Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: Kamrul Hasan Jony

মীরসরাইয়ে প্রতিবন্ধিদের উন্নয়নে অগ্রদূত’ এর অগ্রযাত্রা

মীরসরাইয়ে প্রতিবন্ধিদের উন্নয়নে অগ্রদূত’ এর অগ্রযাত্রা

মীরসরাই
মোহাম্মদ শাহাদাত হোসেন : ঐক্য, সামাজিক সচেতনতা ও প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে অগ্রদূত প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা। ২০০৭ ইং সালের শুরুর দিকে এলাকার কিছু শ্রদ্ধাভাজন মুরব্বী ও উদ্যমী, কর্মঠ, উদীয়মান কিছু তরুনের সমন্বিত প্রচেষ্টায় ও একাগ্রতায় গড়ে উঠে মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের অন্তর্গত রাজাপুরস্থ প্রতিন্ধিদের সংগঠন অগ্রদূত প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা।যে সময়টা প্রতিবন্ধিদের জন্য চরম দুঃসময়, প্রতিবন্ধিরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত,সমাজে তারা চরম অবহেলিত,লাঞ্ছনার শিকার,ঠিক তখনই প্রতিবন্ধিদের পাশে আলোর শিখা হয়ে আগমন হয় অগ্রদূত প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা। সংস্থাটির প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত সিডিডি,মানুষের জন্য ফাউন্ডেশন,অপকা এই তিনটি ঘএঙ সহযোগিতা করে আসছে। ২০ জন প্রতিবন্ধির সমন্বয়ে প্রতিবন্ধিদের উন্নয়নের ব্রত নিয়ে অগ্রদূত প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার যাত্রা শুরু।সংস্থার...
ফেনীতে যুবদলের মিছিলে পুলিশের হামলা,৩ পুলিশসহ গুলিবিদ্ধ-৬,নিহত ১ আহত ৫০

ফেনীতে যুবদলের মিছিলে পুলিশের হামলা,৩ পুলিশসহ গুলিবিদ্ধ-৬,নিহত ১ আহত ৫০

সারা-দেশ
সোলায়মান হাজারী ডালিম, ফেনী : অবরোধের ৫ তম দিনে ফেনীতে যুবদলের মিছিলে পুলিশ যুবলীগ, ছাত্রলীগের ত্রিমূখী হামলায় ৩ পুলিশসহ ৬জন গুলিবিদ্ধ, নিহত ১ আহত হয় অর্ধ-শতাধিক। নিহত ব্যক্তি ফেনী সদর ফরহাদ নগর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি হারুনুর রশীদ। বুধবার পূর্ব ঘোষনা অনুযায়ী ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিকের নেতৃত্বে শহরের ওয়াপদা মাঠ থেকে সংগঠিত হয়ে মিছিল বের করে যুবদল। মিছিলটি এসএসকে সড়কের  ইসলামপুর রাস্তার মাথায় পৌছলে পুলিশ মিছিলকে লক্ষ করে টিয়ারশেল নিক্ষেপ করে। যুবদলও তখন মাইকে ঘোষনা করে সংঘর্ষে জড়িয়ে পড়ে এসময় পুলিশ মিছিলকে লক্ষ করে গুলি নিক্ষেপ করে অপরদিকে যুবদল বোমা ও ককলেট নিক্ষেপ করে। মুহুর্তেই শহরে আতংক ছড়িয়ে পড়ে,বিক্ষপ্ত নেতা কর্মীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শহর পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। পুলিশ ২ শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ করে। পেশাগত দায়িত্ব পালন কালে ছাত্রলীগ অস্ত...
ফেনীতে সাংবাদিকদের প্রতিবাদ সভা ও কর্মবিরতি

