
নিজস্ব প্রতিনিধি ::
উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে লায়ন মনিরুল ইসলাম ইউছুফ-কে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এই উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে শনিবার ( ২৫ জুলাই) বাদ জোহর এক দোয়া ও এমপি নুরুল আমিনকে সংবর্ধনা প্রদান করা হয়। মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নিরসনে উদ্যোগ গ্রহণ করেছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি। এই উপলক্ষে শনিবার (২৫ জুলাই) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে মজলিসে শূরার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্ল্লেখ্য এর পূর্বে মজলিসে শূরার প্রধান মাওলানা ওবায়দুল্লাহ হামজার সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শূরার অন্যতম সদস্য হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী। দীর্ঘ আলোচনা, পর্যালোচনা এবং সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বৈঠকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম ইউছুফকে মাদরাসার উন্নয়ন (এমদাদিয়া) কমিটির সভাপতি এবং মজলিসে শূরার সদস্য এবং মাদরাসার মহাপরিচালক মাওলানা জাফরুল্লাহ নিজামীকে সাধারণ সম্পাদক ও তেমুহানি মোহাম্মদিয়া আজীজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দীনকে সহ-সভাপতি মনোনীত করা হয়। সভায় মাদরাসার পক্ষ থেকে নুরুল আমিন এমপিকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রবীণ আলেম মাওলানা মাকসুদ আহমদ, শূরার সদস্য আবুরহাট মাদরাসার মুহতামিম মাওলানা শহীদুল ইসলাম, লালপোল মাদরাসার মুহতামিম মাওলানা কারী কাসেম, টেরিয়াইল মাদরাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলাম, পূর্ব মায়ানী মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম, ওয়ার্লেস মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা শোয়াইব, নয়দুয়ারিয়া মাদরাসার সদর মুহতামিম মাওলানা আজিজুল হক, মুফতি মুনিরুল হক, মাওলানা এরফানুল হক, মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা কবির উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন মাহমুদ, সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন প্রমুখ। সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত নেতৃত্বের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে নয়দুয়ারিয়া মাদরাসায় ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে।
