

নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ বন্ধুমহল ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মলিয়াইশ রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখস্থ মাঠে শনিবার ( ২২ ফেব্রুয়ারী) সকাল ৮টায় উক্ত দিনব্যাপী ক্রিড়ার শুভ উদ্বোধন করেন মিঠানালা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সাইফুল ইসলাম ভূঞা। ক্লাবের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে গিয়াস উদ্দিন ফরহাদ এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী, মীরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, মীরসরাই পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হোছাইন মো: মাসুম, নুর নবী সওদাগর, নুরুল মোস্তফা, আমজাদ হোসেন ভূঞা, নওয়াজিশ প্রমুখ। উক্ত ক্রিড়া উদ্বোধনকালে মিঠানালার সমাজসেবক সাইফুল ইসলাম ভূঞা তাঁর বক্তব্য প্রদানকালে বলেন দেশের তরুণ ও শিশু কিশোর সমাজকে দেশপ্রেমে উজি¦বীত করতে শিক্ষাবান্ধব এবং ক্রিড়া ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। তিনি এলাকায় সকল প্রকার ক্রিড়া ও সুস্থ সংস্কৃতি চর্চায় সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
