Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

ছেলের সামনে মাকে গলাটিপে হত্যা

প্রথম পাতা, সারা-দেশ
চট্টগ্রাম প্রতিনিধি: চ ট্টগ্রামে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক শিশু সন্তানের সামনেই তার মাকে হাত-পা বেঁধে গলাটিপে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাকে বাঁচানোর আকুতি জানানোর কারণে সাঈদ নামে এই শিশুকেও গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। শনিবার (৫ মার্চ) মধ্যরাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে প্রবাসী নুুরুল আলমের বাসায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হাতে নিহত পারভীন আক্তার প্রবাসী নূরুল আলমের স্ত্রী। তার সন্তান নূর মোহাম্মদ সাঈদ আহত হন। দুর্বৃত্তরা ওই বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা-পয়সা ও মোবাইল সেট নিয়ে গেছে। এ ঘটনায় পারভীন আক্তারের ভাসুরের ছেলে আবদুল্লাহ আল মামুনসহ চারজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি স্রেফ ডাকাতির ঘটনা নয় বলে সন্দেহ করছে পুলিশ। জায়গা-সম্পত্তির বিরোধেই ডাকাতির আড়ালে প্রবাসী নূরুল আলমের স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে তারা। তবে পুরো বিষয়টি তদন্তে...

কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত: পাইলট নিহত

জাতীয়, প্রথম পাতা, সারা-দেশ
কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি বেসরকারি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানটিতে পাইলটসহ ৪ জন ক্রু ছিল। ৪ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দুইজনের মধ্যে একজন মারা গেছেন। এখনো পর্যন্ত আরও ২ জন নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে উপসহকারী পরিচালক জসিম উদ্দিনের নেতৃত্বে ফায়ার সাভির্সের একটি দল ও কোস্ট গার্ড উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মজিত। তিনি বলেন, ‘টু এয়ারওয়েজ’ নামের এ বিমানটি কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল। পথে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ওই বিমানটির পাইলটের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো ২জন নিখোঁজ রয়েছেন। ওই বেসরকারি কার্গো বিমানটি চিংড়ি পোনা আনা-নেয়ার ...

মীরসরাইয়ের বারইয়ারহাটে স্বর্ণ দোকান লুটের ঘটনায় গ্রেপ্তার ১ ডাকাত

Uncategorized
মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারের স্বর্ন দোকান শামীম জুয়েলার্সে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় সম্পৃক্ত এক ডাকাতকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কৃমকর্তা ওসি জাহিদুল কবির। তবে কৌশলগত কারনে গ্রেফতারকৃতের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন তিনি। জোরারগঞ্জ থানা পুলিশ সূত্র জানান, ঘটনার রাতে এ বিষয়ে ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ শামিম জুয়েলার্সের সিসি টিভিতে ধরা পড়া ডাকাতির ঘটনার ফুটেজ ও পৌর বাজারের ভিবিন্ন ফয়েন্টে বসানো সিসি টিভি ফুটেজ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ন ফুটেজ সংগ্রহ ও সেগুলো যাচাই-বাচাই বিশ্লেষন করে সংশ্লিষ্ট ডাকাতদের সনাক্ততে করতে সক্ষম হয়। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবিরের নেতৃত্বে ডাকাতির মালামাল উদ্ধার ও সম্পৃক্তদের গ্রেফতার করতে দেশের ফেনী, চট্টগ্রাম, লক্ষিপ...

মীরসরাইয়ের বারইয়ারহাটে হাতেনাতে দুই ছিনতাইকারী আটক

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক : মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে দিন দুপুরে এক ব্যবসায়ীর নগদ টাকা ছিনতাইকালে হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করেছে জোরারগঞ্জ থানার ওসি জাহেদুল কবির। আটককৃতরা হলো ছাগলনাইয়ার নিজকুনজরা গ্রামের ইসমাঈল হোসেনের পুত্র জহিরুল ইসলাম (২৪) ও বারইয়ারহাট পৌরসভার মধ্যম জামালপুর গ্রামের মফিজুল ইসলামের পুত্র তোফায়েল হোসেন (২২)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১২টার সময় বারইয়ারহাট রেলগেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই বিপুল দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল বারইয়ারহাট বাজারের রেলগেইট এলাকা থেকে এক কাঠ ব্যবসায়ীর কাছ থেকে নগদ চার লাখ টাকা ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানায় গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা এর আগেও ছিনতাই ও ডাকাতির মত ঘটনায় জড়িত ছিল। রাজনৈতিক মহলে ভালো যোগ...

