Friday, September 11Welcome khabarica24 Online

বাড়ীয়াখালীতে গ্রামবাসীর স্ব-উদ্যোগে রাস্তা মেরামত

120

নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৭ নং কাটাছরা ইউনিয়নের বাড়ীয়াখালী  গ্রামে ছেরাজল হক মেম্বার সড়কে, গ্রামবাসী স্ব-উদ্যোগে ইট বসিয়ে রাস্তা মেরামত করে এক অনন্য নজির স্থাপন করল। প্রতিদিন হাজারো মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে। চলাচল করে অনেক যানবাহন। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে সড়কটি। বর্ষা মৌসুম আসার সাথে সাথেই প্রায় দুই কিঃ মিঃ রাস্তা মারাত্তক কাঁদামাঠিতে ভরে উঠে। লোকজন চলাচলের সময় কাঁদামাঠির নীচে পা-হাটু পর্যন্ত ধেবে যাওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। এ দূর্ভোগ থেকে পরিত্রানের লক্ষ্যে গ্রামবাসী নিজ উদ্যোগে নিজেদের টাকায় চাঁদা তুলে প্রায় অর্ধলক্ষাধিক টাকায় ছেরাজল হক মেম্বার সড়টি আপাতত ইট দিয়ে সংস্কার করেন। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় গ্রামের ছোট-বড়, বৃদ্ধ-যুবক সব শ্রেনীর লোকজন গুড়ি গুড়ি বৃষ্টি উপক্ষা করে ব্যক্তিগত কাজ ফেলে গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি মেরামতে এগিয়ে আসে। বিভিন্নভাবে সহযোগিতা চেয়েও রাস্তাটি মেরামত করতে না পেরে গ্রামের লোকজন নিজ উদ্যোগে রাস্তাটি মেরামতের সিদ্ধান্ত নেয়।