Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: Kamrul Hasan Jony

নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার উপায়

নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার উপায়

বিনোদন
আপনি লাজুক কিংবা বহির্মুখী- যাই হন না কেন, নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠার সুযোগ আছে আপনার। নেতা হওয়ার বিষয়টি কোনো একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মতো সহজ নয়। এর জন্য আপনাকে শিখতে হবে গুরুত্বপূর্ণ নানা বিষয়। আর এসব বিষয়ে মনযোগ দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে চেষ্টা করলে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন একজন নেতা হিসেবে। ১. অন্যদের উৎসাহিত করুন নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যদের উৎসাহিত করা। উৎসাহ একটি শক্তিশালী বিষয়, যা অন্যদের দিতে পারেন আপনি। এর মাধ্যমে আপনি কারো প্রতি আপনার বিশ্বাস ও আস্থা প্রকাশ করতে পারেন। এর মাধ্যমে আপনি ইতিবাচক প্রভাব রাখতে পারবেন। একজন উদ্যমি নেতা হিসেবে এ বিষয়টি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। ২. টিমের প্রতি অনুগত থাকুন মহান নেতারা কখনোই অনুসারীদের ত্যাগ করে না। যে টিমমেটরা নেতার প্রতি লক্ষ রাখে, নেতা...
‘ সুরাকসিত চেলি, হামরো জিম্মেউয়ালী ’ : নেপালে গ্লোবাল চেইঞ্জ ক্যাম্পেইন

‘ সুরাকসিত চেলি, হামরো জিম্মেউয়ালী ’ : নেপালে গ্লোবাল চেইঞ্জ ক্যাম্পেইন

মুক্তাঙ্গন
: মোহছেনা মিনা : বিদেশের মাটিতে আড়াই মাস ব্যাপী গ্লোবাল চেইঞ্জ ক্যাম্পেইন কোর্স ‘সেইফ সিটি ফর ওমেন’ শীর্ষক বিষয় ভিত্তিক ক্যাম্পেইন সম্পন্ন হলো। নেপালের কাঠমুন্ডুর গ্লোবাল প্লাটফর্মে একশন এইড কর্তৃক আয়োজিত এ ক্যাম্পেইন কোর্সে বিভিন্ন দেশ থেকে আমরা ১৩ জন একটিভিস্টা অংশগ্রহণ করেছি। বাংলাদেশ থেকে আমি (মোহছেনা মিনা), আহনাফ তামিদ ও আসাদুল হক অমি, পাকিস্থান থেকে গোলাম জিলানী ও মাহমুদ বাজাই, ডেনমার্ক থেকে এমিলি এবং নেপাল থেকে শিশির, এঞ্জেলা, আসমা, বিনীতা, কিরণ ও সুরাজ। আমাদের ট্রেইনার হিসেবে ছিলেন একশন এইডের নীলস, আমান, বিকাশ ও জিনিতা। আমাদের ক্লাস চলতো প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। ইংরেজি লেকচারের মাধ্যমেই ক্লাসে ক্যাম্পেইনের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করা হতো। প্রথম প্রথম একটু কষ্ট হলেও পরে ঠিক মানিয়ে নিয়েছিলাম। ক্লাসে মনোযোগ বৃদ্ধির জন্য প্রশিক্ষরা বিভিন্ন ধরনের গেম খেলতে...
ভালোবাসার মানুষটির কাছ থেকে আপনি কি অবহেলার শিকার? জেনে নিন সহজেই

