
বিশেষ প্রতিনিধি-
“কোরআনের আলোকে সমাজ গঠনে সর্বস্তরের মানুষের কাছে কোরআনকে বুঝে পড়া সহজ করে তুলতে হবে”— এমন মন্তব্য করেছেন মীরসরাই জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান। তিনি বলেন, কোরআনের সঠিক ব্যাখ্যা জানা থাকলে মানুষ সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে পারে।

মীরসরাই উপজেলার জামায়াতে ইসলামী, এক শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় উপজেলার ৮টি ইউনিয়নে শতাধিক কোরআনের তাফসিরের খণ্ড বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুন্নবী, থানা আমীর মাওলানা নুরুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
