Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: faruque emon

সাত কেজি টমেটোতে এক কেজি চাল!

মীরসরাই, সারা-দেশ
এবারের হরতাল অবরোধের প্রভাবে মীরসরাই-সীতাকুণ্ড অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সবজি চাষিদের। গতকাল বাজারে ৭ কেজি টমেটো বিক্রি করে এক চাষি কিনতে পেরেছেন মাত্র এক কেজি চাল! সবজিতো আর সংরক্ষণ করা যায় না, তাই অনেক কৃষককে ক্ষেতেই পচে যেতে দেখতে হচ্ছে তার উৎপাদিত ফসল। অনেকে বাজারে নিয়েও ফেলে দিচ্ছেন রাগে, ক্ষোভে, কষ্টে। মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার মধ্যবর্তী বড়দারোগারহাট বাজারের হাটবার (বাজার বসার দিন) ছিল গতকাল সোমবার। সীম, টমেটোর খ্যাতির জন্য এই বাজারটি চট্টগ্রাম বিভাগের সকলের জানা। আগেতো সবজি মৌসুমে এই হাটে শুধুমাত্র সবজির জন্য ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকতো। গতকাল এই হাটের সেই ঐতিহ্যবাহী অনেক টমেটো চাষিরা বাড়ি ফিরিয়ে না নিয়ে অভিমান করে রাস্তার পাশে ফেলে দিয়েছেন। বারৈয়াঢালা গ্রামের টমেটো বিক্রেতা কৃষক জাহাঙ্গীর আলম (৪২) বলেন, ‘দুই খাঁচি টমেটো আনছি বাজারে, এক খাচিত ২০ কেজি করি, এক খাচি ম...

মীরসরাইয়ে সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করছে ওয়াহেদপুরের হাজারো মানুষ

মীরসরাই
মীরসরাই উপজেলার নিজামপুর জনপদের ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে প্রায় ১০ হাজার লোকের বসবাস। প্রতিদিন কয়েক হাজার মানুষ স্টেশন-নিজামপুরের ভাঙা সড়কের উপর তৈরি করা সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করে। এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়ক ভেঙে যাওয়ায় এ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ যাতায়াত করে। এতে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছে এলাকার পেশজীবি, স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ এলাকাবাসী। স্থানীয় কৃষক মো: মীর হোসেন (৪৮) বলেন, গত বছর ভাদ্র মাসে পাহাড়ী ঢলে ভেঙ্গে যায় ্‌এই সড়কটি। সড়কের পাশে রয়েছে সোনাইছড়া খাল। সড়কটি পাহাড় থেকে মধ্যম ওয়াহেদপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হয়েছে। সড়কের কোথাও কালভার্ট বা নালা না থাকায় পাহাড়ি ঢলে ভেঙ্গে যায়। এলাকার বৃদ্ধ মোহাম্মদ হোসেন বলেন, প্রতিদিন প্রায় ২হাজার মানুষ ও ১ থেকে দেড় হাজার ছাত্র-ছাত্রী এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। বর্ষা এলেই প্রতি বছর ...

নাশকতা রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেও প্রচার পাচ্ছেনা আনসার-ভিডিপি

মীরসরাই, সারা-দেশ
রাজিব মজুমদার ॥ মহাসড়ক ও রেললাইনে চলমান নাশকতা ঠেকাতে মীরসরাই ও সীতাকুন্ড অংশে ঝুঁকি নিয়ে কাজ করছে আনসার- গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর সদস্যরা। এছাড়াও আনসার-ভিডিপির সদস্যরা হরতাল, অবরোধ, পূজা, ধর্মীয় উৎসব, নির্বাচন, রেল নিরাপত্তা, সড়ক নিরাপত্তা, নিয়মিত টহলের পাশাপাশি মাদকদ্রব্য আটক ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করলেও তাঁদের এই কৃতিত্বের যথার্থ মিডিয়ায় প্রচার নেই। আবার জাতীয় বিভিন্ন নির্বাচে ও আনসার সদস্যদের ভূমিকা পরিলক্ষিত হয় ব্যাপকভাবে। কিন্তু নানাভাবে ওরা অবহেলিতই থেকে যাচ্ছে সরকার, দেশ ও সমাজের কাছে। জানা গেছে, চলমান নাশকতা রোধকল্পে মীরসরাই এবং সীতাকুন্ড উপজেলায় মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানসমূহ মোট ২৬টি পয়েন্টে ৭৮ জন প্লাটুন কমান্ডার, ২৩৪ জন আনসার-ভিডিপি সদস্য সহ মোট ৩১২ জন সদস্য দায়িত্ব পালন করছেন। রেলপথে ৩৫টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে ২৮০ জন আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করছেন। দায়ি...

