Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

দুবাইয়ে মীরসরাই ফ্রেন্ডস কাউন্সিলে’র আনন্দ ভ্রমন

আমিরাত সংস্করণ
মনির উদ্দিন মান্না: গত ১৮ মার্চ শুক্রবার দুবাইয়ে মীরসরাই ফ্রেন্ডস কাউন্সিলের আনন্দ ভ্রমন হয়। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আনন্দ ভ্রমন চলে। এর মাঝখানে ছবি তোলা থেকে শুরু করে গান, নাচ ও আবৃতি হয়। ফ্রেন্ডস কাউন্সিলের সদস্যরা পুরো দিনে দুবাইয়ের প্রায় ৩০০ কিলোমিটার গাড়ি নিয়ে আনন্দ ভ্রমন করেন। বিশিষ্ট কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্নার নেতৃত্বে আনন্দ ভ্রমণে অংশ  গ্রহণ করেন ফ্রেন্ডস কাউন্সিলের ১৬ জন সদস্য। তারা হলে ছালা উদ্দিন, সোহেল রানা, আমিনুল মামুন, মো: সরোয়ার, আবদুল্লাহ রিমন, আবু বক্কর, আরাফাত ইসলাম, নুরুল গণি, মো: ওয়াহিদ, সাহিদ টিপু, টানজের, জুয়েল, মোহিউদ্দিন রনি, রাহমান সানিয়া, আরমান হিল্লি, রাজন। নাচ গান ও আবৃতির পাশাপাশি বিভিন্ন ছিল আড্ডা, মাস্তি,  সেলফি, ও খাওয়া।...

আমবাড়িয়া গ্রামে বঙ্গবন্ধুর প্রামান্যচিত্র প্রদর্শন

মীরসরাই
রেজা তানভির- মিরসরাইয়ের ১২ নং খৈয়াছড়ার অন্তর্গত দক্ষিন আমবাড়িয়া গ্রামে আজ ১৭ ই মার্চ (বুধবার)বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রামান্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।প্রজেক্টরের মাধমে প্রদর্শিত প্রামান্যচিত্রে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক দেখানো হয়। উক্ত প্রামান্যচিত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং খৈয়াছড়ার ইউপি চেয়ারম্যান জাহিদ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আলতাফ হোসেন,সফিউল্লাহ,খোরশেদ আলম মেম্বার,শহীদ খান,ফজলুল হক,জিয়াউল হাসান প্রমুখ।...

২০১৭ থেকে চলবে চালকবিহীন গাড়ি

বিজ্ঞান-প্রযুক্তি
২০১৭ সাল থেকে ব্রিটেনের রাস্তায় অনুমতি পেতে যাচ্ছে চালকবিহীন গাড়ি। খবর স্কাই নিউজের। এই লক্ষ্যে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বুধবার বাজেট ঘোষণা করা হয়েছে। অল্প কিছু রাস্তায় প্রাথমিকভাবে কয়েক মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে কিছু গাড়ি চলার অনুমোদন দেওয়ার কথা ভাবছে দেশটির সরকার। সর্বোচ্চ গতি ৭০ মাইল প্রতি ঘন্টা বেঁধে দেওয়া হবে বলে জানা গেছে।প্রথম পরীক্ষামূলক রাস্তাগুলো হবে মিল্টন কেনেস, ব্রিস্টল, কনভেন্টরি এবং গ্রিনউইচ। যুক্তরাষ্ট্রের চ্যান্সেলর জর্জ ওসবর্নে মনে করেন, চালকবিহীন গাড়ি যুক্তরাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনবে। পেট্রোল ইঞ্জিন আবিষ্কারের পর এটাই হবে সবচেয়ে বড় পরিবর্তন। তিনি বলেন, প্রযুক্তির বিশ্বে নেতৃত্ব বজায় রাখতে হলে, বিশ্ব অর্থনীতির অনিশ্চিত এই অবস্থায় ব্রিটেনকে অবশ্যই বড় সিদ্ধান্ত নিতে হবে। দূর্ঘটনা ও ট্রাফিক জ্যাম এড়াতে চালকবিহীন গাড়ি আগে থেকেই সতর্ক...

যে কারনে মানুষ ঘন ঘন ফেসবুকে পোস্ট দেয়

বিজ্ঞান-প্রযুক্তি
আপনার ফেসবুক ফিড কী নানা মানুষের নানা পোস্টে ভেসে যায়? গবেষকেরা বলছেন, কিছু মানুষের মস্তিষ্কই এমনভাবে তৈরি হয়ে গেছে যে, তাঁরা ফেসবুকে কোনো কিছু পোস্ট না দিয়ে থাকতে পারে না। সকালের নাশতা থেকে শুরু করে, দুপুর ও রাতের খাবার, সম্পর্ক নিয়ে ঝামেলা পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে ক্রমাগত পোস্ট দিতে থাকে কেউ কেউ। বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির গবেষকেরা মনে করেন, ফেসবুকে বেশি বেশি আপডেট দেওয়ার একটি সহজ কারণ তাঁরা খুঁজে পেয়েছেন। গবেষণা প্রবন্ধের মূল লেখক ডার মেশি বলেন, যাঁরা ফেসবুকে পোস্ট না দিয়ে থাকতে পারেন না, তাঁদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চলে বিশেষ সক্রিয়তার কারণে এটি ঘটে। মস্তিষ্কের ওই অঞ্চলটি সামাজিক চেতনা ও পুরস্কার সংক্রান্ত প্রক্রিয়াকরণ বিষয়ের সঙ্গে যুক্ত। গবেষক মেশি বলেন, ‘মানুষ নিজের সম্পর্কে তথ্য অন্যের সঙ্গে বিনিয়ম করতে ভালোবাসে। বর্তমান বিশ্বে মানুষ ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ...

