Friday, September 11Welcome khabarica24 Online

মিঠানালায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে কৃষকদের ধান কেটে দিচ্ছে স্থানীয় যুবলীগ নেতাকর্মীগন। মীরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তফা মানিক জানান উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক ১০নং মিঠানালা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা সোমবার ( ১১ মে) এলাকার ১একর জমির ধান কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে। মিঠানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমানের নেতৃত্বে যুগ্মসাধারণ সম্পাদক সালাউদ্দিন সবুজ, সাইফুল ইসলাম, ওয়াসিম, ইমাম হোসেন, জাবেদ, জাফর, মামুনুর রশিদ মামুন, ছোট মামুন, সরোয়ার, সৈকত, সুমন, মোজাফফর হোসেন সুমন, রাকিব, আরাফাত, জুয়েল, সাইফুল হান্নান, জহির, ছোট জুয়েল সহ একদল যুবলীগ নেতাকর্মী মিঠানালায় উক্ত ধানকাটার কর্মসূচি পালন করেন। সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত যুবলীগ নেতাকর্মী কৃষকদের ধান কেটে তাদের বাড়ী পৌছে দেন।