

নিজস্ব প্রতিনিধি ::
বীর মুক্তিযোদ্ধা ও কবি শুক্কুর চৌধুরীর ১১তম কাব্যগ্রন্থ “অক্লেশে অকাতরে” এর মোড়ক উন্মোচন ও এক মনোজ্ঞ কাব্য সন্ধ্যা অন গত শনিবার (২৩ আগষ্ট ২৫ইং ) চট্টগ্রাম থিয়েটার ইনষ্টিটিউট এর গ্যালারী হলে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লায়ন মোঃ ওসমান গনি এমজেএফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যলেয়ের অধ্যাপক কবি ড. ফরিদ উদ্দিন ফারুক, শিশু সাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, মাসিক আন্দরকিল্লা সম্পাদক কবি নুরুল আবসার, পাক্ষিক খবরিকা সম্পাদক কবি ও সাংবাদিক মাহবুব পলাশ, ঐশী সম্পাদক কবি ড. এস এম শাহনুর , সৃজনশীল প্রকাশনা পরিষদ সভাপতি কবি হৃদয় হাসান বাবু ,কবি গৌতম কানুনগো, লায়ন মোঃ খোরশেদ আলম, লায়ন ইয়াসমিন কবীর, লায়ন শারমিন সুলতানা মৌ, কবি সেলিম তালুকদার আকাশ ও কবি বদিউল আলম বদরুল। আরো উপস্থিত ছিলেন লায়ন মোঃ শওকত উল ইসলাম, কাজী ছিদ্দিকুর রহমান, মোঃ জসিম উদ্দিন, নুরুল আলম এবং কবিকন্যা ফ্যাশন ডিজাইনার সুহা শবনম সেতু। প্রথম পর্বের উপস্থাপনায় ছিলেন লেখক গবেষক প্রাবন্ধিক ও প্রকাশক কাজী সাইফুল হক।


কবির রচিত গান নিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার সুরকার ও কবি ইব্রাহিম হোসেন ও শিল্পীকন্যা আতিফা মাহজাবিন। কবি ও আবৃত্তি শিল্পী প্রতিমা দাসের অনবদ্য সঞ্চালনায় কবির লেখা কবিতা হতে মনোজ্ঞ আবৃত্তি পরিবেশন করেন যথাক্রমে স্মরণিকা চৌধুরী, সৌভিক চৌধুরী, সোমা মুৎসুদ্দী, মাহবুব পলাশ, শিমলা চৌধুরী, উত্তম দাশ, শর্মি বড়ুয়া, কুতুবউদ্দিন বখতেয়ার, রিনিক মুন, মনিরুল মান্নান, নাজরিন আখতার, এনায়েত হোসেন পলাশ সূপর্ণা লিপি বড়ুয়া, সেলিম তালুকদার আকাশ, লিপি তালুকদার, মোঃ সাদেক, রাফিয়া ডলি, মোঃ আলমগীর হোসেন, বিবি ফাতেমা, বদিউল আলম বদরুল, দীপিকা রানী বড়ুয়া, সায়েদুল হক, অরূপ কুমার বড়ুয়া, দূর্জয় পাল, বিপ্লব বড়ুয়া ও বিদ্যুৎ বড়ুয়া। পরিকল্পনা ও আয়োজনে লায়ন মোঃ শওকত উল ইসলাম ও কবি বিটন বড়ুয়া । অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কবি গীতিকার ও সংগঠক অরূপ কুমার বড়ুয়া, মোঃ নাজিমউদ্দিন ও জহুরুল পথিক।
