Tuesday, October 27Welcome khabarica24 Online

এপ্রিলের মধ্যে তিন সিটির নির্বাচন করতে আইজিপির পরামর্শ

image_199380.shohidul hoq

 

আগামী এপ্রিল মাসের মধ্যে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন করতে পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল হক। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সোমবার বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।একেএম শহীদুল হক বলেন, পুলিশের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি এপ্রিলের মধ্যেই যেন তিন সিটির নির্বাচন সম্পন্ন করে।তিনি বলেন, সিইসি মহাদয় আইজিপি হিসেবে আমার কাছে বর্তমান পরিস্থিতির পর্যবেক্ষণ জানতে চেয়েছেন। আমি দ্বিধাহীন কণ্ঠে বলেছি, নির্বাচনের অনুকূল পরিবেশ রয়েছে। আমরা সক্ষম (ক্যাপাবল)। ইসি আমাদের কাছে যেভাবে সাহায্য চাইবে আমরা সেভাবে সাহায্য করতে পারব।বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে জনগণের নিরাপত্তার বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, এখন যে পরিস্থিতি আছে তাতে তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আর উন্নতি হবে। মানুষ নির্বাচনমুখী হবে। তখন জনগণই নাশকতাকারীদের রুখে দিবে।তিন সিটি নির্বাচন এক সঙ্গে করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দুইবারে নির্বাচন করতে বলেছি। কিন্তু ইসি সম্ভবত একই দিনে করবে।