Friday, October 23Welcome khabarica24 Online

লিটল ম্যাগাজিন “ছড়ার আসর” মোড়ক উন্মোচন

dsc_0760 dsc_0756-copy

প্রতিনিধি : গতকাল সোমবার (১০অক্টোবর) বিকাল ৪টায় পাক্ষিক খবরিকা কার্যালয়ে লিটল ম্যাগাজিন মাসিক“ছড়ার আসর” মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ছড়ার আসরের সম্পাদক আনোয়ারুল হক নিজামী সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক এম.ইমাম হোসেন সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর ও আজাদী মীরসরাই প্রতিনিধি, মীরসরাই প্রেস ক্লাবের এর সভাপতি মাহবুবুর রহমান পলাশ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক মীরসরাই প্রতিনিধি,মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সংবাদ প্রতিনিধি,মীরসরাই প্রেস ক্লাবের সহ সভাপতি রণজিত ধর, দৈনিক জনকন্ঠ ও মানবজমিন প্রতিনিধি ও মীরসরাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, দৈনিক ভোরের কাগজ ও সাঙ্গু প্রতিনিধি, মীরসরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউছুফ, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি, মীরসরাই প্রেস ক্লাবের  প্রচার সম্পাদক নাছির উদ্দিন, অর্থ সম্পাদক নাজমুল হাসান, প্রেস বিডির ২৪ বার্তা সম্পাদক শফিকুর রহমান, দৈনিক জনতা মীরসরাই প্রতিনিধি,মীরসরাই প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শরীফ উদ্দিন শিবলু, সংবাদকর্মীদের উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, কামরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আজমল হোসেন, আসলাম উদ্দিন, শাহ আব্দুল্লাহ আল ফাহাদ, ফিরোজ মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ছড়া সাহিত্যকে বেগবান করতে ছড়াকারদের শব্দের গাঁথুনিতে যতœবান হওয়ার আহবান জানান। যুগে যুগে ছড়াকাররা সময়কে ধারণ করে আন্দোলন সংগ্রামে বলিণ্ঠ ভুমিকা রেখেছেন। আমাদের ভাষা আন্দোলন ,স্বাধীকার আন্দোলন থেকে অদ্যবধি গুরুত্বপুর্ণ রেখে চলেছেন। মাসিক ছড়ার আসর গ্রামিণ জনপদে ছড়াকার তৈরির কারিগর হিসেবে সহযোগিতা করা প্রত্যাশা ব্যক্ত করেন।