Saturday, October 24Welcome khabarica24 Online

হাসপাতালে মান্না

1_64867_67916
রিমান্ডে পুলিশ হেফাজতে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ডিবি পুলিশ তাকে ঢামেক নতুন ভবনের তৃতীয় তলার হৃদরোগ বিভাগে নিয়ে যায়। বর্তমানে তিনি হৃদরোগ বিভাগের ১১ নং বেডে আছেন।কতর্ব্যরত চিকিৎসক ডা. তাওসিন মান্নার চিকিৎসা দিচ্ছেন। তার (মান্না) উচ্চরক্তচাপ রয়েছে। পরীক্ষার করে দেখা হচ্ছে।রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড শেষে শনিবার ফের (৭ এপ্রিল) ১০ দিনের রিমান্ডে নেয়া হয় মান্নাকে।