মায়ের চরিত্রে। এ খবর শুনেতো ভীষন চটেছেন শাবনূর। পরিচালকরা কিভাবে তাকে এমন প্রস্তাব দেয় তাও তার মাথায় আসছে না। তবে হ্যা, ফের অভিনয় করলে নায়িকা চরিত্রেই অভিনয় করবেন তিনি। সরাসরি এমন কথাই জানিয়েছেন নায়িকা। পরিচালকদের এমন আচরণে ক্ষোভের পাশাপাশি হতাশাও ঝরছে তার কন্ঠে। প্রসঙ্গত সম্প্রতি পরিচালক মানিক তাকে বাদ দিয়ে ‘ইটিস পিটিস প্রেম’ ছবিতে নিয়েছেন নবাগত এক নায়িকাকে। অথচ এ ছবিতে কাজ করার কথা ছিল শাবনূরের। কিন্তু শাবনূরের অস্বাভাবিক মুটিয়ে যাওয়া তাকে এ ছবি থেকে বাদ দিয়ে দেয়। তবে তিনিও ছাড়ার পাত্রী নন। আবারো ‘সেই শাবনূর’ ফিরবে বলে আশ্বস্থ করেছেন শাবনূর। এ প্রসঙ্গে শাবনূর বলেন, হয...
তারেক খালাস, মামুনের ৭ বছরের কারাদন্ড ও জরিমানা

তারেক খালাস, মামুনের ৭ বছরের কারাদন্ড ও জরিমানা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অনলাইন প্রতিবেদক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। অপরদিকে গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদন্ড ও ৪০ কোটি টাকা জরিমানা দিয়েছেন আদালত।পাচারকৃত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০০২ এর ২(ঠ), (অ), (আ) ও ১৩ ধারায় এ সাজা দেওয়া হয়। আজ রোববার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মোতাহার হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাটির রায় ঘোষণা করেন। মামলা দায়েরের ৪ বছর ২১ দিন পর এ মামলার রায় দেওয়া হলো। গত ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ২০১১ সালের ৮ আগস্ট তারেক রহমানকে প...
দুবাই এক্সপো ২০২০; প্রবাসীদের মাঝে সংশয়-আতঙ্ক

দুবাই এক্সপো ২০২০; প্রবাসীদের মাঝে সংশয়-আতঙ্ক

আন্তর্জাতিক, স্লাইড
কামরুল হাসান জনি, দুবাই ২০২০ এ অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য আগামী ২৭ নভেম্বর ভোটাভুটির মাধ্যমে ফলাফল পাওয়া যাবে কোথায় অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড এক্সপো। ভেন্যু এখনো ঠিক না হলেও নিলামের মাধ্যমে আগ্রহী দেশগুলোতে এগিয়ে আছে দুবাই। এছাড়াও নিজেদের দেশে আয়োজনের জন্য দৌড়ঝাপ চালিয়ে যাচ্ছে থাইল্যান্ড, তার্কি, রাশিয়া ও ব্রাজিল। ফলাফল বিজয়ী হলে আবুধাবি এবং দুবাই হতে সমদূরবর্তী দুবাইয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪৩৮ হেক্টর আয়তনের জায়গার উপর গড়ে উঠা বাণিজ্যকেন্দ্র জেবেল আলীতে বিশ্ব প্রদর্শনী ২০২০ অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে সামনে রেখে ইতোমধ্যেই ঐ সংলগ্ন এলাকায় আল মাকতুম আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ করা হয়েছে। এছাড়াও দ্রুতগামী ট্রেনের মাধ্যমে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরের সাথে সংযোগ স্থাপন করা হবে বলেও জানা গেছে। তবে সময় যত ঘনিয়ে আসছে শঙ্কা তত বড়ছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। কারণ ভো...