Tuesday, July 28Welcome khabarica24 Online

ফেনী জেলা জাপা নেতাদের আসন্ন নির্বাচন উপলক্ষে এরশাদের সাথে সৌজন্য সাক্ষাত

প্রেস বিজ্ঞপ্তি :

joh
বৃহস্পতিবার বিকালে আসন্ন সংসদ নিবাচন উপলক্ষে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হাজী আলা উদ্দিন ফেনী জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ দলীয় প্রধান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়্যারম্যান গোলাম মাওলা ,ফেনী  জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক কমিশনার মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন কেবিএম জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ ইসমাইল হোসেন খোকন, জেলা শ্রমিক পার্টির সভাপতি তাজুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির ভাইস চেয়্যারম্যান সরোয়ার জাহান, জেলা ছাত্র সমাজের উপদেষ্টা রহিমূল্লাহ শাহী রিনক, সদস্য সচিব আবু সুফিয়ান খান, সদরে উপজেলা সদস্য সচিব ওমর ফারুক প্রমুখ।

এরশাদ এসময় জাতীয় পার্টির ফেনী জেলার কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করে হাজী আলাউদ্দিনকে ফেনী সদর-২ আসন থেকে  মনোনয়ন পত্র সংগ্রহ করার নির্দশ দেন।  এবং আগামী নির্বাচনে সকল নেতা-কর্মীকে এক হয়ে হাজী আলাউদ্দিনকে বিজয়ী করার  জন্য আহবান জানান।

Leave a Reply