বিশ্ব ক্রিকেট শাসন করবে বাংলাদেশ: অমিতাভ

খেলাধুলা
  বাংলাদেশের তরুণ ব্রিগেডকে তিনি যতই দেখছেন, ততই নাকি মুগ্ধ হচ্ছেন। বিশ্বের যে প্রান্তেই মাশরফিরা খেলুন না কেন, সেই ম্যাচ তিনি দেখবেনই। ভবিষ্যদ্বাণী করলেন, কয়েক বছরের মধ্যেই বিশ্ব ক্রিকেট শাসন করবে বাংলাদেশ। সাকিব-মাশরফিদের এই নতুন ফ্যান আর কেউ নন, স্বয়ং বিগ বি। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাতকারে অমিতাভ বলেন, “যে প্যাশান নিয়ে মুস্তাফিজুর, সাকিবরা বাইশ গজে নামছেন, তাতে মোহিত হয়ে যেতে হয়। এই ভাবে খেললে সে দিন আর বেশি দেরি নেই, যে দিন বিশ্ব ক্রিকেট শাসন করবে বাংলাদেশ।” আইপিএলের দৌলতে সাকিবের খেলা দেখেছেন আগেই। “অসাধারণ খেলে এই ছেলেটা। এত বছর ধরে দেশের সেরা পারফর্মার। দলের প্রয়োজনে বল, ব্যাট সব কিছু দিয়েই পারফর্ম করতে তৈরি।”— বললেন বিগ বি। সিনিয়র বচ্চন উচ্ছ্বসিত মুস্তাফিজুরকে নিয়েও। “কী অসাধারণ বল করে ছেলেটা। আর কী প্যাশান ওর চোখেমুখে। ভবিষ্যতের তারকা হওয়ার যাবতীয়...

রিজার্ভ চুরির আসল ঘটনা জানিয়ে রোষাণলে তথ্যপ্রযুক্তিবিদ

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাংলাদেশের রিজার্ভ চুরির আসল ঘটনা প্রকাশ ও তদন্তের নামে বিদেশিদের হাতে তথ্য তুলে দেওয়ার ঝুঁকির কথা জানানোয় রোষাণলে পড়েছেন তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহা। রবিবার রাতে র‍্যাবের সঙ্গে মিলে রিজার্ভ চুরির তদন্তে তৎপর থাকলেও সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তানভীর হাসান জোহা তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কেউ নয়’। মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘সম্প্রতি অনেক গণমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হ্যাকিংয়ের মাধ্যমে চুরির ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তথ্যপ্রযুক্তি বিভাগের সাইবার বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন মন্তব্য করছেন তানভীর হাসান জোহা নামে জনৈক ব্যক্তি। এতে বিস্মিত তথ্যপ্রযুক্তি বিভাগ। কারণ ওই ব্যক্তি তথ্যপ্রযুক্তি বিভাগের কেউ নন’। এতে আরো বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্...

আতিউরের পদত্যাগে প্রধানমন্ত্রীর চোখে জল

জাতীয়, প্রথম পাতা
ঢাকা : রিজার্ভের টাকা চুরির ঘটনায় দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডা. আতিউর রহমান। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে তিনি তার পদত্যাগ পত্র জমা দেন। এর পর দুপুরে গুলশানস্থ গভর্নর হাউজে এক সংবাদ সম্মেলনে পদত্যাগপত্র জমা দেয়া প্রসঙ্গে গভর্নর বলেন, ‘আপনারা হয়তো শুনে অবাক হবেন- আমার পদত্যাগপত্র হাতে নেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র হাতে নিয়ে আমাকে বলেছেন, দেখুন আমাদের দেশে তো এখনো এমন সংস্কৃতি গড়ে ওঠেনি যে কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেন। আপনি আমাদের জন্য সে উদাহরণও রেখে গেলেন।’ তিনি আরো বলেন, ‘আমি গভর্নর হওয়ার বহু আগে থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করি। আজ আমি পদত্যাগ করে উত্তরসূরীদের হাতে দায়িত্ব হস্তান্তর করতে পেরে অনেক তৃপ্তি অনুভব করছি।’ গভর্নর আরো বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি...

ওচমানপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক : মীরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নে পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুপুরে ওচমানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশখালী গ্রামের ভোলা মেম্বার বাড়িতে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই যুবকের নাম হারুন উর রশিদ (৩০)। তার বাবার নাম হাজী এনামুল হক। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর প্রায় সাড়ে ১২ টায় বাড়ির পুকুরে গোসল করতে যায় হারুন। অনেকক্ষণ পরেও ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন হারুনকে খুঁজতে থাকে। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা হারুনকে পুকুরে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে মস্তাননগরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওচমানপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খালেদুর রহমান।...