Thursday, February 26Welcome khabarica24 Online

ওসমানপুরে “ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন।

ইব্রাহিম বাদশাহ: চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৫নং ওসমানপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫নং ওচমানপুর শাখার আয়োজনে বাঁশখালী হাজী দেলোয়ার হোসেন ভূঁইয়া মদিনাতুল উলুম নূরানী মাদ্রাসা মাঠে ইসলামী আন্দোলন জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী। ইসলামী আন্দোলন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মীরসরাই উপজেলার সদস্য মোশারফ হোসেন লাভলু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিমের সহ সভাপতি শেখ মনজুর এলাহী শওকত, জোরারগঞ্জ থানার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আহমদ হাসান আল জাবের প্রমূখ।

সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে জীবন গঠনে ইসলামী আন্দোলনের ছায়াতলে সমাবেত হওয়ার জন্য সকলকে বিশেষ ভাবে আহবান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।