মাটি কেটে ছেলেকে ডাক্তার বানাচ্ছেন মহান মা

প্রথম পাতা
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দেশের আনাচে কানাছে ছড়িয়ে ছিটিয়ে আছে সংগ্রামী, সাহসী ও সফল নারীরা। তাদের মধ্যে এক সংগ্রামী নারী মর্জিনা বেগম। এই মা রাস্তায় মাটি কাটার কাজ করে তার সন্তানকে ডাক্তার বানাচ্ছেন। ১৭ বছর আগে দুই শিশু সন্তান রেখে মর্জিনা বেগমের স্বামী মারা যান। এরপর থেকেই শুরু হয় তার জীবনযুদ্ধ। সংসারের হাল ধরতে কখনো অন্যের বাড়িতে, কখনো আবার কাজ করেছেন ফসলের মাঠে। এখনও মর্জিনা বেগম কেয়ার বাংলাদেশের হয়ে ইউনিয়ন পরিষদের একজন তালিকাভুক্ত মাটি কাটা শ্রমিক হিসেবে কাজ করছেন। কিন্তু এই সংগ্রামী নারী তার ছেলেকে বানাচ্ছেন এমবিবিএস ডাক্তার। ছেলে রিপন বিশ্বাস ঢাকার একটি মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র। মেয়ে সুরমা আক্তার এইচএসসি পরীক্ষার্থী। তাকেও আইনজীবী বানাতে চান মর্জিনা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের বাউলিকান্দা গ্রামে মর্জিনা বেগমের বাড়ি। স্বামীর নাম লালন বিশ্বাস। কাঠমিস...

ফেসবুক ১২ বছর ইতিহাসে যা কখনও হয়নি তা করে দেখাল বাংলাদেশ

জাতীয়, প্রথম পাতা, বিজ্ঞান-প্রযুক্তি, সংবাদ শিরোনাম
লাখো- কোটি টাইগার ভক্তের আজ একটাই চাওয়া এশিয়া কাপের ট্রপিটা যেন দেশেই থেকে যায়। অন্যদিকে নিজেদের প্রমাণে মরিয়া ভারত। তাদের লক্ষ্য যে কোন মূল্যে শ্রেষ্ঠত্বের প্রমাণ স্থাপন। তবে খেলা শুরু হতে কয়েক ঘন্টা দেরি থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মাতিয়ে তুলেছেন বাংলাদেশের সমর্থকরা। দলের প্রতি শুভকামনা জানাতে ‘প্রোফাইল পিকচার’পরিবর্তন করছেন সবাই।   ফেসবুক ১২ বছর ইতিহাসে যা কখনও হয়নি তা করে দেখাল বাংলাদেশ ফেসবুকে ইতিহাস গড়ল বাংলাদেশ ৷ বাংলাদেশের ফেসবুক ইতিহাসে মাত্র ২ ঘন্টায় এত প্রফাইল পিকচার কখনও পরিবর্তন হয়নি ৷ কে কে প্র-পিক পরিবর্তন করেছেন সারা দিন! প্রোফাইল পিকচারে ‘গেইম ফেইস ব্যানার’ জুড়ে দিচ্ছে সকল শ্রেনীর ক্রিকেটপেমী মানুষরা। এ যেন যুদ্ধ শুরুর আগে হাজারো দেশপ্রেমী যোদ্ধার প্রস্তুতি। এক কথায় আজকের ফেসবুকটা বাংলাদেশময় হয়ে গেছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ ...

সরোয়ার হোসেনের ২৭তম জন্মদিন ও সংর্বধনা অনুষ্ঠান সম্পন্ন

আমিরাত সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: মীরসরাইয়ের কৃতি সন্তান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরোয়ার হোসেনের ২৭তম জন্মদিন ও সংর্বধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রাত ১২টা ১মিনিটে দুবাইয়ে আর্দশ বন্ধু ফোরাম উদ্দ্যেগে উক্ত অনুষ্ঠার দুবাইয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে নুরুল করিমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সাংবাদিক কবি ও লেখক মনির উদ্দিন মান্না এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শরিফ টিপু,মোহাম্মদ সহেল,মোহাম্মদ সালাউদ্দিন , আরিফুল ইসলাম, মোহাম্মদ ইউছুপ সহ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ওহিদুর রহমান ওহিদ। উল্লখ্য যে সরোয়ার হোসেন দুবাইয়ের কবি নজরুল সাহিত্য পরিষদ,দুবাই জাতীয় কবিতা মঞ্চ সহ দুবাইয়ের গানের আসরের বিভিন্ন গুরুত্ব পুর্ণ দায়িত্ব পালন করে আসছেন । পরে দুবাই আর্দশ বন্ধু ফোরামের উদ্দ্যেগে কেক কাটা হয় ও ক্রেস প্রদান করা হয়।...

মীরসরাইয়ে পাকা পেঁপের ভিতরে মানুষের হাত!

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক : আশ্চর্য হলেও সত্যি মীরসরাইয়ের জোরারগঞ্জে পেঁপের ভিতরে কব্জিসহ হাতের পাঁচ আঙ্গুল দেখা গেছে। মীরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড় গ্রামের মকবুল মেম্বার বাড়িতে এ আশ্চর্য ঘটনা ঘটে। বাড়ির কর্তা মো: মোস্তফা ভূঁঞা জানান, মেয়ের শ্বশুর বাড়ী করেরহাটের পশ্চিমজোয়ার গ্রাম থেকে পাকা পেঁপে নিয়ে আসে। পাকা পেঁপে কাঁটতে গিয়ে হলুদের মাঝে সাদা কব্জিসহ পাঁচ আঙ্গুলের স্পষ্ট ছাপের এই অলৌকিক দৃশ্য দেখা যায়। এ দৃশ্য দেখার জন্য শত শত নরনারী ভিড় জমায়।...