Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: Kamrul Hasan Jony

ফেনীতে এসএটিভির প্রথম বর্ষপূর্তি উদ্যাপন

ফেনীতে এসএটিভির প্রথম বর্ষপূর্তি উদ্যাপন

সারা-দেশ
প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারী টেলিভিশন চ্যানেল এসএ টিভির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ফেনীতে রোববার সকালে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা ও বর্ষপূর্তির কেক কাটা হয়। ফেনী প্রেসক্লাব মিলনায়তনের আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি বখতেয়ার ইসলাম মুন্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ফেনী সদর উপজলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম। এসএটিভির ফেনী জেলা প্রতিনিধি মাঈনুল ইসলাম রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার, মীর হোসেন মীরু, আবু তাহের, ফেনী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডষ্ট্রিজ’র পরিচালক হারুন-উর-রশিদ, ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক রবি, রফিকুল ইসলাম, সহ সম্পাদক দিলদার হোসেন স্বপন, ক্যাবল অপারে...
ফেনী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীণ বরণ

ফেনী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীণ বরণ

সারা-দেশ
প্রেস বিজ্ঞাপ্ত: ফেনী সরকারী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীণ বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত বৃহস্পতিবার ১৬ জানুয়ারী বর্ণাঢ্য আয়োজনে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের আয়োজনে উক্ত  অনুষ্ঠানে ২০১২-১৩ অনার্স ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের বরণ ও  ২০০৭-৮ শিক্ষা বর্ষের ছাত্রদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। বিভাগীয় প্রধান মোঃ সফিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎফল কান্তি বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মহী উদ্দিন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক জয়নাল আবদীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কামাল হোসেন মজুমদার, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, প্রভাষক আকতার হোসেন, কামরুন নাহার, মোবাশ্বেরা আক্তার। এতে বিদায়ী ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন, শফিউল আলম ভূইয়া অপু,...
প্রজন্ম মীরসরাই এর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রজন্ম মীরসরাই এর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মীরসরাই
 প্রেস বিজ্ঞপ্তি : “কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি, সুশিক্ষিত মীরসরাই গড়ি” স্লোগানকে সামনে রেখে গড়ে উঠা মীরসরাই এর শিক্ষাবান্ধব সংগঠন প্রজন্ম মীরসরাই এর উদ্যোগে পুরো মীরসরাইব্যাপী ২০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ শে ডিসেম্বর শুক্রবার সকালে  মীরসরাই এর তিনট কেন্দ্রে প্রথম থেকে ১০ম শ্রেণীর শিক্ষাথর্রিা অংশ নেয়। মীরসরাই এর সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয়, মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ বালিকা বিদ্যালয় ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে ক বিভাগ ও খ বিভাগের দুইজন চ্যাম্পিয়ান পরীক্ষার্থীর জন্য থাকছে দুইটি কম্পিউটার। এছাড়া ট্যালেন্টপুলে ২০ জন ও এ ক্যাটাগরিতে ৮০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। তিনটি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রিয়তোষ নাথ, মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের ...
ক্লোজ আপ এর সেরা আটজন এখন দুবাই : দর্শক ফোরামের সংবাদ সম্মেলন

ক্লোজ আপ এর সেরা আটজন এখন দুবাই : দর্শক ফোরামের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক
দুবাই প্রতিনিধি ক্লোজ আপ ওয়ান ২০১২ এর সেরা দশের আটজনই এখন দুবাই। এরা হচ্ছে লায়লা, সোহাগ, টুটুল, কেয়া, সিঁথি, রিতুরাজ, জান্নাত ও শেফালি। আগামী কাল ২৬ ডিসেম্বর শেখ রাশেদ অডিটরিয়ামে দুবাই গালা সংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করবে তারা। দুবাই গালা’র প্রস্তুতি সম্পর্কে ক্লোজআপ ওয়ান তারকা ও দর্শক ফোরাম বুধবার দুবাইয়ের নোভোটেল কনভেনশন টাওয়ারস্থ অপশন হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে। দুবাই গালা’র আয়োজন সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অপশন হোটেলের স্বত্বাধিকারী মোঃ সাইদ, দর্শক ফোরাম এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, সহ সাধারণ সম্পাদক এ টি এম জাহেদ। মোঃ সাইদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এমন একটা আয়োজন করা সত্যিই কঠিন ব্যাপার। কারণ যেখানে বাংলাদেশের ভিসা প্রদান বন্ধ রয়েছে সেখানে দর্শক ফোরাম ক্লোজআপ তারকাদের জন্য ভিসার ব্যবস্থা ও দুবাই গালা’র আয়োজন সত্যিই বিরাট অর...
‘বাংলা এক্সপ্রেস’ এর নতুন পথচলা শুরু

