Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: Kamrul Hasan Jony

দুবাইয়ে ৩ সিআইপিকে সম্মাননা প্রদান

দুবাইয়ে ৩ সিআইপিকে সম্মাননা প্রদান

আমিরাত সংস্করণ
কামরুল হাসান জনি, দুবাই: বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) হিসেবে ২০১২ স্বীকৃতিপ্রাপ্ত আমিরাত প্রবাসী তিনজনকে বিশেষ সম্মাননা দিলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই বাংলাদেশ কন্স্যুলেট। পরবাস থেকে রেমিটেন্স পাঠানোর উপর ভিত্তি করে ঘোষিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এই তিনব্যক্তি হলেন- মাহতাবুর রহমান নাছির, আক্তার হোসেন ও জাকির হোসেন। বুধবার রাতে বাংলাদেশ কন্স্যুলেট দুবাইস্থ কার্যালয়ে 'অনিবাসীর অবদান সমুন্নত দেশের মান' শীর্ষ আলোচনা সভা শেষে এই তিন সিআইপি'র হাতে সম্মাননা সনদ ও ক্রস্টে তুলে দেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এসময় উপস্থিত ছিলেন দুবাই কন্স্যুলেটের কনস্যাল জেনারেল মাসুদুর রহমান ও কর্মাশিয়াল কাউন্সিলর ড. মাহমুদ-উল-হক। এর আগে আলোচনা সভায় কন্স্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠ...
দুবাইয়ে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাসে টি-২০ বিশ্বকাপ

দুবাইয়ে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাসে টি-২০ বিশ্বকাপ

আমিরাত সংস্করণ
কামরুল হাসান জনি, দুবাই : বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত এবারের টি-২০ বিশ্বকাপ নিয়ে প্রবাসী ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিলো দ্বিগুণ।  আয়োজক ও স্বাগতিক দেশ হিসেবে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ছিলো অন্যরকম আনন্দ। এমনকি প্রবাসী বাংলাদেশিরা ক্রিকেটারদের উৎসাহ প্রদানের জন্য ঘরোয়া আয়োজন করেছিলেন  ‘ চর ছক্কা হৈ হৈ... বল গড়াইয়া গেলো কই ’ গানের ফ্ল্যাশ মব। এবারের টি-২০ এর সফল আয়োজনে বাংলাদেশকে অন্যরকম ভাবেই চিনেছে বিশ্ববাসী। আয়োজনের দিক থেকে শতভাগ সফল হয়েছে বাংলাদেশ এমন মন্তব্যও করছেন ক্রিকেট প্রেমীরা।টি-২০ এর এবারের আসরে সংযুক্ত আরব আমিরাত অংশ গ্রহণ করায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কান প্রবাসী ছাড়াও আমিরাত অধিবাসীদের মধ্যেও ব্যাপক ভাবে ক্রিকেট উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু থেকেই প্রবাসীদের মাঝে যেমন ছিলো উচ্ছ্বাস আর উল্লাস তেমনি ফাইনালে উর্ত্তীণ হওয়া ভারত-শ্রীলঙ্কার খেলায়ও ছিলো দর্শকদের তুমুল উত্তেজ...
বিশেষ সম্পাদকীয় : পাঠকদের আরো কাছাকাছি থাকতে চাই