ফেনীতে সাংবাদিকদের প্রতিবাদ সভা ও কর্মবিরতি

সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনী প্রেস ক্লাবের সহযোগি সদস্য ও সময় টিভি’র ফেনী ব্যুরো অফিসের প্রতিবেদক আতিয়ার সজলের উপর হামলার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকরা প্রতিবাদ সভা ও ৩ ঘন্টার কর্মবিরতি পালন করেছে। সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞার সিলোনীয়া বাজারে অবরোধ সমর্থক ও বিরোধীদের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে পুলিশের উপস্থিতিতে আতিয়ার সজলের উপর অবরোধ বিরোধীরা এ হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে ফেনী প্রেস ক্লাবের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ক্লাবের সামনে ট্রাংক রোডে ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা ৩ ঘন্টার কর্ম বিরতির কর্মসূচী পালন করে। এতে বিভিন্ন উপজেলার সাংবাদিকরাও অংশ গ্রহণ করেন। এ সময় ফেনী প্রেস ক্লাবের সভাপতি মীর হোসেন মীরুর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে ক্লাব সাধারণ সম্পাদক ও সময় টিভি’র ফেনী ব্যুরো প্রধান বখতেয়...
ফেনীতে শিবিরের মিছিল থেকে নাশকাতা কারী যুবলীগ কর্মী আটক

ফেনীতে শিবিরের মিছিল থেকে নাশকাতা কারী যুবলীগ কর্মী আটক

সারা-দেশ
সোলায়মান হাজারী ডালিম, ফেনী : অবরোধের ৩য় দিনে ফেনীতে শিবিরের মিছিল থেকে সেনাবাহিনীর গাড়ী বহরে ইট নিক্ষেপ করে নাশকতাকারী এক যুবলীগ কর্মীকে ঘটনাস্থলে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র শিবির। সোমবার শহরের এসএসকে রোড়ের পাঠানবাড়ী রাস্তার মাথা থেকে মিছিল বের করে শিবির মিছিলটি ঢাকা-চট্রগ্রামের মহিপাল প্রদক্ষিণ কালে মিছিলে ওঁত পেতে থাকা যুবলীগ কমী আলমগীর হোসেন (৩৫) সেনা বাহিনীর গাড়ী বহর লক্ষ করে ইট নিক্ষেপ করে এ সময় শিবির কর্মীরা তাকে হাতে নাতে আটক করে পিটিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃত জাহাঙ্গীর আলম ফেনী সদরের পাছগাছিয়া ইউনিয়নের শফিকুর রহমানের ছেলে। সে যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা যায়।...
অবরোধের সমর্থনে ফেনীতে বাস্তুহারা দলের বিক্ষোভ মিছিল

অবরোধের সমর্থনে ফেনীতে বাস্তুহারা দলের বিক্ষোভ মিছিল

সারা-দেশ
 প্রেস বিজ্ঞপ্তি : ১৮ দলের টানা ১৩২ ঘন্টা অবরোধের সমর্থনে সোমবার ফেনীতে বিক্ষোভ মিছিল করে ফেনী জেলা বাস্তুহারা দল। শহরের এসএসকে রোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেয় ফেনী জেলা বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক নাসির ইমাম ভুট্টো, সিনিয়র সহ-সভাপতি খুরশিদ আলম সুমন, সহ-সভাপতি দিল মোহাম্মদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের বাদল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহী, পরশুরাম পৌর যুবদল নেতা আদিল মজুমদার, ফেনী পৌর বাস্তুহারা দলের রাসেল, আল আমিন, হেলাল প্রমুখ। এ ছাড়াও শহরের বেশকিছু স্থানে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন।...
অবরোধের ২য় দিনে উত্তপ্ত ফেনীর রাজপথ : আহত-২০

