Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাইয়ে নিয়ন্ত্রণে হারিয়ে মাইক্রোবাস খাদে, চালক নিহত

Mirsarai Accident pic

নিজস্ব প্রতিনিধি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের মিঠাছরায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরোহী ২ শিশুসহ ৩জন। নিহত চালকের নাম মোঃ রুমেল (২৪)। সে নোয়াখালী জেলার সুধারাম থানার নতুন জেলখানা এলাকার পশ্চিম মাইজদী গ্রামের মৃত নুর আলম খোকনের পুত্র। গতকাল (২৫ জানুয়ারি) বিকাল ৪টার সময় এ দূর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, নোয়াখালী থেকে চট্টগ্রাম গামী বেপরোয়া গতির মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ- ১১-৬০-৬৩) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহসড়ক থেকে অন্তত দশফুট দূরে গিয়ে খাদে চিটকে পড়ে। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। গাড়িতে থাকা ২শিশুসহ মালিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থ থেকে গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।