বিশেষ সম্পাদকীয় : পাঠকদের আরো কাছাকাছি থাকতে চাই

সম্পাদকীয়
: কামরুল হাসান জনি : দীর্ঘ পথ অতিক্রম করে পাঠকদের চাহিদা মতো প্রাপ্তি আর মনের খোরাক মিটিয়ে হৃদয় হতে হৃদয়ে স্থান করে নিয়েছে উত্তর চট্টলার গণমানুষের মুখপত্র হিসেবে পরিচিত পাক্ষিক খবরিকা। বাংলা নববর্ষে পঞ্জিকার প্রথম দিন পাঠকদের ভালবাসা সাথে নিয়ে আরো অধিক প্রত্যাশা পূরণের অঙ্গীকারে শুরু হলো খবরিকার নবযাত্রা। দায়বদ্ধতা ও নিরাপক্ষতার পরিচয় দিয়ে মীরসরাই উপজেলার ষোলটি ইউনিয়নে নিয়মিত প্রকাশনায় নিজেদের অবস্থান তুলে ধরায় খবরিকা বদ্ধপরিকর। প্রতিযোগিতার ভিড়ে পাঠক প্রিয়তায় শীর্ষে থেকে তেমনি ভাবে নিজেদের অবস্থান দৃঢ় করে তুলেছে পাশ্ববর্তি কয়েকটি উপজেলায়ও। প্রকাশনার পনের বছরে এসে স্বীকার করছি - প্রশংসার দাবিদার পাঠকরাই ; যারা ভালবেসে খবরিকাকে আপন করে নিয়েছে। সফলতার দাবিদার হকার ভাইয়েরা; যাদের হাত ধরে পৌছে যায় পত্রিকা দিগন্ত জুড়ে। কৃতিত্বের দাবিদার বিজ্ঞাপন দাতা, পৃষ্ঠপোষক  আর নিঃস্বার্থে কাজ করা একঝা...
বাবুকে বাঁচাতে এগিয়ে আসুন

বাবুকে বাঁচাতে এগিয়ে আসুন

মীরসরাই
অনলাইন ডেস্ক : মীরসরাইয়ের বাবু , পুরো নাম আবদুল্লাহ আল নোমান বাবু । মা বাবার একমাত্র সন্তান । গত এক বছর থেকে খুব অসুস্থ সে, কিছু দিন আগে চিকিৎসকরে দেয় রিপোর্টে ধরা পড়লো তার মলদ্বারে টিউমার এবং যা ক্যান্সারের দিকে যাচ্ছে। চিকিৎসা খরচ চলতে গিয়ে হিমশিম খাওয়া পরিবার শেষ করেছে নিজেদের সকল অর্থ। চিকিৎসকের কথা অনুযায়ী তাকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ভারত পাঠাতে হবে। সে পরিমাণ অর্থ জোগাড় তার পরিবারের জন্য অসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি কোন হৃদয়বান ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসতে চান তাহলে তার পরিবারের এই নম্বরে যোগাযোগ করুন - ০১৮২৭৪৭৪১৫১;  গ্রাম: বাড়িয়াখালি। থানা: মীরসরাই। চট্টগ্রাম। বিকাশ নম্বর - ০১৮১৬৪৪৪০২৩...
পাহাড় ঘেরা ফুজিরায় বনভোজন

পাহাড় ঘেরা ফুজিরায় বনভোজন

আমিরাত সংস্করণ
প্রবাসের খাটুনির জীবনে মৌসুমে মৌসুমে মনের ফিতায় উঁকি মারে স্বদেশ স্মৃতি। আমিরাতের রুক্ষ বালিতে শীতের শিশির ঝরলে মনে পড়ে যায় গাঁয়ের চড়ুইভাতির কথা। ক’টি সাহসী পরিবার মিলে বিদেশেই নিয়ে নেয় দূর-পাহাড়ে বনভোজনের উদ্যোগ। পরিবার-পরিজন নিয়ে বিদেশকে তারা বানিয়ে ফেলেন আনন্দময় স্বদেশ। লিখেছেন- কামরুল হাসান জনি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়ে গেল চড়ুইভাতি ’১৪। দুবাইস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে আয়োজিত বাংলাদেশী কমিউনিটি পিকনিকের স্থান নির্ধারণ করা হয়েছিল আমিরাতের ফুজিরাহ বিভাগের মাধব সালফিউরিক স্প্রিং পার্ক। ৩১ জানুয়ারি শুক্রবার উৎসবের আমেজে আমিরাতের প্রায় সব বিভাগ থেকে কমিউনিটির প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশী এতে অংশগ্রহণ করেন। চড়ুইভাতি’র আয়োজন ছুটির দিনে হওয়ায় আনন্দের মাত্রা ছিল দ্বিগুণ। শারজাহর মালিহাস্থ অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সামনে সকাল ৮টায় প্রবাসীরা সমাবেত হতে থাকেন। চ...
আমিরাতে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষ, ২ বাংলাদেশি নিহত, আহত ৫