অবরোধের ২য় দিনে উত্তপ্ত ফেনীর রাজপথ : আহত-২০

সারা-দেশ
সোলায়মান হাজারী ডালিম, ফেনী : ১৮দলের ২য় দফার অবরোধের ২য় দিনে ফেনীর রাজপথে জ্বলছে আগুন। ছাত্রদল, শিবিরের মিছিলকে লক্ষ করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ এ সময় আহত হয় জামায়াত শিবিরের ২০ নেতা-কর্মী । অবরোধের শুরুতে শনিবার সকাল ১০ এসএকে রোড়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপাল প্রদক্ষিণ করলে পেছন থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা দাওয়া করলে পাল্টা দাওয়া দেয় ছাত্রদল। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে ছাত্রদল কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ছাত্রদল শহরের এসএসকে রোড়র ২০টিরও বেশী পয়েন্টে টায়ার জ্বালিয়ে অগ্নি সংযোগ করে। একই সময় শিবির পাঠান বাড়ী রাস্তার মাথা থেকে মিছিল করে ট্রাংক রোড় খেজুর চত্ত্বরে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখে ফেনী শহর মিভির সভাপতি তারেক মাহমুদ। বিকাল ৪টার দিকে শহরের পাঠানবাড়ী রাস্তার মাথা থেক...
ফেনীতে স্টার লাইন স্প্রাউট স্কুলের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

ফেনীতে স্টার লাইন স্প্রাউট স্কুলের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সারা-দেশ
সোলায়মান হাজারী ডালিম, ফেনী : বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে স্টার লাইন স্প্রাইট ইন্টারন্যাশনাল স্কুলের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ব্যতিক্রমধর্মী ক্লাস পার্টি। শনিবার ফেনী শহরের এসএসকে রোড়স্থ স্কুলের নিজস্ব ক্যাস্পাস প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। সকাল থেকে স্কুলের শিক্ষর্থী এবং অভিবাভকরা স্কুলে আসতে থাকে, বেলা বাড়ার সাথে সাথে সকাল ১১টার দিকে স্কুল ক্যাম্পাস পরিপূর্ণ হয়ে যায়। এরপর আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মুনীর চৌধুরী ও শাহেদা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে কেক  কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন,স্টার লাইন গ্র“পের চেয়্যারম্যান হাজী নিজাম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, স্টার লাইন গ্র“পের পরিচালক মাইন উদ্দিন, ব্যাংক এশিয়া ফেনী শাখার ব্যবস্থ...
স্বাধীনতা দিবস উপলক্ষে ভিন্ন রূপে সাজছে আমিরাত

স্বাধীনতা দিবস উপলক্ষে ভিন্ন রূপে সাজছে আমিরাত

আন্তর্জাতিক
স্টাফ রিপোর্টার, দুবাই : আগামী ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ৪২ তম স্বাধীনতা দিবস। জাতীয় এই দিবসকে ঘিরে প্রতি বছরের মত এবারও ভিন্ন রূপে সাজছে আমিরাত। এক্সপো-২০২০ এর স্থান নির্ধারনীতে দুবাইয়ের জয় লাভ করায় স্বাধীনতা দিবসের আনন্দ বাড়লো দ্বিগুণ। এ উপলক্ষ্যে ১ ও ২ ডিসেম্বর দুই দিনের সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। আমিরাতের সব ক’টি শহরকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাজানো হয়েছে ভিন্ন রূপে। ইতোমধ্যে আবুধাবী, দুবাই, শাহরজা, রাস-আল-খাইমা, ফুজিরাহ, আল-আইন শহরের প্রধান প্রধান সড়ক, সুউচ্চ বিল্ডিং ও স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ বিশেষ বিশেষ স্থান গুলোতে জাতীয় পতাকা, বেলুন আর হরেক রকম বাতি দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও বিমান মহড়ার আয়োজন করেছেন আমিরাত সরকার। অন্যদিকে, বড় বড় শপিং মলগুলোতে দিবসটি উপলক্ষ্যে উৎসবের আমেজ লক্ষণীয়। ভিন্ন তালিকায় ন্যাশনাল ডে ফ্যাশন শো সহ আরব সংস্কৃতি ঐতিহ্যের নানা রকম আয়োজন সহ পণ্য বিশে...