সুন্দরবন রক্ষার্থে চিত্র প্রদর্শনীর আয়োজন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
নিজস্ব প্রতিবেদক:
ফুসফুস মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মানব দেহের ফুসফুসের কোনো ক্ষতি হলে মানুষ ধ্বংস হয় বা মৃত্যু বরণ করে। ঠিক একই ভাবে সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়। সরকার ভারতের সাথে চুক্তি করে সুন্দরবনের পাশে রামপাল নামক স্থানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছেন। এতে সুন্দরবনের বিশাল ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা।
পরিবেশ আইনে বলা হয়েছে যে, এই ধরণের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হলে প্রাকৃতিক বনের কমপক্ষে ৩০ থেকে ৪০ কিলোমিটার দুরুত্বে স্থাপন করতে হবে। সে হিসেবে রামপাল সুন্দরবন থেকে মাত্র ১৩ কিলোমিটার দুরুত্ব।
পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন, বনের ভেতর যদি সামান্ন কোনো আলো বা শব্দ হয় তাহলে বন্যপ্রাণীরা বন ছেড়ে লোকালয়ে চলে যায়।
গত বছর রামপালে জাহাজে করে তেল নিয়ে যাওয়ার সময় জাহাজ নদীতে ডুবে যায়। এতে সুন্দরবনের অনেক বন্যপ্রাণী ও নদীতে থাকা মাছ ও ...

