Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাইয়ে প্রাথমিক বৃত্তি পেল ২১৪ শিক্ষার্থী :: এসএম স্কুল সেরা

নিজস্ব প্রতিনিধি :: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিনে মীরসরাই উপজেলা থেকে ৫ম শ্রেণীতে প্রাথমিক মেধা বৃত্তি ২০২৫ এর ফলাফল প্রকাশিত হয় রবিবার ( ১২ জুলাই) । প্রকাশিত উক্ত ফলাফলে ২১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। তার মধ্যে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭৩ শিক্ষার্থী। মীরসরাই উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী বলেন আমাদের পরীক্ষার্থী ছিল সর্বমোট ১৪৭০ জন। ১০ শিক্ষার্থী টেলেন্টপুলে সহ ১৮ শিক্ষার্থী বৃত্তি পেয়ে সেরা স্থান অর্জন করেছে মীরসরাই এসএম প্রাথমিক বিদ্যালয়। এছাড়া কিছমত জাফরাবাদ এবং জোরারগঞ্জ প্রাথমিক বিদ্যালয় ও ভাল করেছে। উক্ত মেধাবৃত্তিতে সেরা ফলাফল অর্জনকারী এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জরিনা আক্তার বলেন টেলেন্টপুলে বৃত্তি পাওয়া আমাদের শিক্ষার্থীরা যথাক্রমে তাওছিয়াত, সাদিকুল, জিহাদ, মুনতাছির, তাছনিমুল, নাফিদা, রিথী, আদ্রিতা, সাকেরা ও ওয়াসমি। সাধারন বৃত্তি পেয়েছে তাহমিদ, মুজাহিদ, নাঈমা, আয়েশা, মম, তিশা, ফেরদৌস ও আয়েশা।