
বিশেষ প্রতিনিধি- বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মীরসরাই কলেজ ও পৌরসভা ছাত্রদল এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। পৌর ছাত্রদলের উদ্যোগে প্রায় ২০ জন কর্মঠ রোজাদারদের মধ্যে ইফতার বিতরন করা হয়। এছাড়াও মাদ্রাসা শিক্ষার্থিদের জন্য ইফতারের আয়োজন করা হয়।

পৌর ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল নেতা তৌফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের আহবায়ক হুসাইন মোহাম্মদ মাসুম।
উক্ত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জিহান। বিশেষ অতিথি ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক ওমর ফারুক শাকিল ও তানজিম আহমেদ সজীব। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ নাইমুর রহমান সামির, নুর খান, তৌহিদুল ইসলাম নিশান, ইকবাল হোসেন ইমন, ফরিদুর রহমান রবীন, সাজ্জাত সাজিব, নুর সালাম ফাহিদ, মেহেদী হাচান রিজবী, ফখরুল ইসলাম ভূইয়া, মোহাম্মদ ইসমাঈল প্রমুখ।