‘বাংলা এক্সপ্রেস’ এর নতুন পথচলা শুরু

আন্তর্জাতিক
দুবাই প্রতিনিধি: আরব বিশ্বের ইতিহাসে দুবাই সর্ব প্রথম শহর যা ওয়ার্ল্ড এক্সপো’র আয়োজক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল। বাংলাদেশ সরকার তথা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশীদের সম্পূর্ণ সমর্থনও ছিল দুবাইয়ের প্রতি। আমিরাত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গাঢ় করতে দুবাই এক্সপো ২০২০ সেতু বন্ধন হিসেবে কাজ করবে। এ জন্য আমিরাত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ ও ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাই এর শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ বাংলাদেশ কন্স্যুলেট এর প্রথম সচিব(শ্রম) মিজানুর রহমান। বুধবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের একমাত্র বাংলা পত্রিকা ‘ বাংলা এক্সপ্রেস’ এর দুবাই অফিস ও এর সোল ডিস্ট্রিবিউটর ‘ সাহরা এডভাটাইজিং’ এর নতুন অফিস উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে তিনি বাংলা এক্সপ্রেস ও সাহর...
কাদের মোল্লার ফাঁসি কার্যকর

কাদের মোল্লার ফাঁসি কার্যকর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বহু নাটকীয়তার পর অবশেষে বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর হলো ‘কসাই কাদের’ খ্যাত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার। মুক্তিযুদ্ধের ৪২ বছর পর মানবতাবিরোধী অপরাধের দায়ে এই প্রথম কারো ফাঁসি কার্যকর করা হলো। রাত ১০টা ১০ মিনিটে মডেল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রীয় কারাগারের প্রবেশ করে। তবে অ্যাম্বুলেন্সের নম্বর প্লেটটি সাদা কাগজ দিয়ে ঢাকা। গত ৫ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। এরপর গত রোববার এ রায়ের অনুলিপি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়। রায়ের কপি পাওয়ার কিছুক্ষনের মধ্যেই ট্রাইব্যুনাল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেন এবং এ পরোয়ানার অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়। একদিন পর মঙ্...
ফেনী প্রেস ক্লাব নির্বাচন-২০১৪ : বখতেয়ার মুন্না সভাপতি, শওকত মাহমুদ সম্পাদক

ফেনী প্রেস ক্লাব নির্বাচন-২০১৪ : বখতেয়ার মুন্না সভাপতি, শওকত মাহমুদ সম্পাদক

সারা-দেশ
শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী : ফেনী প্রেস ক্লাব কার্যকরী পরিষদ-২০১৪ এর নির্বাচনে সময় সংবাদের ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার মুন্না সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি, দৈনিক অজেয় বাংলা ও সাপ্তাহিক নবকিরণ পত্রিকার সম্পাদক শওকত মাহমুদ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ক্লাব মিলনায়তনে বিপুল উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহকারী সম্পাদক পদে  দিগন্ত টেলিভিশনের ফেনী প্রতিনিধি ও দৈনিক দৃষ্টান্ত সম্পাদক দিলদার হোসেন স্বপন এবং কোষাধ্যক্ষ পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরটিভি ও দৈনিক যায়যায়দিন’র ফেনী প্রতিনিধি আজাদ মালদার ও সাপ্তাহিক বর্ণমালা এবং মাসিক সরাসরি পত্রিকার সম্পাদক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া সমান সংখ্যক ভোট পান। আজাদ মালদারের স্বেচ্ছা সমর্থনে তাহের ভূঁইয়াকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন। এর আগে একাধ...
ফেনী রিপোর্টার্স ইউনিটির জরুরী সভা : সাংবাদিক নির্যাতন-নিপীড়নের তীব্র নিন্দা

ফেনী রিপোর্টার্স ইউনিটির জরুরী সভা : সাংবাদিক নির্যাতন-নিপীড়নের তীব্র নিন্দা

সারা-দেশ
প্রেস বিজ্ঞপ্তি : ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় ফেনীসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন-নিপীড়নের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক যতন মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি শাহজালাল রতন ও ওছমান হারুন মাহমুদ দুলাল, সহ-সভাপতি হাবিবুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারা, সহ-সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন মজুমদার, নির্বাহী কমিটির সদস্য শুকদেব নাথ তপন, দপ্তর সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক আরিফুল আমিন রিজভী, সদস্য জহিরুল হক মিলন প্রমুখ। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ফেনী সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন-হয়রানি উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। দাগনভূঞার সিলোনীয়ায় সময় টিভির প্রতিবেদক আতিয়ার হাওলাদার সজলকে অবরোধ বিরোধীরা পিটিয়ে গুরুতর আহত করে। এর আগে মহিপালে অবরোধ সমর্থকদের ককটেলের আ...