আমিরাতে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষ, ২ বাংলাদেশি নিহত, আহত ৫

আমিরাত সংস্করণ
কামরুল হাসান জনি, দুবাই: সংযুক্ত আরব আমিরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে সংর্ঘষে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। জানা গেছে, শুক্রবার রাত ১১টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিভাগের বিএমডব্লিউ (BMW) একটি কোম্পানির কম্পাউন্ডে একজনের জুতা অন্যজন ব্যবহার করার জের ধরে সাত বাংলাদেশির মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। ঝগড়ার এক পর্যায়ে তারা ধারালো চুরি দিয়ে একে অন্যকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থালেই দুই জন নিহত হয়। এসময় আহত হয় আরো পাঁচ জন। নিহতদের দুজনের বাড়ি কুমিল্লা জেলা। আহতদের ৫ জনের বাড়ি সিলেট ও কুমিল্লায়। আহত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের কারও নাম জানা যায়নি। এই ব্যাপারে দুবাই দূতাবাসের শ্রম সচিব মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করনে। তবে তদন্ত স্বার্থে তিনি বেশি কিছু জানাতে রাজি হননি। ঘটনাস্থলে আমির...
‘ধূমকেতু থেকে খবরিকা’ প্রকাশনার ১৫ বছর

‘ধূমকেতু থেকে খবরিকা’ প্রকাশনার ১৫ বছর

সম্পাদকীয়
  : কামরুল হাসান জনি :     প্রকাশনা ও কিছু কথা- .................... সম-সাময়িক ঘটনা, দুঃখ-দুর্দশা, সফলতা আর সম্ভাবনার নিত্য-নতুন সংবাদ পৌঁছে দেয়ার মাধ্যম, উত্তর চট্টলায় প্রচার সংখ্যায় শীর্ষে থাকা গণমানুষের মুখপত্র ‘খবরিকা’র বর্ষপূর্তি ও প্রকাশনার ১৫ বছরের পদাপর্ণ ১৪ এপ্রিল(১লা বৈশাখ)। ‌’ধূমকেতু’র যাত্রা শুরু করে সাহিত্য বিষয়ক ম্যাগাজিন, নিউজ পত্রিকা, লিটল ম্যাগাজিন ও বই প্রকাশের মাধ্যমে এই প্রকাশনা বুনেছে ভালবাসার বীজ। পাঠক হৃদয়ে তৈরি করেছে স্বপ্ন কুড়ির। মফস্বল থেকে একটি পত্রিকা বের করা যতটা সহজ তার চেয়েও অধিক কঠিন ধারাবাহিকতা ধরে রাখা। এই কঠিন কাজটি সাফল্যের সাথে করতে সক্ষম পত্রিকা খবরিকা পরিবার। উপদেষ্টা আর পৃষ্ঠপোষকদের সার্বিক সহযোগিতা এবং সম্পাদক ও প্রতিনিধিদের সার্বিক দায়িত্ব পালনে অব্যাহত রয়েছে পত্রিকার ধারাবাহিকতা। দীর্ঘদিনের এই পথ চলা হৃদয় থ...
ফেনীতে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরন

ফেনীতে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরন

সারা-দেশ
ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সোমবার সকালে স্প্রে মেশিন বিতরণ করা হয়। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবু নঈম মো: সাইফুদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার মো. নাজিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাফিউল ইসলাম, সাপ্তাহিক নির্ভীক নির্বাহী সম্পাদক নুর উল্লাহ কায়সার প্রমূখ। অনুষ্ঠানে মজলিশপুর আইসিএম ক্লাব, গোবিন্দপুর আইসিএম ক্লাব, হকদী আইপিএম ক্লাব, দক্ষিণ লেমুয়া আইসিএম ক্লাব, মাথিয়ারা আইসিএম কৃষক সমবায় সমিতি লি:, রুহিতিয়া আইসিএম ক্লাব, মধ্য ধলিয়া আইসিএম ক্লাবসহ মোট ১৫টি ক্লাব প্রতিনিধিদের মাঝে  বিনামূল্যে এ স্প্রে মেশিন বিতরণ করা হয়। পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।...