কীটনাশক থাকায় সৌদি আরবে ভারতীয় কাঁচামরিচ নিষিদ্ধ
মোহাম্মদ আলী রাশেদ, সৌদি আরব থেকে :
অতিমাত্রায় কীটনাশক থাকায় সৌদি আরবে ভারতীয় কাঁচা মরিচ আমদানী নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় মরিচ এর একটি শিপমেন্টএ ক্যামিকেল টেষ্টে মাত্রাতিরিক্ত কীটনাশকের উপস্থিতি ধরা পড়ায় সৌদি কৃষি মন্ত্রনালয় এ নির্দেশ জারী করে। ভারতীয় দূতাবাসের ব্যাবসা ও রাজনৈতিক সচিব (২য়) সুরিন্দর ভগত বিষয়টি নিশ্চিত করেছে।সৌদি কৃষি মন্ত্রনালয় থেকে ইন্ডিয়ান এগ্রিকালচারাল এন্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (এপিইডিএ) কে মরিচে কীটনাশক পাওয়ার বিষয়টি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে আমদানী নিষিদ্ধ করা হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “সম্প্রতি ভারত থেকে আমাদনীকৃত সব্জির মধ্যে সহনীয় মাত্রার অধিক কীটনাশক পাওয়া গিয়েছে। তাই সৌদি সরকার এই বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করবে।” এই তথ্য জানার পর এপিইডিএ রপ্তানীকারকদের সৌদি আরবে সব্জি রপ্তানীর পূর্বে ভালভাবে পরীক্ষা করে পা...







