দুই-তিন বছরের মধ্যে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে : বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন
নিজস্ব প্রতিনিধি, ফেনী :
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন বলেছেন, যার বিদ্যুৎ আছে সে অনেক সুবিধা উপভোগ করে, আর যার বিদ্যুৎ নেই সে অনেক সুবিধা থেকে বঞ্চিত। জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য সরকার বিদ্যুৎ উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বছর আমি বিদ্যুতায়ন করার জন্য সরকারের কাছ থেকে আড়াই হাজার কোটি টাকা পেয়েছি এবং ২৩লক্ষ গ্রাহককে বিদ্যুৎ দিয়েছি। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে আগামী ২-৩ বছরের মধ্যে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে।
শনিবার সকালে ছাগলনাইয়া উপজেলা অডিটরিয়ামে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত ছাগলনাইয়া পৌরসভা শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন উপরোক্ত কথা গুলো বলেন।
এসময় তিনি বলেন, বিদ্যুৎ পাওয়ার জন্য কাউকে একটা পয়সাও ঘুষ দিবেন না। কেউ...