ভালোবাসার মানুষটির কাছ থেকে আপনি কি অবহেলার শিকার? জেনে নিন সহজেই

বিনোদন
প্রত্যেকরই প্রাপ্য একটি সুন্দর স্বাভাবিক সম্পর্ক। ভালোবাসার সম্পর্ক অতি মাত্রায় সংবেদনশীল। সামান্য কিছু কারণেও সম্পর্কে চির ধরতে পারে সহজেই। তার উপর যদি সঙ্গীর কাছ থেকে অবহেলাসূচক ব্যবহার পাওয়া যায়, তাহলে সম্পর্কে ভাঙনের সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই। তবে যে সম্পর্ক থেকে কেবল অবহেলা মেলে, সে সম্পর্ক হতে দূরে থাকাই শ্রেয়। কিন্তু কী করে বুঝবেন যে ভালোবাসার সম্পর্কে আপনি অবহেলিত? ভালোবাসার খাতিরে অনেক সময়েই অনেক কিছু মেনে নেই আমরা, কিন্তু সেই ক্রমাগত “মেনে নেয়ার” ফলে আপনি নিজে অবহেলার শিকার হচ্ছেন না তো? তাই আজ রইলো একটি ভিন্নরকম কুইজ। যে কুইজে অংশ নিয়ে বুঝতে পারবেন আপনার ভালোবাসার সম্পর্কটি থেকে আসলে কি পাচ্ছেন আপনি। অবহেলা, নাকি সম্মান? আপনার সঙ্গী কী আপনাকে বোঝে? ক) পুরোপুরি বোঝে খ) মাঝে মাঝে বোঝে গ) কখনই বোঝে না বা বোঝার চেষ্টা করে না আপনার সঙ্গী কি অনেক ভালো শ্রোতা? ক) হ্যাঁ খ)...
আমিরাতে বাংলাদেশ সমিতির সিকদার সভাপতি সালাম সম্পাদক পুনঃ নির্বাচিত

আমিরাতে বাংলাদেশ সমিতির সিকদার সভাপতি সালাম সম্পাদক পুনঃ নির্বাচিত

আমিরাত সংস্করণ
মুহাম্মদ রফিক উল্লাহ, আবুধাবী থেকে : আরব আমিরাতে বসবাসরত বৈধ-অবৈধ প্রায় ১২ লক্ষাধিক বাংলাদেশী প্রবাসীদের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সংগঠন বাংলাদেশ সমিতির ১৪-১৫ সালের নতুন কমিটির নির্বাচন গতকাল রাজধানী আবুধাবীর রুচি হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়। আমিরাত সমাজ কল্যাণ মন্ত্রাণালয়ের কর্মকর্তা আহমদ হোসাইন আমিন ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করলে উপস্থিত কারো অভিযোগ না থাকায় সাবেক সভাপতি প্রকৌশলী রফিক সিকদার সভাপতি আব্দুস সালাম তালুকদার সাধারণ সম্পাদক ও প্রকৌশলী সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে নির্বাচিতদের অনুমোদন দেন। ফেরদৌস শিকদারের পরিচালনায় অধিবেশনের শুরুতে প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বিগত বছরের সমিতির আয়-ব্যয় ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার সমিতির কর্মকান্ড তুলে ধরেন। নব নির্বাচিত কমিটি আগামীতে প্রবাসীদের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যাবে বলে অঙ্গিকার ব্যক্ত...
সৌদি আরবে উমরা করতে এসে বিয়ের পিড়িতে

সৌদি আরবে উমরা করতে এসে বিয়ের পিড়িতে

আমিরাত সংস্করণ
মোহাম্মদ আলী রাশেদ, সৌদি আরব থেকে : সৌদি আরবে উমরা করতে এসে বিয়ের পিড়িতে বসলেন লন্ডনের কন্যা। গত ১৭ এপ্রিল ( বৃহস্পতিবার) লন্ডন প্রবাসী ইকবাল হুসেনের মেয়ে সামিয়া আক্তার ও ফরিদপুরের ছেলে সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে জুটি বাধেন। মক্কায় হোটেল ফিলিস্তিন এম ২ ফ্লুরের এই অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেদ্দা যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আজিজুর রহমান দিলু , যুবলীগের সহসভাপতি নাহিদ আহমেদ, জাকারিয়া চৌধুরী, জেদ্দা আওয়ামী পরিষদ বাওয়াদি শাখার সভাপতি সেলিম আহমেদ, জেদ্দা ফ্রেন্ডস অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শেখ সফিকুর রহমান, জেদ্দা স্বেচ্ছা সেবক লীগের সিনিয়র নেতা আজাদ মোবারক, মাসুদ সেলিম প্রমুখ । এছাড়া আরো গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করেন সৌদি আরব মক্কার স্থানীয় ইমাম। উপস্থিত সবাই বর কামরুল হাসান ও ...
দুবাইয়ে পিএসপি কুরআনের আলো প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু

দুবাইয়ে পিএসপি কুরআনের আলো প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু

