23/04/2020 by mahabubur rahman বৃষ্টি ঝরে বুকের ভেতর বৃষ্টি ঝরে চোখে বৃষ্টি ঝরে মনের কোনে কোন সে ব্যাথার দুঃখ। ঝড় বয়ে যায় সঙ্গোপনে কাঁপছে হৃদয় পাড়া এই যে কেমন সুখের ব্যাথা মন দিয়ে যায় নাড়া। মনের ঘরে মন থাকে না কোন সে দূরে পালায় নাওয়া খাওয়া ঘুমপালালো অদ্ভুত এক জ্বালায়।