
মামুন নজরুল- মীরসরাই উপজেলা কৃষক দলের নবনির্বাচিত আহ্বায়ক মোঃ আশরাফ উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন ১৩ নং মায়ানী বড়ুয়া পাড়া থেকে আগত ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ। শুক্রবার (২১ মার্চ) ১৩ নং মায়ানী দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও আবুতোরাব জেড ফোর্স দলনেতা এম হেলাল উদ্দিন,প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসান, সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন, বিপ্লব বড়ুয়া ও সুশান্ত বড়ুয়া প্রমুখ।
প্রসঙ্গ-গত ১১ মার্চ মীরসরাই উপজেলা কৃষক দলের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। আশরাফ উদ্দিনকে আহবায়ক ও আবু দাউদকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

