
মামুন নজরুল :: চট্টগ্রাম মীরসরাই উপজেলার বিভিন্ন আইনশৃঙ্খলা অবনতি উল্লেখ করে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান । শনিবার ( ৮ ফেব্রুয়ারি ) মীরসরাই সদরস্থ একটি রেস্টুরেন্টে উক্ত সংবাদ সম্মেলনে নুরুল আমিন চেয়ারম্যান বলেন আজ আমরা মীরসরাই সকল নাগরিক গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করতেছি মীরসরাইতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে পরিকল্পিতভাবে একটি স্বার্থান্বেষী মহল পতিত স্বৈরাচার আওয়ামীলীগের দোষার আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে জাতীয়তাবাদী শক্তির উপর দোষ চাপিয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে এমতাবস্থায় তাদের সকল প্রকার ষড়যন্ত্র পরিকল্পিত আইনশৃঙ্খলা অবনতির ষড়যন্ত্রকে ব্যর্থ করে আইনশৃঙ্খলার সার্বিক উন্নতির লক্ষ্যে ১০টা প্রস্তাব বাস্তবায়ন করার জন্য উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজ, সকল ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র জনতা সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।
উক্ত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিক চেয়ারম্যান,বারৈয়ারহাট পৌরসভার বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মীরসরাই পৌরসভার যুবদলের আহবায়ক কামাল উদ্দিন,উপজেলার সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান চৌধুরী সহ নেতৃবৃন্দ ।