ইসলামের পথে চললে দেশে আইন-শৃংখলা বাহিনীর দরকার হবেনা : মীরসরাইয়ে হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফী

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ মানুষ যদি ইসলামের পথে চলে, তাহলে দেশে আইন-শৃংখলা বাহিনীর দরকার হবেনা বলে মন্তব্য করেছেন, হেফাজতে ইসলামের আমীর শাহ আহমত শফী। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের মীরসরাইয়ের ৫নং ওচমানপুর ইউনিয়নে অবস্থিত ওচমানপুর ইউনুচিয়া নুরুল উলুম মাদরাসার নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের আয়োজিত অনুষ্ঠানে তার অনুসারিদের বায়্আত প্রদানকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমরা মুসলমান আমরা সত্য কথা বলি, আমরা কোন সন্ত্রাসী নই যে, আমাদের কে আটক করার জন্য পুলিশ, র‌্যাব ও সেনা বাহিনী আসবে। আমরা যদি ইসলামের পথে চলি, ভালো চলি তাহলে দেশে আইন-শৃংখলা বাহিনীর দরকার হবেনা। অন্যদিকে সরকারেরও কোটি কোটি টাকা বাঁচবে। তাদের (আইন-শৃংখলা বাহিনীর) কাজ হচ্ছে, আমাদের দেশের সাথে যখন বর্হিবিশ্বের সাথে যুদ্ধ লাগলে তখন তারা অস্ত্রের ব্যবহার করে দেশ মাতৃকার জন্য লড়াই করবে। সবাই যদি ভালো হয়ে যায় এবং ইসলামের পথে ...

মীরসরাইয়ে হরতাল অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : হরতাল, অবরোধের সমর্থনে মীরসরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে মীরসরাই পৌরসভা বিএনপি। ২ মার্চ (রবিবার) বিকাল ৪ টায় মীরসরাই পৌরসদরে এ বিক্ষোভ করেছে মীরসরাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আমিন ও সদস্য সচিব সালাহউদ্দিন সমর্থক নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিলে মীরসরাই পৌর বিএনপির আহ্বায়ক ফকির আহম্মদের নেতৃত্বে অংশ নেয় পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক রিদোয়ানুল হক, খায়ের উল্ল্যাহ, শেখ জসীম উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অংগসংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী, মহিউদ্দিন, ছাত্রদল নেতা জুয়েল, আবু তাহেরসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।...

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মীরসরাইয়ের অন্যতম সামাজিক ও ক্রীড়া সংগঠন পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা। গত ২৭ শে ফেব্র“য়ারি (শুক্রবার) বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০ জন দরিদ্র মেধাবী শিার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও আন্তঃক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। সংস্থার সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক ইমনের সঞ্চালনায় ও সভাপতি তোফায়েল আমিন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল আউয়াল সাচ্চু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংগঠক ও প্রবাসী শহীদুল্ল্যাহ ভূঁইয়া, ব্যবসায়ী শাহাদাত হোসেন, সমাজসেবক নূর আলম, প্রবাসী মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ...

মীরসরাইয়ে এক সপ্তাহে ২৫টি গরু চুরি

মীরসরাই, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে গরু চুরি বেড়েছে। উপজেলার মীরসরাই থানা ও জোরারগঞ্জ থানার ১০নং মিঠানালা ও ৬নং ইছাখালীতে এই গরু চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ভোর রাতে ৯নং মীরসরাই সদর ইউনিয়নে ৯টি গরু একসাথে চুরি যায়। ৯নং মীরসরাই সদর ইউনিয়নের মেম্বার আশরাফ চৌধুরী জানান, তার এলাকায় তালবাড়ীয়া গ্রামের মহাজন বাড়ি থেকে ৫টি গাভী ও ২টি বাছুরসহ ৯টি গরু চুরি হয়। এর মধ্যে মহাজনবাড়ির রণজিতের ১টি গাভী ও বিষ্ণুর ৩টি গাভী রয়েছে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান জাফর আহমদ চৌধুরী বলেন, এ বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের কৃষক নুরুল আলম ও মিশু মিস্ত্রী জানান, গত এক সপ্তাহে সেখানে সশস্ত্র ডাকাত দল ট্রাক নিয়ে এসে অস্ত্রের মুখে জিম্মি করে মোস্তফার ৬টি গরু, জনৈক হকের ২টি, সুজাউল হকের ২টি ও ইকবালের ২টি গ...

মীরসরাইয়ের কাটাছরায় ট্রাক ভর্তি গরু ডাকাতিকালে গনপিটুনিতে ডাকাত নিহত

মীরসরাই, সারা-দেশ
শাখাওয়াত আরফিন : চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাক ভর্তি গরু ডাকাতিকালে জনতার গণপিটুনীতে বেলাল হোসেন (২৮) নামের এক ডাকাত নিহত হয়েছেন। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক আটকাতে গিয়ে ট্রাক চাপায় স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ (৪২) আহত হয়েছে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) রাত ২টায় উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠানালা ইউনিয়নের বামনসুন্দরের চর এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দল ট্রাক ভর্তি করে ৯টি গরু লুট করে নিয়ে যাচ্ছিল। গ্রামবাসী টের পেয়ে পথে পথে প্রতিরোধ গড়ে তোলে। এসময় এছাক ড্রাইভারহাট এলাকায় হারুন নামের স্থানীয় গুরুতর আহত হয়। পরে বাড়ীয়াখালী এলাকায় ডাকাতদের পথ গতিরোধ করলে অন্যরা পালিয়ে গেলে ও বেলাল নামের এক ডাকাতে আটকে গণপিটুনী দেয়। এসময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। ডাকাত বেলাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে বেলা সাড়ে ১১ট...