আমিরাত সংস্করণ
বিশেষ প্রতিনিধি, দুবাই : সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে অংশগ্রহণকারী প্রতিযোগিদের নিয়ে পিএসপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৪ এর প্রাথমিক বাছাই পর্ব শুরু হয়েছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহস্থ রায়য়ান হোটেলের বল রুমে ৬ষ্ঠ দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় আমিরাতের বিভিন্ন বিভাগ থেকে বাছাই পর্বে অংশগ্রহণ করেছে ১৩ জন প্রতিযোগি। এদের মধ্যে থেকে যাচাই-বাছাইয়ের করে মূল পর্বে অংশ গ্রহণের জন্য সেরাদের বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান বিচারক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ। প্রতিযোগিতার প্রারম্ভে  ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ স্বাগত বক্তব্যে বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে পুরাতন অনেক কিছুই বদলে গেছে। যেমন জ্ঞান-বিজ্ঞান সহ ধর্মীয় তথা কুরআনিক জ্ঞান চর্চায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন তেমনি কুরআন পিপাসুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বহুগুণ। কুরআন তেলাওয়াতকারী এবং এর শ্রোতা এশিয়া, ইউরোপ, আ...
দুবাই প্রবাসী বাঙ্গালিদের নববর্ষ উদযাপন

দুবাই প্রবাসী বাঙ্গালিদের নববর্ষ উদযাপন

আমিরাত সংস্করণ
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই প্রতিনিধি : উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে দুবাই-এ বাংলা নববর্ষ-১৪২১ বরণ করেছে প্রবাসী বাঙ্গালিরা। শুক্রবার বিকেলে দুবাই ক্রিক পার্কে বাংলাদেশ সোশাল ক্লাবের উদ্যেগে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানটি উদযাপিত হয়। 'উৎসবে মিলেছে প্রাণ, বিদেশীদের কাছে তুলে ধরার প্রয়াসে ১৪২১ এসো, বাঁধন খুলে, উদ্দাম উল্লাসে’-এই শ্লোগানকে সামনে রেখে হাজারো প্রবাসী বাঙ্গালি ছুটির এই দিনটিতে বাংলা নতুন বছরকে বরণ করে নেন। বাংলা বর্ষবরণ উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কবিতা পাঠ, গান ও নৃত্য পরিবেশন, বাংলার চারু-কারু পণ্যসহ বাংলার হরেক রকমের মুখরোচক খাবারের স্টল। এছাড়া অনুষ্ঠানে আগত সকলকে পরিবেশন করা হয় দেশি পিঠা। অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য ছিল নানা রকম ক্রীড়া প্রতিযোগিতা। শিশু-কিশোরেরা বিপুল উৎসাহ নিয়ে এতে অংশগ্রহণ করে। প্রাপ্তবয়স্কদের জন্যও ছিল খেলার ব...

আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের নববর্ষ উদযাপন

আমিরাত সংস্করণ
বিশেষ প্রতিনিধি, দুবাই : সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা ভিন্ন ভিন্ন আয়োজনের মাধ্যমে বরণ করে নিয়েছে বাংলা নববর্ষ ১৪২১। ১৮ এপ্রিল শুক্রবার আল আইনস্থ হোটেল হিল্টন ( গল্ফ কোর্স) মাঠে প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত বৈশাখ উদাযপন কমিটির জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা  ও বৈশাখী মেলায় উপস্থিত ছিলো প্রায় পাঁচশতাধিক প্রবাসী বাংলাদেশি। প্রবাসের মাটিতে এমন আয়োজন ও প্রবাসীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে আয়োজক কমিটির আহ্বায়ক  ফয়েজ উল্ল্যাহ বলেন, যখন বাংলা সংস্কৃতিকে গ্রাস করে চলেছে সংস্কৃতি নামের অপসংস্কৃতির তখন নিজেদের ঐতিহ্য আর কৃষ্টিকে তুলে ধরতে মূলত বৈশাখী উৎসবের আয়োজন। প্রবাসীদের উৎসাহে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আয়োজক কমিটির সচিব শওকত ওসমান সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশিরা পরবাসে থাকলেও একমুহূর্তের জন্যেও নিজের ঐহিত্য-সংস্কৃতিকে ...